মানুষ খোঁজখবর নেয়ার আগে জানতে চায় নির্বাচন কবে -দুদু
, ০৯ মার্চ, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, কারও সঙ্গে দেখা হলে আগে মানুষ শরীর-পরিবারের খোঁজখবর নিতেন। আর এখন মানুষ আগে জানতে চায় নির্বাচন কবে হবে।
গতকাল শনিবার (৮ মার্চ) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) প্রাঙ্গণে এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দুদু বলেন, নির্বাচন কবে হবে। কারও সঙ্গে দেখা হলে আগে মানুষ তার শরীরের, পরিবারে খোঁজখবর নিতেন। এখন মানুষ আগে জানতে চায় নির্বাচন কবে হবে। অবশ্য আমাদের প্রধান উপদেষ্টা নিশ্চিত করেছেন এবং বলেছেন আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে।
তিনি বলেন, ২৪ এর মহাপ্লাবন, ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে ১৭ বছরের ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেছেন। সে সময় মনে হয়েছে জিয়াউর রহমানের সাহসিকতার কথা, ‘আমি মেজর জিয়া স্বাধীনতা ঘোষণা করছি’। স্বাধীনতা তো মানুষের কথা স্বাধীনতা, মানুষের অধিকারের কথা।
তিনি বলেন, ১৭ বছরে ফ্যাসিস্ট মানুষের টুটি চেপে ধরে রেখেছিল। ২৪ সালের ৫ আগস্ট আবারও একদলীয় শাসন প্রতিষ্ঠাকারী নেতার কন্যা শেখ হাসিনা পালিয়ে গেছেন। অথচ পালিয়ে যাওয়ার আগে ফ্যাসিস্ট হাসিনা বলতেন, শেখ মুজিবের মেয়ে পালায় না, কিন্তু তিনি ঠিকই পালিয়েছেন।
আমরা যেন আবার একক কর্তৃত্বের মধ্যে না পড়ি, সে বিষয়ে সবাইকে সতর্ক করেন দুদু।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ-চীনের মধ্যে যে ১৭ চুক্তি-সমঝোতা সই হয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘অফিস সহায়ক’ পদে বিএসসি ইঞ্জিনিয়ার, এমবিএ পাসসহ উচ্চশিক্ষিতরা!
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দীর্ঘ ২৩ বছর পর মোংলা নদীতে চালু হলো ২৪ ঘণ্টার ফেরি সার্ভিস
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শ্রমিকের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন : পুলিশ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অনুদানের তালিকার দুই জায়গায় জামাত এমপির মেয়ের নাম
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘স্বরাষ্ট্রমন্ত্রীর তৎপরতা নিজের মন্ত্রণালয়ে দেখালে দেশ উপকৃত হতো’
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আ. লীগ দেশকে ভারতের করদরাজ্য বানিয়েছিল -রাশেদ খাঁন
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৭১ সালে কোথায় ছিলেন? বিরোধীদলকে জয়নুল আবদিন ফারুক
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ধ্বংস হয়ে যাওয়া প্রশাসন ব্যবস্থাকে পুনর্গঠন করা হচ্ছে -জনপ্রশাসন প্রতিমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘বৈদেশিক সফরের সকল চুক্তি জনগণের কাছে স্পষ্ট করতে হবে’
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আগামীতে বিপুল চীনা বিনিয়োগ আসবে, কমবে বাণিজ্য ঘাটতি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)