দেশজুড়ে তীব্র গ্যাস সংকট, বন্ধের পথে প্রায় ১ হাজার অটোগ্যাস স্টেশন
, ২২ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৪ ছামিন, ১৩৯৩ শামসী সন , ১২ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ২৮ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
সারা দেশে চলমান প্রকট গ্যাস সংকট শিগগির কাটছে না- বরং দিন দিন পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করছে। চলতি মাসের শুরু থেকেই পাইপলাইনের গ্যাসের চাপ কমে যাওয়ায় বাসাবাড়ি, পরিবহন ও শিল্প খাতে চরম ভোগান্তি দেখা দিয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে এলপিজির সরবরাহ সংকট, যার ফলে বাজারে তৈরি হয়েছে নৈরাজ্য। সরকারি নির্ধারিত দামের প্রায় দ্বিগুণ দামে এলপিজি কিনতে বাধ্য হচ্ছেন গ্রাহকরা।
সরবরাহ কমে যাওয়া ও কারিগরি ত্রুটির কারণে পাইপলাইনের গ্যাসের চাপ উল্লেখযোগ্যভাবে কমেছে। পাশাপাশি এলপিজির সংকট পরিবহন খাতেও বড় ধরনের প্রভাব ফেলেছে। অনেক এলাকায় বাসাবাড়িতে রান্না করা সম্ভব না হওয়ায় মানুষ বাধ্য হয়ে হোটেল থেকে খাবার কিনে খাচ্ছেন।
শীতকালে পাইপলাইনের ভেতরে জলীয় বাষ্প ও তরল পদার্থ জমে যাওয়ায় গ্যাসের চাপ কমে যায়। একই সঙ্গে বাসাবাড়িতে পানি গরমসহ অতিরিক্ত ব্যবহারের কারণে শীতে গ্যাসের চাহিদা প্রায় ২০ থেকে ২৫ শতাংশ বেড়ে যায়।
২০১০ সাল থেকে আবাসিকে নতুন গ্যাস সংযোগ বন্ধ থাকায় এলপি গ্যাসের ওপর নির্ভরতা কয়েকগুণ বেড়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৫ জানুয়ারির আগে এলপিজি সংকট কাটার সম্ভাবনা কম।
গত ডিসেম্বর থেকেই রাজধানীসহ বিভিন্ন এলাকায় বাসাবাড়িতে গ্যাসের চাপ কমতে শুরু করে। চলতি মাসের শুরু থেকে পরিস্থিতি আরও খারাপ হয়। অনেক এলাকায় রাত ১টার পর সাময়িকভাবে গ্যাস মিললেও ভোরের পর তা আবার বন্ধ হয়ে যাচ্ছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন গ্রাহকরা।
রাজধানীর মগবাজার, ইস্কাটন গার্ডেন, মোহাম্মদপুর, মুগদা, বাড্ডা, রামপুরা, শান্তিবাগ, পুরান ঢাকাসহ মিরপুর, কল্যাণপুর, মহাখালী, গ্রিন রোড, নয়াবাজার ও কেরানীগঞ্জসহ বিভিন্ন এলাকার বাসিন্দারা গত ১৫ দিন ধরে রান্না করতে না পেরে হোটেলনির্ভর হয়ে পড়েছেন। অথচ গ্যাসের বিল ঠিকই পরিশোধ করতে হচ্ছে। ফলে অনেক পরিবারের ব্যয় দ্বিগুণ হয়ে গেছে।
বাজার ঘুরে দেখা গেছে, সরকার নির্ধারিত ১ হাজার ৩০৬ টাকার পরিবর্তে ১২ কেজির এলপিজি সিলিন্ডার বিক্রি হচ্ছে ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৩০০ টাকায়। পান্থপথের খুচরা ব্যবসায়ী আহাদ মুনির বলেন, “মাল কম থাকায় এবং বেশি দামে কিনতে হওয়ায় দোকান অনেক সময় বন্ধ রাখতে হয়। বেশি দামে বিক্রি করলে অভিযানের ভয় থাকে।”
সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল মাওলা বলেন, সরকারের উৎসাহে দেশের ৬৪ জেলায় প্রায় ১ হাজার অটোগ্যাস স্টেশন স্থাপন করা হয়েছে এবং প্রায় দেড় লাখ যানবাহন এলপিজিতে রূপান্তর করা হয়েছে। তবে বর্তমান তীব্র সংকটের কারণে দেশের প্রায় সব অটোগ্যাস স্টেশন কার্যত বন্ধ হয়ে গেছে।
এলপিজির পাশাপাশি সিএনজি স্টেশনগুলোতেও একই সংকট দেখা দিয়েছে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও গ্যাস না পেয়ে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। এতে যাত্রীসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাসের সুপারভাইজারের কাছে মিললো ৬ হাজার ইয়াবা
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুয়া বিজিবি পরিচয়ে ছিনতাই, পোশাক-ওয়াকিটকিসহ আটক ৩
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সরকারি ডায়ালাইসিস মেশিন বন্ধ, নেপথ্যে ভারতীয় কোম্পানি
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৭ মাত্রার বেশি ভূমিকম্পে ফায়ার সার্ভিসও ক্ষতিগ্রস্ত হতে পারে
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বরাদ্দকৃত ৩০ মেট্রিক টন চাল, একমুঠোও জোটেনি বন্যার্তদের ভাগ্যে
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সামাজিক মাধ্যমে কারাগারের ছবি-ভিডিও, ৫০ কারারক্ষীকে তলব
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চট্টগ্রামে গ্যাস সংকট তীব্র: শিল্পে উৎপাদন কমেছে, চুলায় নেই আগুন
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এবার ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে ব্যবসায়ীদের চাপ
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চট্টগ্রাম ওয়াসার পানির দাম বাড়ানোর প্রস্তাব, ক্যাবের প্রতিবাদ
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ঢাকায় ৭ বা তার বেশি মাত্রার ভূমিকম্প হলে ফায়ার সার্ভিস নিজেও ক্ষতিগ্রস্ত হবে: ডিজি
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইসরায়েলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই আমেরিকার: মার্কিন জেনারেল
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












