মার্কিন অস্ত্র ও বিমান কেনার পরিকল্পনা স্থগিত করেছে ভারত
, ১৬ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১২ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ১১ আগস্ট, ২০২৫ খ্রি:, ২৮ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র ও বিমান কেনার পরিকল্পনা স্থগিত করেছে ভারত। বিষয়টি সম্পর্কে অবগত তিন ভারতীয় কর্মকর্তার বরাত দিয়ে গত জুমুয়াবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।
বিষয়টি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্ক আরোপের ফলে ভারতের মধ্যে অসন্তোষের প্রথম স্পষ্ট লক্ষণ। ট্রাম্পের শুল্ক ৫০ শতাংশ রপ্তানি শুল্ক আরোপের ফলে ওয়াশিংটন ও দিল্লির মধ্যকার সম্পর্ক কয়েক দশকের মধ্যে সম্পর্ক সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে।
নয়াদিল্লির দুই কর্মকর্তা জানিয়েছে, ভারত আগামী সপ্তাহে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথকে কিছু ক্রয়ের ঘোষণার জন্য ওয়াশিংটনে পাঠানোর পরিকল্পনা করেছিলো। কিন্তু সেই সফর বাতিল করা হয়েছে।
ট্রাম্প গত ৬ আগস্ট দিল্লির রাশিয়ান তেল কেনার শাস্তি হিসেবে ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করে। এর ফলে ভারতীয় রপ্তানির উপর মোট শুল্ক ৫০ শতাংশে উন্নীত হয়- যা মার্কিন যুক্তরাষ্ট্রের যেকোনো বাণিজ্য অংশীদারের মধ্যে সর্বোচ্চ।
রয়টার্স জানিয়েছে, স্ট্রাইকার যুদ্ধ যান এবং জ্যাভলিন অ্যান্টি-ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র কেনার বিষয়ে ভারতের আলোচনা শুল্কের কারণে স্থগিত করা হয়েছে। ট্রাম্প-মোদি গত ফেব্রুয়ারিতে এই জিনিসপত্র ক্রয় ও যৌথ উৎপাদনের পরিকল্পনা ঘোষণা করেছিলো।
দুই ভারতীয় কর্মকর্তা জানিয়েছে, ভারতের প্রতিরক্ষামন্ত্রী তার সফরের সময় ভারতীয় নৌবাহিনীর জন্য ছয়টি বোয়িং পি৮আই রিকনায়েন্স বিমান এবং সাপোর্ট সিস্টেম কেনার ঘোষণাও করার পরিকল্পনা করছিলো।
এক কর্মকর্তা জানিয়েছে, শুল্ক এবং দ্বিপাক্ষিক সম্পর্কের দিকনির্দেশনা সম্পর্কে ভারত স্পষ্টতা পেলে প্রতিরক্ষা ক্রয় এগিয়ে যেতে পারে। তবে বিষয়টি ‘যত তাড়াতাড়ি আশা করা হয়েছিল তত তাড়াতাড়ি নয়।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নতুন যুদ্ধশঙ্কায় সউদী-ইয়েমেন
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মধ্যপ্রাচ্যে ৫০ হাজারের বেশি মার্কিন সেনা রয়েছে -সেন্টকম
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হুথিদের লক্ষ্য করে সৌদি হামলা, ড্রাম্পের সমর্থনের দাবি দুই মার্কিন কর্মকর্তার
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘বিদেশি’ ঘোষিত ১৯৩ জন হলেও দুই বছরে আসাম বাংলাদেশে পুশ ইন করেছে ১৬৭৯
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৮ দিনে ইউরোপে ১৩ হাজার মৃত্যু
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রতিবাদকারীদের চাপে ইসরায়েলে তেল রফতানি বন্ধ করেছে ব্রাজিল
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হামাসের বীরত্ব:
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গাজায় গণহত্যার প্রমাণ লুকাতে গুগলকে দখলদার ইসরায়েলের ঘুষ
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইহুদীদের নিরাপত্তায় ৩ বছরে ২৫০ মিলিয়ন পাউন্ড ব্যয় করবে ইংল্যান্ড
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন ‘আলটিমেটাম’ অগ্রাহ্য, পাল্টাপাল্টি হামলায় ‘বন্ধ’ হরমুজ প্রণালি
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তামিলনাড়ুতে গরু জবাই নিষিদ্ধের আদেশ স্থগিত করলো সুপ্রিম কোর্ট
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)