মার্কিন যুক্তরাষ্ট্রে স্বরণকালের ভয়াবহ টর্নেডো: মিসৌরি ও কেন্টাকি অঙ্গরাজ্য লন্ডভন্ড
, ২০ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২০ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ১৯ মে, ২০২৫ খ্রি:, ৬ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
মার্কিন সন্ত্রাসী যুক্তরাষ্ট্রের কেন্টাকি ও মিসৌরিতে শক্তিশালী টর্নেডোর আঘাতে তছনছ হয়ে গেছে বেশিরভাগ স্থাপনা। কমপক্ষে ২৭ জনের প্রাণহানির খবর নিশ্চিত করেছে মার্কিন প্রশাসন। লন্ডভন্ড হয়ে গেছে সাজানো-গোছানো শহর। দেখে মনে হচ্ছে বিশাল যুদ্ধে ঝাঝড়া হয়ে গেছে শহর দু’টি। এমন ভাষ্য খোদ মার্কিনীদেরই।
কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেসার জানিয়েছে, গত জুমুয়াবার মধ্যরাতে হঠাৎ করে আঘাত হানা ঝড়ের তান্ডবে মনে হচ্ছিলো গোটা শহরই উল্টিয়ে দেবে। গণমাধ্যমে ভয়াল ঘটনার বর্ণনা দিতে গিয়ে তাকেই আতঙ্কগ্রস্ত দেখা যায়। কেন্টাকি রাজ্যে অন্তত ২০ জনের মৃত্যুর তথ্য দেয়া হয়েছে। তবে প্রকৃত মৃতের সংখ্যা গণনার বাহিরে।
অন্যদিকে, মিসৌরি কর্তৃপক্ষ ৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। প্রকৃত তথ্য আরো অনেকগুণ বেশি। কেননা মিসৌরি কর্তৃপক্ষের মতে, স্বরণকালের সবচেয়ে ভয়াবহ টর্নেডো আঘাত হেনেছে আমেরিকার অঙ্গরাজ্য দু’টিতে। মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ও প্রাণঘাতী টর্নেডোর মধ্যে এটি অন্যতম। এমন তথ্য সামনে এসেছে মার্কিন নাগরিকদের মুখ থেকেই।
মিসৌরির তুলনায় কেন্টাকির লরেল কাউন্টিতে টর্নেডোর আঘাত ছিলো ব্যাপক। বহু বড় বড় বাড়ি-ঘর তাসের ঘরের মত উড়ে যেতে দেখা গেছে। আকাশের বিকট গর্জনে কেঁপে উঠেছে মার্কিন শহর দু’টি। অসংখ্য মানুষ নিখোঁজ রয়েছে। আহতের সংখ্যা অগণিত। এবং অনেকেই ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে বলে জানানো হয়েছে। উদ্ধারকাজ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে স্থানীয় শেরিফ জন রুট।
মিসৌরির সেন্ট লুইসে টর্নেডোর তান্ডবে ধ্বংসপ্রাপ্ত শহরের পরবর্তী দৃশ্য দেখে শহরটির মেয়র কারা স্পেনসার জানিয়েছে, “আমাদের শহর আজ শোকাহত। বহু ঘরবাড়ি ধ্বংস হয়েছে- পরিস্থিতি খুবই ভয়াবহ। চোখে না দেখলে ভাষায় বর্ণনা করা যাবে না”
গত জুমুয়াবার রাত থেকে শুরু হওয়া এই ভয়াবহ ঝড় দূরবর্তী আরেক শহর উইসকনসিনেও প্রভাব ফেলেছে। সেখানে গ্রেট লেক অঞ্চলের ঝড়ের প্রভাবে হাজার হাজার মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
জানা যায়, আমেরিকার শিকাগো এলাকায় টর্নেডো শুরুর পূর্বে ধূলিঝড়ের সতর্কতা জারি হয়। আবহাওয়া অফিস জানায়, দক্ষিণ-পশ্চিম শিকাগো থেকে উত্তর ইন্ডিয়ানা পর্যন্ত প্রায় ১০০ মাইল জুড়ে ধূলির প্রাচীর বিস্তৃত ছিলো, যা দৃষ্টিসীমা মারাত্মকভাবে হ্রাস করে।
.......................................
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফিলিস্তিনি শিশুদের পড়াশোনায়ও বাধা দিচ্ছে ইসরায়েল
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘সামরিক ও রাজনৈতিক-উভয় দিক থেকেই যুদ্ধে জিতেছে ইরান’
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গোপনে ইরানের পাইলটদের আটকের অভিযোগ অস্বীকার কাতারের
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রতিটি মার্কিন সেনাকে হত্যা বা আটক করলে ৩০ হাজার ডলার পুরস্কার -ইরানের সেনাপ্রধান
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন খোয়া, ক্ষতি ১.৩ বিলিয়ন ডলারের বেশি
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মার্কিন গণমাধ্যমে খামেনি-ঘনিষ্ঠের সাক্ষাৎকার: পারমাণবিক হামলা হলে সব মার্কিন ঘাঁটি দখল
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
১৬ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফিলিস্তিনিদের পানি কেড়ে নিচ্ছে ইসরায়েলি সেটেলারগুলি
১৬ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফিলিস্তিনিদের বাড়ি অবরোধ করলো ইসরায়েলি দখলদার বসতি স্থাপনকারীগুলো
১৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যুদ্ধজাহাজ থেকে ঝাঁপ দিতে চাইছে মার্কিন নাবিকরা
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘প্রতিবেশীদের ওপর আক্রমণের জন্য ইরাকের মাটি ব্যবহার নয়’
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সাড়ে ৭ লাখ অ্যাকাউন্ট বন্ধ
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












