মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত শিশু, সীমান্তে ৫৩ রোহিঙ্গা আটক
কক্সবাজারে সংবাদাদতা:
টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্ত এলাকায় মিয়ানমার থেকে ছোড়া গুলিতে বাংলাদেশি এক শিশু গুলিবিদ্ধ হয়ে এক শিশু নিহতের খবর প্রকাশ পেয়েছিল। তবে শেষ খবর মতে শিশুটি মারা যায়নি। হাসপাতালে চিকিৎসা চলছে। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) ভোরে টেকনাফ হোয়াইক্যংয়ে লম্বাবিল এলাকা এ ঘটনা ঘটেছে।
গুলিবিদ্ধ শিশুর নাম আফনান (১২) ওরফে পুতুনি। সে লম্বাবিল এলাকার জসিম উদ্দিনের মেয়ে ও একই এলাকার হাজি মোহাম্মদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল।
এ ঘটনার খবরে স্থানীয়রা কক্সবাজার-টেকনাফ প্রধান সড়কের লম্বাবিল এবং টেচ্ছা ব্রিজ এলাকায় অবরোধ করেন। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তিন ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক করে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
অন্যদিকে মিয়ানমারের গোলাগুলির ফলে ভয়ে নিরাপদ স্থানে ছুটছেন সীমান্তের মানুষ। পাশাপাশি মিয়ানমারে থেকে প্রাণে বাঁচতে গুলিবিদ্ধসহ দেশটির ৫৩ জন নাগরিক (রোহিঙ্গা) বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালায়। তাদেরকে আটক করেছে বিজিবি।
বিজিবি জানায়, গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সকালে মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির সঙ্গে সংঘর্ষে প্রাণ বাঁচাতে বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশের সময় ৫৩ জন মিয়ানমারের সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য ও এক বাংলাদেশিকে আটক করা হয়েছে। পরে তাদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।
এদিকে সীমান্তের ওপারে গোলাবর্ষণের শব্দে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিরাপত্তাহীনতায় অনেক সীমান্তবাসী ঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিচ্ছেন বলে স্থানীয়রা জানান।
আরও পড়ুন
সব ›
‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’
কেউই মুনাফা করতে পারছে না: চীনের শেয়ারবাজারে সংকট
ফাতাহ-৩ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান
যে অভিযোগে আটক মুফতি রুহুল আমিন
জানা গেছে, মাওলানা মুফতি রুহুল আমিনের বিরুদ্ধে ৫ আগস্টের পর গ্রামের বাড়ি গোপালগঞ্জ থেকে ৫ গাড়ি লোক এনে বায়তুল …
৬৫ দিন সূর্যের দেখা পাবে না যুক্তরাষ্ট্রের যে শহর
আগামী ১৯ নভেম্বর থেকে ২২ জানুয়ারি পর্যন্ত টানা ৬৫ দিন সূর্যোদয় ছাড়াই কাটাবে যুক্তরাষ্ট্রের সর্ব-উত্তরের শহর …
বিকট বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ, বিমানবন্দরে ধোঁয়ার কুণ্ডলী
বার্তা সংস্থা এএফপির সাংবাদিক ও স্থানীয় বাসিন্দারা বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের ভাষ্য, বিস্ফোরণের আ…
শিগগিরই সংসদ ভবনকে সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা ব…
সব এমপিকে নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীর
বুধবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের এ বৈঠক শু…
পাকিস্তানে চার প্রদেশ ভেঙে তৈরি হচ্ছে ১৪টি প্রদেশ, নতুন পরিকল্পনায় যা আছে
সংসদে আজানকে ‘শিল্প’ করার প্রস্তাব
শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলন ভিন্ন খাতে নেয়ার চেষ্টা হচ্ছে -পুলিশ
-মিরপুরে বিক্ষোভ, গাজীপুরে ৭০ কারখানায় ছুটি
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।