বাণিজ্যমন্ত্রীকে তাপস:
মাথায় বাড়ি দিয়ে বাজার সিন্ডিকেটকে ধরুন
, ২৫ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১২ সাদিস ১৩৯১ শামসী সন , ১০ নভেম্বর, ২০২৩ খ্রি:, ২৫ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
বাজার সিন্ডিকেটকে ধরার জন্য বাণিজ্যমন্ত্রীকে অনুরোধ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। বলেন, বাণিজ্যমন্ত্রীকে বলবো মাথায় বাড়ি দিয়ে বাজার সিন্ডিকেটকে ধরুন। অন্যথায় সাধারণ মানুষের জন্য নেয়া সরকারের মহতী উদ্যোগগুলো বৃথা যাবে।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) নভেম্বর মাসের ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি ও স্মার্ট ফ্যামিলি কার্ড উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন শেখ ফজলে নূর তাপস।
মেয়র তাপস বলেন, সিন্ডিকেটের মাধ্যমে বাজার ধ্বংস করা হচ্ছে। এ সিন্ডিকেট একসময় আলুর দাম বাড়াচ্ছে, একসময় লবণ, একসময় পিয়াজ তো একসময় তেলের দাম বাড়িয়ে দিচ্ছে। আমরা তো আলু রপ্তানি করি, তাহলে কীভাবে আলুর সংকট পড়ে, কীভাবে আলুর দাম বেশি হয়। একটাই কুচক্রীমহল রয়েছে, তারা কোনো সময় আলু, ডিম, চাল বা তেলের বাজারে কারসাজি করছে।
বাণিজ্যমন্ত্রীকে উদ্দেশ করে মেয়র বলেন, বিশ্বে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। আমরা তো টিসিবির মাধ্যমে নিম্ন আয়ের মানুষকে খাবার দিতে পারছি। কিন্তু মধ্যম আয়ের মানুষকে দিতে পারছি না। তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আপনি সিন্ডিকেটকে এমনভাবে ধরবেন যাতে তারা মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের আক্রমণে দ্বিখন্ডিত হয়ে পড়ে আছে দখলদারদের সামরিক যান
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় -রাষ্ট্রপতি
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা -অর্থমন্ত্রী
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শুধু আদ-দ্বীন না, ঢাকায় ‘মৃত্যুফাঁদ’ অনেক!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিস্তা সেতু রক্ষা বাঁধের ৬০ শতাংশ নদীগর্ভে, তদন্ত কমিটি গঠন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)