মাতারবাড়ি থেকে বিদ্যুৎ পাওয়া যাবে ডিসেম্বরে -বিদ্যুৎ প্রতিমন্ত্রী
, ২৮শে জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৪ সামিন, ১৩৯০ শামসী সন, ২২ই জানুয়ারি, ২০২৩ খ্রি:, ০৭ মাঘ, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
আগামী ডিসেম্বরেই মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ পাওয়া যাবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
গতকাল জুমুয়াবার এক ফেসবুক পোস্টে প্রতিমন্ত্রী লিখেছেন, প্রত্যন্ত মহেশখালীর মাতারবাড়ি জেগে উঠছে সমৃদ্ধির আলোয়। বহুল প্রত্যাশিত মাতারবাড়ি ১২০০ মেগাওয়াট আল্ট্রা সুপার ক্রিটিক্যাল পাওয়ার প্ল্যান্টের ৭৫ ভাগ নির্মাণ কাজ শেষ হয়েছে। আগামী ডিসেম্বরে এটি যুক্ত হবে জাতীয় গ্রিডে।
বিদ্যুৎকেন্দ্রের পাশাপাশি মাতারবাড়িতে গড়ে তোলা হচ্ছে দেশের বৃহত্তম বিদ্যুৎ ও জ্বালানি হাব। যার অর্থনৈতিক সুফল শুধু মহেশখালীর মানুষই নয়, পাবে পুরো বাংলাদেশ। গড়ে উঠবে নতুন নতুন শিল্প কারখানা, তৈরি হবে অসংখ্য মানুষের কর্মসংস্থান।
জুনে চালু হবে এসপিএম, সাশ্রয় ৮০০ কোটি টাকা:
দেশের জ্বালানি তেল পরিবহনে নেওয়া মেগাপ্রকল্প সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) চলতি বছরের মাঝামাঝি সময়ে বাণিজ্যিক কার্যক্রম শুরু করবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
এটি চালু হলে বছরে ৮০০ কোটি টাকা সাশ্রয় হবে বলেও জানান প্রতিমন্ত্রী।
নসরুল হামিদ ফেসবুক পোস্টে লিখেছেন, দেশের জ্বালানি তেল পরিবহনে যুগান্তকারী মেগাপ্রকল্প সিঙ্গেল পয়েন্ট মুরিংয়ের (এসপিএম) নির্মাণ কাজ প্রায় শেষ। বছরের মাঝামাঝি থেকে শুরু হবে বাণিজ্যিক কার্যক্রম।
এতদিন আমদানি করা জ্বালানি তেল বড় জাহাজ থেকে লাইটার জাহাজের মাধ্যমে রিফাইনারি ট্যাংকে পৌঁছাতে সময় লাগত লাগত ১১-১২ দিন। এসপিএম চালু হলে সময় লাগবে মাত্র ৪৮ ঘণ্টা। এতে বছরে দেশের ৮০০ কোটি টাকা সাশ্রয় হবে। একই সঙ্গে নির্মাণ করা হয়েছে ৬টি বিশালাকার স্টোরেজ ট্যাঙ্ক। যা বাংলাদেশের তেল মজুদ সক্ষমতাকে নিয়ে যাবে নতুন উচ্চতায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মেঘনায় গোসলে নেমে নিখোঁজ ৩ স্কুলছাত্রের লাশ উদ্ধার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ন্যাম ভবন থেকে জামাত এমপি গাজী নজরুলের কথিত স্ত্রীর মরদেহ উদ্ধার!
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিধবা স্ত্রী বা বিপত্নীক স্বামী আবার বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফাতেহা-ই-ইয়াজদহম ছুটির তালিকা সংশোধন
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইলিয়াস মোল্লাসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পেনশনভোগীদের সার্ভার অদৃশ্য মাফিয়ার নিয়ন্ত্রণে
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাদকের টাকার জন্য শিশুকে বিক্রির চেষ্টা -৯৯৯-এ ফোন পেয়ে উদ্ধার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অপ্রাপ্তবয়স্কদের হ্যান্ডসেট ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা জরুরি
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অর্থনৈতিক প্রশাসনে বহাল পুরনো বলয়
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বেতন বাড়ল সরকারি চাকরিজীবীদের, বেসরকারি খাতে চ্যালেঞ্জ!
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন আজ -জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুক্তরাষ্ট্র ও মিত্রদের বড় ধরনের নতুন হামলার প্রস্তুতি, কঠোর হুঁশিয়ারি ইরানের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)