মাস্কের টেসলা যখন কঠিন সময়ে, ৪০ লাখ ‘বাংলা টেসলা’ তখন শহর ছাড়িয়ে গ্রামেগঞ্জে
নিজস্ব প্রতিবেদক:
টেসলার জন্য সময়টা কঠিন। বিশ্বের বিভিন্ন প্রান্তে কোম্পানিটির দামি বৈদ্যুতিক গাড়ির বিক্রি কমছে। অথচ বাংলাদেশে ঠিক উল্টো চিত্র- এখানে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠছে স্বল্পমূল্যের এক ধরনের ইলেকট্রিক যান। শহরের রাস্তায় দেখা মিলছে ব্যাটারিচালিত রিকশার, যেগুলোকে স্থানী অনেকে ডাকছেন ‘বাংলার টেসলা’ নামে।
ধারণা করা হচ্ছে, এই মুহূর্তে বাংলাদেশে চালু রয়েছে ৪০ লাখেরও বেশি ই-রিকশা, যা ২০১৬ সালে ছিল মাত্র ২ লাখ। প্রতিদিন কোটি কোটি যাত্রী পরিবহন করছে এই বাহনগুলো। একে বিশ্বের সবচেয়ে বড় অনানুষ্ঠানিক বৈদ্যুতিক যানবাহনের বহর বললেও ভুল হবে না।
চালকদের জন্য এটি অবশ্য ভালো খবর। রাজধানী ঢাকার শাকিলুর রহমান বলেন, 'প্যাডেল রিকশা চালিয়ে দিনে ২০০ টাকা আয় হয়, সেটা-ও কচ্ছপ গতিতে।' কিন্তু তার 'টেসলা' দিয়ে দিনে প্রায় ১,৫০০ টাকা আয় হয়।
আর দুর্ঘটনা কমানোর দায়িত্ব অবশ্যই সরকারের। ই-রিকশা নিষিদ্ধ করার আগের প্রচেষ্টা জনরোষ ডেকে এনেছিল। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর গঠিত অন্তর্র্বতী সরকার চলতি বছরের জুনে একটি খসড়া বিধিমালা তৈরি করেছে, যেখানে গতি সীমা নির্ধারণ এবং নিবন্ধন বাধ্যতামূলক করার প্রস্তাব রয়েছে। তবে এর আগে একই ধরনের উদ্যোগ বাস্তবায়নের অভাবে মুখ থুবড়ে পড়েছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।