মাসব্যাপী গণ-ইফতার বিতরণ করবে গণঅধিকার পরিষদ
রমজান মাসে গণ-ইফতার বিতরণ কার্যক্রম শুরু করেছে গণঅধিকার পরিষদ। প্রথম দিনে এক হাজার মানুষে র মাঝে ইফতার বিতরণ করে দলটি।
গণ-ইফতার বিতরণ কর্মসূচিতে দলের আহ্বায়ক কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান বলেন, ‘দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সরকারি মদদে ইফতার মাহফিলের ওপর নিষেধাজ্ঞা দেয়ায় তীব্র নিন্দা জানাই। আমাদের রাজনৈতিক কার্যক্রমের পাশাপাশি সামাজিক ও মানবিক কার্যক্রমও চালিয়ে যাবো।’
গণঅধিকার পরিষদের সদস্য সচিব ফারুক হাসান বলেন, ‘দেশে এখন নিত্যপণ্যের যে দাম তাতে সাধারণ মানুষের যায়যায় অবস্থা। এমন একটা অবস্থায় আমরা সামর্থ্য অনুযায়ী নিম্ন আয়ের মানুষদের মাঝে গণ-ইফতার বিতরণের উদ্যোগ নিয়েছি।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।