মার্কিন পেটেন্ট দেয়া হলো গ্লোব বায়োটেককে
নিজস্ব প্রতিবেদক:
ওষুধশিল্পে যুক্তরাষ্ট্রের পেটেন্ট দেয়া হয়েছে গ্লোব ফার্মাসিউটিক্যাল গ্রুপ অব কোম্পানিজ লিমিটেড-এর সহযোগী প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেড। কোভিড-১৯ টিকা ‘বঙ্গভ্যাক্স’-এর জন্য প্রতিষ্ঠানটিকে এটা দেয়া হয়েছে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) গ্লোব বায়োটেকের কার্যালয়ে এ অর্জনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
১৬৫টি দেশ টিআরআইপিএস এর আইন মানতে বাধ্য। আগামী বছর নভেম্বরের মধ্যে বাংলাদেশ টিআরআইপিএস সুবিধা পাবে। বঙ্গভ্যাক্সের ইউএস প্যাটেন্ট পাওয়ার এখন আমরা এই প্রযুক্তি ব্যবহার করে অন্য ওষুধও তৈরি করতে পারব এবং তা বাধাহীনভাবে অন্য দেশে রপ্তানি করতে পারব।
এই প্রযুক্তি ব্যবহার করে ভবিষ্যতে এমআরএনএ ছাড়াও ডিএনএ, সাবইউনিট/প্রোটিন, ইনঅ্যাকটিভেটেড ভাইরাস, রিকম্বিন্যান্ট ভাইরাস ভ্যাকসিনসহ ক্যান্সার, ডায়াবেটিস, অটোইমিউন রোগ, ব্লাড ডিসঅর্ডারের মতো দুরারোগ্য রোগের ওষুধ তৈরি করা সম্ভব হবে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।