মিয়ানমারে পাচারকালে ২২,৬২৫ কেজি মটর ডাল জব্দ
নোয়াখালী সংবাদদাতা:
হাতিয়া উপকূলে মিয়ানমারে পণ্য পাচারের সময় বিপুল পরিমাণ মটর ডাল জব্দ করেছে কোস্ট গার্ড। গত শনিবার (৪ অক্টোবর) বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শনিবার ভোররাত তিনটায় কোস্ট গার্ড স্টেশন হাতিয়া ও রামগতি কর্তৃক যৌথভাবে হাতিয়া থানাধীন হর্ণী ইউনিয়নের টাংকির খাল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি সন্দেহজনক মাছ ধরার ট্রলারে তল্লাশি চালিয়ে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারকালে প্রায় ২২ হাজার ৬২৫ কেজি মটর ডাল জব্দ করা হয়। জব্দ ডালের আনুমানিক বাজারমূল্য ১০ লক্ষ ১৮ হাজার ১২৫ টাকা।
তিনি আরও জানান, কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা বোট ফেলে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ মটর ডাল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।