মুক্তিযুদ্ধই ভিত্তি, একাত্তর বাদ দিলে দেশের অস্তিত্ব থাকবে না -তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মুক্তিযুদ্ধই আমাদের ভিত্তি। একাত্তরকে বাদ দিলে দেশের অস্তিত্ব থাকবে না।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে বামদলগুলোর সমন্বয়ে গঠিত গণতান্ত্রিক যুক্তফ্রন্ট নেতাদের সাথে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
এসময় অভ্যুত্থানের পর বাংলাদেশে যে নতুন পরিস্থিতি ও সুযোগ তৈরি হয়েছে তাকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন তারেক রহমান।
তারেক রহমান বলেন, বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকলেও রাজনৈতিক সহনশীলতা নিশ্চিতের আহ্বান জানান বাম নেতৃবৃন্দ। তিনি বলেন, সরকার ও বিরোধী দলের সকলে মিলে দেশকে এগিয়ে নিতে হবে।
আলোচনায় মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা বাস্তবায়নে জোর দেন বাম নেতারা।
মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি যেন রাজনীতিতে ভূমিকা রাখতে না পারে সে বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়াম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়েছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।
এ সময় তারেক রহমানের সাথে সাক্ষাৎ শেষে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের সমন্বয়ক বজলুর রশিদ ফিরোজ বলেন, আওয়ামী লীগ স্বাধীনতা নিয়ে ব্যাবসা করেছে। আর আগামীতে মুক্তিযুদ্ধ বিরোধীরা যাতে রাজনৈতিকভাবে ভূমিকা না রাখতে পারে সে বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি আহ্বান জানিয়েছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।