মার্চে নির্বাচনের রোডম্যাপ না দিলে রাজনৈতিক দল সিদ্ধান্ত নেবে -সালাহউদ্দিন
এ মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূসের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তা না হলে রাজনৈতিক দলগুলো বসে সিদ্ধান্ত নেবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে সালাহউদ্দিন আহমেদ এসব কথা বলেন।
প্রধান উপদেষ্টাকে উদ্দেশ করে বিএনপির এই নেতা বলেন, এখনো ইনিয়ে-বিনিয়ে বলছেন। আমি আহ্বান করব, প্রধান উপদেষ্টা আপনার আর ইনিয়ে-বিনিয়ে বলার প্রয়োজন নেই। বিদেশি সংবাদ সংস্থাকে আপনি সাক্ষাৎকার দিতে পারেন যে আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার জন্য চেষ্টা করছি। আপনি কেন দেশে একটা সংবাদ সম্মেলন করে রোডম্যাপ ঘোষণা করতে পারেন না। আপনি তো সংবাদ সম্মেলন করে বলতে পারেন আমি এই তারিখের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য রোডম্যাপ ঘোষণা করছি। যদি আপনাদের সৎ উদ্দেশ্য থাকে।
ছাত্রদের নতুন দলকে স্বাগত জানিয়ে তাদের উদ্দেশে গণপরিষদ ও স্থানীয় নির্বাচন এবং দ্বিতীয় স্বাধীনতার বিষয়টিকে গণতান্ত্রিক প্রক্রিয়াকে দীর্ঘায়ত করার ষড়যন্ত্র বলেও মন্তব্য করেন সালাহউদ্দিন আহমেদ।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।