মুক্তিযুদ্ধের পক্ষে দল গঠনের সংকল্প প্রকাশ করলেন ফজলুর রহমান
নিজস্ব প্রতিবেদক:
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পদ থেকে সাময়িকভাবে স্থগিত থাকা মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, মুক্তিযুদ্ধের পক্ষে একটি দল গড়ে উঠবে। যদি এই দল নির্বাচনে অংশ নেয়, তা দৃঢ়ভাবে প্রতিস্থাপন করবে। ইমরান খানের দলগুলোর মতো অবস্থান থাকবে।
সম্প্রতি অনলাইনে প্রকাশিত এক বক্তব্যে তিনি এসব মন্তব্য করেছেন।
ফজলুর রহমান জানান, প্রতিটি এলাকায় একজন করে প্রার্থী দাঁড়াবে। আমি বলেছি, মোট ৩০০ প্রার্থী হবে।
নিজের স্থগিতাদেশ প্রসঙ্গে তিনি বলেন, আমাকে স্থগিত করা হয়েছে, কিশোরগঞ্জ সম্মেলনে যোগ দিতে পারব না। এটা সহ্য করা যায় কি? আমি তো মানুষ- এই দলের জন্য জীবন উৎসর্গ করেছি, জেল খেটেছি, নির্বাসনে থেকেছি, নেত্রী খালেদা জিয়ার নামে ৩০০টি বক্তৃতা করেছি, যা আন্তর্জাতিকভাবে রেকর্ড।
তিনি আরও যোগ করেন, আমার নেত্রী বর্তমানে সুস্থ আছেন, তিনি এ কথা জানেন না। তারেক রহমানের নামে আমি যে বক্তৃতা করি, বিএনপির চাঁদাবাজি ও ধান্দাবাজির বিরুদ্ধে যে ভাষণ দিই, কেউ তা দেয় না। এক কথার জন্য আমাকে তিন মাস দলের সব কর্মকা- থেকে স্থগিত করা হয়েছে। আদেশ দেওয়া হয়েছে, আমি খুশি হয়েছি। তবে সম্মেলনের আগে এটি তুলে দিতে অনুরোধ করছি।
মুক্তিযোদ্ধাদের জন্য দল গঠনের পরিকল্পনা সম্পর্কে ফজলু বলেন, দেশে মুক্তিযোদ্ধাদের পক্ষে দল থাকবে। আমি থাকব, অন্যরা থাকবেন কিনা, তা পরে দেখা যাবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।