মালয়েশিয়ায় ঘুষের বিনিময়ে বাংলাদেশিদের ভিসা দেয়ার অভিযোগে গ্রেপ্তার ২
ঘুষের বিনিময়ে বাংলাদেশি কর্মী ও পর্যটকদের ভিসা দেওয়ার অভিযোগে সন্দেহভাজন ২ জনকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন। তাদের ৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তবে গ্রেপ্তারকৃতদের তাদের নাম প্রকাশ করা হয়নি।
দুর্নীতি দমন কমিশন জানিয়েছে, গ্রেপ্তার ২ জনের মধ্যে একজন ঢাকায় মালয়েশিয়ান হাইকমিশনে কর্মরত এনফোর্সমেন্ট এজেন্সি অফিসার এবং অন্যজন একটি শ্রম সরবরাহ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক।
দেশটির সংবাদমাধ্যম ফ্রি মালয়েশিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় পুত্রজায়াতে দুর্নীতি দমন কমিশনের সদর দপ্তরে জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে ডাকা হয়, পরে তাদের গ্রেপ্তার করা হয়।
স্থানীয় শাহ আলম ম্যাজিস্ট্রেট আদালত ২ জনের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন, যা ৩১ জুলাই শেষ হবে।
তদন্তে জানা গেছে, গ্রেপ্তার এনফোর্সমেন্ট এজেন্সি অফিসার এবং তার সহযোগী বাংলাদেশ ও মালয়েশিয়ার কর্মসংস্থান সংস্থার সঙ্গে ২০২১ সাল থেকে ঘুষের বিনিময়ে বিদেশি ভিসা (ভিএলএন) সিস্টেমের অপব্যবহার করে বাংলাদেশি নাগরিকদের মালয়েশিয়ায় কাজ করার অনুমতি দিয়ে আসছিলেন।
অনুমোদিত প্রতিটি ভিসা আবেদনের বিপরীতে ৩০০ থেকে ৫০০ ইউএস ডলার পর্যন্ত ঘুষ নিয়ে অনুমোদন করেন তারা। এভাবে তারা প্রায় ১০০ মিলিয়ন রিঙ্গিতের বেশি আয় করেছেন।
প্রতিটি আবেদনের জন্য সরকারের নির্ধারিত ফি ১০৫ রিঙ্গিত নির্ধারিত।
আরও পড়ুন
সব ›
ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিত
ঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবল
যশোরের অভয়নগরে ভৈরব নদে লাইটার জাহাজের ধাক্কায় বালুভর্তি একটি বাল্কহেড ডুবে গেছে। সোমবার (১৬ নভেম্বর) ভোর ৫টার…
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আব…
পাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাস
৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার
সোমবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত জাতীয় সংসদে সুনামগঞ্জ-১ আসনের সরকারি দলে…
বিশ্ববিদ্যালয়ে হলের খাবারে মিলল লার্ভা, প্লেট নিয়ে প্রভোস্টের কক্ষে শিক্ষার্থী
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী হলের ডাইনিংয়ে দুপুরের খাবার খেতে গিয়ে তরকারিতে লার্ভা পেয়ে…
জাতীয় বিশ্ববিদ্যালয়ে লকডাউন, ৫ ঘণ্টা ধরে অবরুদ্ধ ভিসি
সোমবার সকাল ১০টা থেকে গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে এ কর্মসূচি শুরু হয়। আন্দোলনকারীরা উপাচার্যের দপ্…
চলতি নভেম্বর মাসেই জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ
অবশেষে রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। সব ঠিক থাকলে চলতি মাসেই কেন্দ্রটি…
‘আমরা তোমাদের খুঁজে বের করব’, যুক্তরাষ্ট্রের দুই সেনা কর্মকর্তাকে ইরানের হুমকি
ইরানের একটি স্কুলে ক্ষেপণাস্ত্র হামলায় ১৬৮ শিশু নিহত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দুই কর্মকর্তাকে দায়ী…
আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।