মিয়ানমার ইস্যুতে কঠিন সমীকরণে বাংলাদেশ, কী পরামর্শ বিশ্লেষকদের?
উত্তপ্ত সীমান্তের ওপার থেকে আসছে মর্টারশেল, নতুন করে পুশইনের শঙ্কা আর রাখাইন ঘিরে আন্তর্জাতিক রাজনীতি সব মিলিয়ে এক কঠিন সমীকরণে বাংলাদেশ। এমনটাই বলছেন নিরাপত্তা বিশ্লেষকরা। সরকারকে বুঝেশুনে সিদ্ধান্ত নেয়ার পাশাপাশি বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে জোরালোভাবে তুলে ধরারও তাগিদ তাদের।
৩ দিনে মিয়ানমারের মোট ২৬৪ জন নাগরিক বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।
এমন পরিস্থিতিতে যুদ্ধবন্দি নাকি শরণার্থী- পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সদস্যদের কী হিসেবে বিবেচনা করছে বাংলাদেশ?
প্রায় ১৫ লাখ রোহিঙ্গার বোঝা মাথায় নিয়ে চলা বাংলাদেশের সামনে তাই স্বাভাবিকভাবেই তৈরি হয়েছে নতুন সংকট। রোহিঙ্গাদের শরণার্থী হিসেবে বিবেচনা করা হলেও একটি দেশের পালিয়ে আসা সামরিক সদস্যদের কীভাবে বিবেচনা করবে বাংলাদেশ। আবার আরাকান কেন্দ্রীক ভূ-রাজনীতি ও কঠিন সমীকরণের সামনেও দেশ।
এমন অবস্থায় নিজেদের জান্তা ফিরিয়ে নিতে কিংবা এমন পরিস্থিতিতে কোনো সাড়া মেলেনি নাইপেদো থেকে। উল্টো ঢাকাকেই দেখা যাচ্ছে তৎপর হতে। তবে এই সময়টাতে বুঝেশুনে পা ফেলার পরামর্শ নিরাপত্তা বিশ্লেষকদের। আর বিষয়টি দ্রুত আন্তর্জাতিক সংস্থাগুলোর নজরে আনতে আরও উদ্যোগী হওয়ার পরামর্শ তাদের।
নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, পালিয়ে আসারা কোনো বন্দি নয়, আবার শরণার্থীও নয়। তারা একটা পক্ষ ত্যাগ করে প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নিচ্ছেন। এখন বিজিবির হেফাজতে রাখা মানে হচ্ছে, তারা যে এখানে এসে আত্মসমর্পণ করেছে, সেটা গৃহীত হয়েছে।
এই নিরাপত্তা বিশ্লেষক বলেন, মনে রাখতে হবে যে আরাকান আর্মির পেছনে যে শক্তি, সেটাকে বলা হয় চীন। এ ছাড়া আরাকান আর্মিকে মোটামুটি অপারেট করছে ভারতের কালাদান প্রজেক্ট। কাজেই একদিকে ভারত, একদিকে চীন, আর বার্মা অ্যাক্টের মাধ্যমে রয়েছে যুক্তরাষ্ট্র। এই তিনটি শক্তির একটা বলয় তৈরি হয়েছে রাখাইন অঞ্চলে। কাজেই রণক্ষেত্র না হলেও বাংলাদেশ একটা বড় সমস্যার সম্মুখীন হতে যাচ্ছে। তাই পরিস্থিতি কীভাবে সামাল দেবে, সেটা সরকারকে বিবেচনা করতে হবে।
আরও পড়ুন
সব ›
‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’
কেউই মুনাফা করতে পারছে না: চীনের শেয়ারবাজারে সংকট
ফাতাহ-৩ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান
যে অভিযোগে আটক মুফতি রুহুল আমিন
জানা গেছে, মাওলানা মুফতি রুহুল আমিনের বিরুদ্ধে ৫ আগস্টের পর গ্রামের বাড়ি গোপালগঞ্জ থেকে ৫ গাড়ি লোক এনে বায়তুল …
৬৫ দিন সূর্যের দেখা পাবে না যুক্তরাষ্ট্রের যে শহর
আগামী ১৯ নভেম্বর থেকে ২২ জানুয়ারি পর্যন্ত টানা ৬৫ দিন সূর্যোদয় ছাড়াই কাটাবে যুক্তরাষ্ট্রের সর্ব-উত্তরের শহর …
বিকট বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ, বিমানবন্দরে ধোঁয়ার কুণ্ডলী
বার্তা সংস্থা এএফপির সাংবাদিক ও স্থানীয় বাসিন্দারা বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের ভাষ্য, বিস্ফোরণের আ…
শিগগিরই সংসদ ভবনকে সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা ব…
সব এমপিকে নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীর
বুধবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের এ বৈঠক শু…
পাকিস্তানে চার প্রদেশ ভেঙে তৈরি হচ্ছে ১৪টি প্রদেশ, নতুন পরিকল্পনায় যা আছে
সংসদে আজানকে ‘শিল্প’ করার প্রস্তাব
শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলন ভিন্ন খাতে নেয়ার চেষ্টা হচ্ছে -পুলিশ
-মিরপুরে বিক্ষোভ, গাজীপুরে ৭০ কারখানায় ছুটি
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।