মাদকাসক্ত স্বামীর সহায়তায় তিন বন্ধুর হাতে সম্ভ্রমহরণের শিকার গৃহবধূ!
কক্সবাজারের চকরিয়ায় মাদকাসক্ত স্বামীর সহায়তায় তিন বন্ধুর হাতে এক গৃহবধূ ম্ভ্রমহরণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। রাস্তার পাশে পড়ে থাকা রক্তাক্ত ওই গৃহবধূকে পুলিশ উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সোমবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বরইতলী-মগনামা সড়কের হারবাংছড়া এলাকায় এ ঘটনা ঘটে।
গৃহবধূ জানায়, চট্টগ্রামের একটি বাসায় গৃহকর্মীর কাজ করতো ওই গৃহবধূ। ৬ জানুয়ারি ভোট দিতে বাবার বাড়ি আসে। পরে সোমবার রাত ৭টার দিকে স্বামীসহ তিন বন্ধু ওই গৃহবধূর বাবার বাড়ি গিয়ে স্বামীর বাড়ি নেয়ার কথা বলে ঘর থেকে বের হতে বলে। কাপড় চোপড় নিয়ে বের হলে সড়কের পাশে একটি ঝুঁপড়ি ঘরে নিয়ে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে ম্ভ্রমহরণ করে নাসির উদ্দিনের তিন বন্ধু। এ সময় তার স্বামী নাসির উদ্দিন অদূরে দাঁড়ানো ছিল বলে তিনি জানান।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, খবর পেয়ে ওই গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।