মানুষ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করছে, ভোট পড়েছে ১৭.৩১ শতাংশ -ইসি সচিব
চলমান উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ও শেষ ধাপে মানুষ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব শফিউল আজিম। তিনি বলেন, দুপুর ১২টা পর্যন্ত ১৭.৩১ শতাংশ ভোট পড়েছে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব শফিউল আজিম।
ইসি সচিব বলেন, ৫ হাজার ১৪৪টি কেন্দ্রের মধ্যে ৩ হাজার ৪২৩টি কেন্দ্রের তথ্য আমরা পেয়েছি। তাতে দুপুর ১২টা পর্যন্ত ১৭.৩১ শতাংশ ভোট পড়েছে। ভোট চলাকালীন চারজনকে আটক করা হয়েছে। তিনজনকে ছোটখাটো জরিমানা করা হয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। আপনারা জানেন যে আমাদের দেশে গ্রামাঞ্চলের লোকজন কাজকর্ম শেষ করে ভোটের জন্য আসেন। শেষের দিকে এই সংখ্যাটা অনেক বেড়ে যাবে। সুতরাং ১২টার সময় যদি ১৭-১৮ শতাংশের মতো হয়। তাহলে আমরা ধারণা করতে পারি যে, শেষ ভাগে গিয়ে এটি আরও অনেক বেশি বেড়ে যাবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।