ভোজ্যতেলের আমদানি নির্ভরতা কমাতে সরিষার উৎপাদন বাড়ানোর সুপারিশ
ভোজ্যতেলের আমদানি নির্ভরতা কমাতে সরিষার উৎপাদন বাড়ানোর সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
গতকাল সোমবার (৩১ জুলাই) জাতীয় সংসদের কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি অ্যাডভোকেট কামরুল ইসলামের সভাপতিত্বে সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সিলেট জেলায় প্রায় সাত লাখ হেক্টর অনাবাদি পতিত জমির মধ্য থেকে কী পরিমাণ জমি চাষাবাদের আওতায় আনা সম্ভব সে লক্ষ্যে কৃষি মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয় ও পানিসম্পদ মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি কমিটি গঠন করে জরিপ করতে বলা হয়েছে। জরিপ প্রক্রিয়া সম্পন্ন করে এ অনাবাদি পতিত জমিগুলো চাষাবাদের আওতায় আনার যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করেছে।
বৈঠকে ভোজ্যতেলের আমদানি নির্ভরতা কমাতে সরিষার উৎপাদন বাড়ানো সুপারিশ করে কমিটি। পাশাপাশি আদা, পেঁয়াজ, রসুন, মরিচ, হলুদসহ অন্যান্য মসলা চাষ বাড়ানোর লক্ষ্যে কৃষকদের উদ্বুদ্ধকরণের জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করেছে।
বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন সব স্থাপনা ও ভূমি চিহ্নিত করে এবং এসব স্থাপনা ও ভূমি অন্যান্য মন্ত্রণালয় বা সংস্থাকে বরাদ্দ না দেওয়ার লক্ষ্যে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য কমিটি থেকে মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।
এছাড়া নওগাঁ জেলার মান্দা উপজেলায় একটি ধান গবেষণা ইনস্টিটিউট স্থাপনের জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করেছে।
আরও পড়ুন
সব ›
আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল
প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট ২১ জানুয়ারি: ইসি
মুখস্থনির্ভর নয়, জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়তে চায় সরকার: শিক্ষামন্ত্রী
শিক্ষার মান উন্নয়নে সম্ভব সবকিছু করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্য…
‘জীবিত অবস্থায় আর নাও ফিরতে পারি’, কারাগার থেকে ইমরান খানের বার্তা
কারাগারে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরি চিকিৎসার ব্যবস্থা করতে পাকিস্তানের সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছে…
নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।