মার্কিন অবরোধের চেষ্টা ব্যর্থ, বন্দরে পৌঁছাল ইরানি জাহাজ -হরমুজে আরও ২টি জাহাজ জব্দ করল ইরান
, ২৫ এপ্রিল, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ওমান সাগরে যুক্তরাষ্ট্রের একটি জব্দ করার চেষ্টা ব্যর্থ করে দিয়ে হরমুজ প্রণালি হয়ে নিরাপদে গন্তব্যে পৌঁছেছে ইরানের একটি পণ্যবাহী জাহাজ। চালবাহী ওই জাহাজটিকে মার্কিন বাহিনীর হাত থেকে রক্ষা করতে এবং এর নিরাপদ চলাচল নিশ্চিত করতে সরাসরি পাহারার দায়িত্ব পালন করে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌ-ইউনিট।
গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ও আধা-সরকারি সংবাদ সংস্থা ফারস নিউজ এই তথ্য নিশ্চিত করেছে।
আইআরজিসি-র পক্ষ থেকে জানানো হয়েছে, মার্কিন নৌবাহিনী ওমান সাগরে জাহাজটিকে বাধা দেওয়ার এবং সেটি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেছিল। তবে ইরানি বাহিনীর সময়োচিত হস্তক্ষেপ ও বিশেষ নিরাপত্তার কারণে সেই প্রচেষ্টা ব্যর্থ হয়।
চালবাহী ওই জাহাজটি বর্তমানে অবরোধের মুখে থাকা হরমুজ প্রণালি অতিক্রম করে নির্ধারিত বন্দরে নোঙর করেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এই ঘটনাকে আঞ্চলিক জলসীমায় চলমান উত্তেজনার একটি অংশ হিসেবে বর্ণনা করেছে।
হরমুজে আরও ২টি জাহাজ জব্দ করল ইরান:
গত বৃহস্পতিবার দেখা যায়, ইরানি কমান্ডোরা দ্রুতগতির নৌযান থেকে একটি বড় বাণিজ্যিক জাহাজে অভিযান চালাচ্ছে।
ইরানের মিডিয়া থেকে জানা যায়, সেনারা ধূসর রঙের স্পিডবোটে করে এমএসসি ফ্রান্সেস্কার পাশে এসে দড়ির মই বেয়ে জাহাজে উঠে অস্ত্র হাতে ভেতরে প্রবেশ করছে। এপামিনন্দাস নামের আরেকটি জাহাজের দৃশ্যও দেখানো হয়।
ইরানের দাবি, অনুমতি ছাড়া প্রণালি পার হওয়ার চেষ্টা করায় বুধবার জাহাজ দুটি জব্দ করা হয়েছে।
এ ঘটনা আবারও মনে করিয়ে দিয়েছে, হরমুজ প্রণালীর ওপর পূর্ণ দখলদারিত্ব ধরে রাখা সন্ত্রাসী যুক্তরাষ্ট্রের জন্য সহজ নয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরাইলি সন্ত্রাসী বাহিনীর সক্ষমতা মারাত্মক হ্রাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৪ মাসে দখলদার ইসরায়েলে ৪ হাজার ৮০০ সাইবার হামলা চালিয়েছে ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ: কোরিয়াও ইরানের শাহেদ-১৩৬ ড্রোনের দেশীয় সংস্করণ তৈরি করবে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি আলোচনার পরিকল্পনা নেই -ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উসকানি দিলে রক্ষা নেই, বাহরাইনকে কড়া হুঁশিয়ারি ইরানের
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কারবালা হলো ইরাক ও ইরান এই দুই জাতির মধ্যে সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চুক্তিভঙ্গের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে -আরাঘচি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যানবাহনের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রে প্রতি ঘণ্টায় ৫ জনের মৃত্যু
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)