বৃহত্তর যুদ্ধ মধ্যপ্রাচ্যে মার্কিন বলদর্পিতার অবসান ঘটাবে : ইয়েমেনের হুঁশিয়ারি
ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইঙ্গ-মার্কিন আগ্রাসনের কারণে ইয়েমেনের জনগণ এবং সরকার ফিলিস্তিনিদের সমর্থন করা থেকে পিছু হটবে না।
ইঙ্গো-মার্কিন বাহিনী ইয়েমেনের ওপর যে হামলা চালাচ্ছে তাকে আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের সম্পূর্ণ লঙ্ঘন বলে উল্লেখ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ব্যাপারে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ দায়িত্বশীল ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
বিবৃতিতে আরো বলা হয়েছে, “মার্কিন এবং ব্রিটিশ বিমান হামলার উদ্দেশ্য হলো ইহুদিবাদীদের পরাজয়কে আড়াল করা।
এছাড়া, দখলদার বাহিনী অবরুদ্ধ তারা গাজা উপত্যকার অসহায় সাধারণ মানুষের ওপর যে নৃশংসতা চালাচ্ছে তাও বিশ্ববাসীর দৃষ্টি থেকে আড়াল করতে চায়। কিন্তু পশ্চিমা সাম্রাজ্যবাদীরা এই চক্রান্তে সফল হবে না এবং ইয়েমেনের ওপর তারা যে হামলা শুরু করেছে তার মাধ্যমে মধ্যপ্রাচ্যে মার্কিন বলদর্পিতার অবসান ঘটবে।”
হামাসের বিবৃতি: হামাসের আল-কাসসাম ব্রিগেড কমান্ডার ও স্পক্স আবু উবায়দা জানিয়েছেন, বিগত কয়েকদিনেই আল-কাসসাম ব্রিগেড যোদ্ধারা সর্বমোট ৪৩টি ইসরাইলী সামরিক যান পুরোপুরি কিংবা আংশিকভাবে ধ্বংস করেছে। ১৭টি ভিন্ন ভিন্ন মিশনে ইসরাইলী অবস্থান টার্গেট ও বহু সন্ত্রাসীকে হতাহত করা হয়েছে।
হেযবুল্লাহর বিবৃতি: এ পর্যন্ত চালানো অপারেশনাল আপডেট:
সর্বমোট ৫৬টি ইসরাইলী সামরিক যান টার্গেট করা হয়েছে। এর মধ্যে ২৮টি ট্রুপ্স ক্যারিয়ার ও ২৪টি ট্যাংক।
২টি আয়রন ডোম প্লাটফর্ম টার্গেট,
২টি সামরিক ফ্যাক্টরি ধ্বংস,
৩৮৫ টি এন্টি-ট্যাংক গাইডেড মিসাইল অপারেশন,
২৩টি ক্যামিকাযি ড্রোন স্ট্রাইক,
এ সকল হামলায় অন্তত ২০০০+ ইসরাইলী সেনা নিহত ও আহত হয়েছে।
আরও পড়ুন
সব ›
আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল
প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট ২১ জানুয়ারি: ইসি
মুখস্থনির্ভর নয়, জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়তে চায় সরকার: শিক্ষামন্ত্রী
শিক্ষার মান উন্নয়নে সম্ভব সবকিছু করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্য…
‘জীবিত অবস্থায় আর নাও ফিরতে পারি’, কারাগার থেকে ইমরান খানের বার্তা
কারাগারে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরি চিকিৎসার ব্যবস্থা করতে পাকিস্তানের সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছে…
নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।