মার্কিন বাজারে দাপট বাড়ছে বাংলাদেশের তৈরি পোশাকের
বছর ব্যবধানে চলতি জানুয়ারিতে মার্কিন বাজারে তৈরি পোশাক রফতানিতে চীন-ভিয়েতনামের চেয়ে দ্বিগুণের বেশি প্রবৃদ্ধি করেছে বাংলাদেশ।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ইউএস ডিপার্টমেন্ট অব কমার্সের আওতাধীন অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলের (অটেক্সা) হালনাগাদ তথ্যের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)।
বিজিএমইএ জানায়, চলতি বছরের জানুয়ারিতে মার্কিন বাজারে ৭৯ কোটি ৯৭ লাখ ডলারের তৈরি পোশাক রফতানি করেছে বাংলাদেশ। এক বছর আগের তুলনায় ৪৫.৯৩ শতাংশ বেশি। গত বছরের জানুয়ারিতে এর পরিমাণ ছিল ৫৪ কোটি ৮০ লাখ ডলার।
একই সময়ে চীন ও ভিয়েতনাম মার্কিন বাজারে পোশাক রফতানিতে প্রবৃদ্ধি করেছে মাত্র ১৩.৭২ শতাংশ ও ১৯.৯০ শতাংশ।
আর প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তান মার্কিন বাজারে পোশাক রফতানিতে প্রবৃদ্ধি করেছে যথাক্রমে ৩৩.৬৪ শতাংশ ও ১৭.৫০ শতাংশ।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।