মিশর সফরে গেলেন বিমান বাহিনীর প্রধান
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আবদুল হান্নান গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) মিশরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। তার সঙ্গে তিনজন সদস্যের একটি সফরকারী দল রয়েছে। বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান মিশরীয় বিমান বাহিনীর কমান্ডারের আমন্ত্রণে ২১ থেকে ২৪ এপ্রিল মিশর সফর করবেন।
সফরকালে, বিমান বাহিনী প্রধান কায়রোতে মিশরীয় বিমান বাহিনীর সদর দপ্তর পরিদর্শন করবেন এবং পারস্পরিক স্বার্থের বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করতে মিশরীয় বিমান বাহিনীর কমান্ডারের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া বিমান বাহিনী প্রধান মিশরীয় বিমান বাহিনী কলেজ, কমব্যাট ট্রেনিং স্কুল, ২৯২ এয়ার ব্রিগেড এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করবেন। ২৫ এপ্রিল দেশে ফিরে আসবেন। সূত্র :আইএসপিআর
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।