মালয়েশিয়ায় ১০ বাংলাদেশি ভুয়া ডাক্তার গ্রেপ্তার
, ২৬শে রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৩০ ছামিন, ১৩৯২ শামসী সন , ২৭ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ১৩ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বাংলাদেশি ১০ জন ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। কুয়ালালামপুরের বাংলাদেশি প্রবাসী অধ্যুষিত এলাকা কোতারায়ায় পরিচালিত বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
দি স্টার, দি সান এবং মালয়েশিয়ার সরকারি বার্তা সংস্থা বারনামা জানিয়েছে, গত জুমুয়াবার (২৪ জানুয়ারি) এক বিবৃতিতে মালয়েশিয়ার ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এনফোর্সমেন্ট ডিভিশনের (ফার্মেসি) সহযোগিতায় পুত্রজায়া ইমিগ্রেশন সদর দপ্তরের গোয়েন্দা ও অপারেশন বিভাগসহ একাধিক পদের সমন্বয়ে একটি দল কুয়ালালামপুরের জালান তুন তান সিউ, লেবোহ, পুডুহ এবং জালান সিলাংসহ ১০টি স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তারদের মধ্যে একজনের কাছে সার্ভিস সেক্টরের অস্থায়ী ওয়ার্ক ভিজিট পাস এবং ছয়জনের কাছে কনস্ট্রাকশন সেক্টরের অস্থায়ী ওয়ার্ক ভিজিট পাস ছিল। আরও দুজন অতিরিক্ত সময় ধরে মালয়েশিয়ায় অবস্থান করছিলেন, আর অন্য একজনের কাছে কোনো বৈধ পাস পাওয়া যায়নি।
জাকারিয়া শাবানেয় উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা বারনামা আরো জানিয়েছে, অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে জাল চিকিৎসা সরঞ্জাম এবং ওষুধ জব্দ করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় অভিযানকালে ৫০২ ধরনের অনিবন্ধিত ওষুধ জব্দ করেছে, যার আনুমানিক মূল্য ২ লাখ ৬৫ হাজার ১৯২ রিঙ্গিত।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পুলিশের নতুন ইউনিট ‘স্পেশাল সিকিউরিটি’
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘সংসদে মিনিটে খরচ পৌনে ৩ লাখ অথচ বিরোধীদল পর্দা-ওয়াশিংমেশিন-মাইক্রোওয়েভের আলোচনা করে’
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৩ বিভাগে ৩ দিন ভারী বৃষ্টির শঙ্কা
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তিস্তায় পানির সঙ্গে বাড়ছে বিপদ, রংপুর অঞ্চলে বন্যার আভাস
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আইটিএফসি থেকে ২.৮ বিলিয়ন ডলারের ঋণ চায় বাংলাদেশ
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সুইস ব্যাংকে অর্থপাচারের শঙ্কা, তথ্য আদান-প্রদানের চুক্তির তাগিদ বিশ্লেষকদের
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘সমস্যার সমাধান না করে বাস টার্মিনালগুলো স্থানান্তরে জনভোগান্তি বাড়বে’
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি’
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যোদ্ধাদের আক্রমণে মুখে তড়িঘরি করে পালাতে গিয়ে বিধ্বস্ত দখলদারদের সামরিক হেলিকপ্টার
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আম্রিকার টেক্সাস রাজ্যের ডালাসে অতিবৃষ্টি ও বন্যা।
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পুলিশের নতুন ইউনিট ‘স্পেশাল সিকিউরিটি’
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৩ বিভাগে ৩ দিন ভারী বৃষ্টির শঙ্কা
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)