মাদ্রাসার মাঠে ধান চাষের অভিযোগ জামাত নেতার বিরুদ্ধে
, ২২ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৯ ছানী, ১৩৯৩ শামসী সন , ১৮ জুলাই, ২০২৫ খ্রি:, ০৩ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
বাউফল উপজেলার মধ্য নওমালা ছালেহিয়া দাখিল মাদ্রাসার মাঠে ধান চাষ করার অভিযোগ পাওয়া গেছে ওই মাদ্রাসার সহকারী মৌলভী জাকির হোসেনের বিরুদ্ধে। সে ইউনিয়ন জামায়াতর সেক্রেটারি।
স্থানীয় সূত্রে জানা যায়, গত সপ্তাহে মাদ্রাসা কর্তৃপক্ষের কোন প্রকার অনুমতি না নিয়েই তিনি মাদ্রাসার মাঠে ধানের বীজ রোপণ করেন জাকির হোসেনে। এরপর থেকেই মাদ্রাসার মাঠে খেলাধুলা করতে পারছেনা শিক্ষার্থীরা। এতে ক্ষোভ প্রকাশ করেছেন তারা।
এছাড়া নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয়ের একাধিক অভিভাবক জানিয়েছে, বীজগুলো পরিপক্ব হয়ে ফসল দিতে কমপক্ষে তিন মাস সময় লাগবে। এই তিন মাস মাদ্রাসার শিক্ষার্থীরা মাঠে কিছু করতে পারবে না। তারা দ্রুত সময়ের মধ্যে মাঠ থেকে ধানগাছ অপসারণের দাবী জানিয়েছেন।
অভিযুক্ত জামায়াত নেতা জাকির হোসেন জানান, সেখানে বৃষ্টির পানি জমে থাকায় তিনি মাঠে ধানের বীজ গুলো রোপণ করেছেন। শিক্ষার্থীদের সমস্যা হলে চারাগুলো সরিয়ে ফেলা হবে।
মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি ইউসুফ সেন্টু জানান, বিষয়টি জেনে জরুরী সভা ডাকা হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাউফল উপজেলা একাডেমিক সুপার-ভাইজার ও ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুনবী বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে চাষাবাদ বিধিসম্মত নয়। এ বিষয়ের বিধি-মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বর্জ্য ফেলা হয় সড়কে, নালা খাল রুদ্ধ হয়ে পানিবদ্ধতা
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুই সন্তানকে বিষ খাইয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অনলাইনে অস্ত্রের রমরমা বাণিজ্য
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা, সাক্ষাতকারে শেখ হাসিনা
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশে এখন রাষ্ট্র মেরামতের কাজ চলছে -তথ্যমন্ত্রী
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সায়েদাবাদে শুধু সিটি টার্মিনাল, আন্তঃজেলা বাস যাবে কাঁচপুরে
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না -অর্থমন্ত্রী
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিশ্ববিদ্যালয়ে সাশ্রয়ী মূল্যে সৌরবিদ্যুৎ উৎপাদনে ইউজিসির উদ্যোগ
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা প্রধানমন্ত্রীর
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঔষধি উদ্ভিদের ডেটাবেজ তৈরি করল বাংলাদেশ
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জাল নোট রাখলে শাস্তি, আসছে কঠোর আইন
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ব্যাংকের ১০০ টাকার ৪০ টাকাই কোটিপতিদের!
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)