মার্চে নির্যাতনের শিকার ২৪৯ নারী ও কন্যাশিশু
, ১১ রমাদ্বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৩ হাদি ‘আশির, ১৩৯০ শামসী সন , ০৩ এপ্রিল, ২০২৩ খ্রি:, ২০ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
চলতি বছরের মার্চ মাসে মোট ২৪৯ জন নারী ও কন্যা নির্যাতনের শিকার হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানুর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পত্রিকায় প্রকাশিত সংবাদ থেকে পাওয়া তথ্য থেকে এ পরিসংখ্যান করা হয়।
এতে বলা হয়, নির্যাতিতদের মধ্যে ধর্ষণের শিকার হয়েছে ৩৭ জন কন্যাসহ ৫৪ জন। তার মধ্যে ৫ জন কন্যাসহ ১০ জন সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে, ৫ জন কন্যাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এছাড়াও ৭ জন কন্যাসহ ৯ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে।
যৌন নিপীড়নের শিকার হয়েছে ৭ জন কন্যাসহ ১২ জন। উত্ত্যক্তকরণের শিকার হয়েছে ৬ জন কন্যাসহ ৭ জন, এর মধ্যে উত্ত্যক্তকরণের কারণে আত্মহত্যা করেছে ২ জন। নারী ও কন্যা পাচারের ঘটনা ঘটেছে ৩ জন কন্যাসহ চারটি। অগ্নিদগ্ধের শিকার হয়েছে ১ জন কন্যাসহ ৩ জন, এর মধ্যে ১ জনের অগ্নিদগ্ধের কারণে মৃত্যুর হয়। যৌতুকের কারণে নির্যাতনের ি শকার হয়েছে ৪ জন।
এতে আরও উল্লেখ করা হয়, মার্চে শারীরিক নির্যাতনের শিকার হয়েছে ২৮ জন কন্যাসহ ৪৩ জন। ১ জন গৃহকর্মীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। বিভিন্ন কারণে ৬ জন কন্যাসহ ৪০ জনকে হত্যা করা হয়েছে। ৬ জন কন্যাসহ ২২ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। ৫ জন কন্যাসহ ১৪ জনের আত্মহত্যার ঘটনা ঘটেছে, এর মধ্যে ১ জন কন্যাসহ ৪ জন আত্মহত্যার প্ররোচনার শিকার হয়েছে। দুইজন আত্মহত্যার চেষ্টা করেছে। ৯ জন কন্যাসহ ১১ জন অপহরণের ঘটনার শিকার হয়েছে এবং এছাড়াও ১ জনকে অপহরণের চেষ্টা করা হয়েছে।
পুলিশি নির্যাতনের শিকার হয়েছে ৩ জন। ২ জন কন্যাসহ ৪ জন সাইবার অপরাধের শিকার হয়েছে। এছাড়া ৯ জন বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
১৬ লাখ টন তেল কিনবে সরকার, সিঙ্গাপুর যাচ্ছেন জ্বালানিমন্ত্রী
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অপরাধীদের ধরতে ‘অ্যাগ্রেসিভ পুলিশিং’ করা হবে -র্যাব
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চৌর্যবৃত্তির অভিযোগ নিয়ে ফের তদন্ত কমিটি, ব্যক্তিগত আক্রোশের অভিযোগ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সব উন্নয়ন কর্তৃপক্ষকে অনলাইনে ভবন নকশা অনুমোদনের নির্দেশ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমাদের প্রান্তিক কৃষক হবেন ক্ষমতায়িত উদ্যোক্তা -প্রধানমন্ত্রী
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নবম পে-স্কেলে ১১-২০ গ্রেডে ভাতা বাড়ছে পাঁচ গুণ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাজারে চাল ও নিত্যপণ্যের দাম স্থিতিশীল -বাণিজ্যমন্ত্রী
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সংসদে ‘অশ্লীল’ উপমা, জামাত এমপির বক্তব্য এক্সপাঞ্জ করার নির্দেশ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিসের ব্যবস্থা করা হবে -স্বাস্থ্যমন্ত্রী
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি আটক’
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাতারবাড়ি-চট্টগ্রামে হচ্ছে দেশের প্রথম ‘মুক্ত বাণিজ্য’ অঞ্চল
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ব্যাংক খাতে ‘দুর্দশাগ্রস্ত ঋণ’ প্রায় ১১ লাখ কোটি টাকা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)