মানবতাবিরোধী অপরাধে বাগেরহাটের সাতজনের মৃত্যুদণ্ড
মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে বাগেরহাটের সাতজনকে মৃত্যুদ- দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
চেয়ারম্যান বিচারক শাহীনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ রায় দেয়।
গত ৯ নভেম্বর নয় আসামির বিরুদ্ধে এ রায় ঘোষণা করার কথা ছিল। কিন্তু পলাতক দুই আসামির মৃত্যুর খবর আসায় তা পেছানো হয়েছিল। ওই দুজন হলেন, সুলতান আলী খান ও মনিরুজ্জামান হাওলাদার। সেটি নিশ্চিত হওয়ার পর রায়ের জন্য গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) (৩০ নভেম্বর) দিন ঠিক করা হয়।
সাত আসামির মধ্যে তিনজন কারাবন্দি। তারা হলো, খান আকরাম হোসেন, শেখ উকিল উদ্দিন ও মকবুল মোল্লা।
আর পলাতক চারজন হলো, খান আশরাফ আলী, রুস্তম আলী মোল্লা, শেখ ইদ্রিস ও শেখ রফিকুল ইসলাম বাবুল।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।