রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

মাটির পাত্রে খাবার খাওয়া মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নত মুবারক-২

এ্যাডমিন প্রকাশ: বুধবার, ১৫ মার্চ, ২০২৩, রাত ২:৩২ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, রাত ৩:১১
মাটির পাত্রে খাবার খাওয়া মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নত মুবারক-২
মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছেন-
عَنْ حَضْرَتْ خَوْلَةَ بِنْتِ قَيْسِ بْنِ فَهِدٍ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهَا وَكَانَتِ امْرَأَةَ حَمْزَةَ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ عَلَيْهِ السَّلَامُ فَقُتِلَ عَنْهَا فَجَاءَتْ نَبِيَّ اللّٰهِ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ تَزُوْرُهٗ قَالَتْ يَا نَبِيَّ اللّٰهِ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ كُنْتُ اُحِبُّ اَنْ اَلْقَاكَ فَاَسْاَلُكَ عَنْ شَيْءٍ ذُكِرَ لِيْ اِنَّكَ تَذْكُرُ اَنَّ لَكَ حَوْضًا مَا بَيْنَ كَذَا اِلٰى كَذَا فَقَالَ لَهَا اَجَلْ وَاَحَبُّ النَّاسِ اِلَيَّ اَوْ اَحَبُّ النَّاسِ اِلَيَّ اَنْ يَرِدَهٗ قَوْمَكِ فَقَالَتْ فَقَرَّبْتُ لَهٗ عَصِيْدَةً فِيْ تَوْرٍ فَلَمَّا وَضَعَ يَدَهٗ فِيْهَا احْتَرَقَتْ فَقَالَ حَسِّ ثُمَّ قَالَ اِنَّ ابْنَ اٰدَمَ عَلَيْهِ السَّلَامُ اِنْ اَصَابَهٗ حَرٌّ قَالَ حَسِّ وَاِنْ اَصَابَهٗ بَرْدٌ قَالَ حَسِّ.
অর্থ: হযরত খাওলাহ বিনতে ক্বইস ইবনে ফাহিদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা উনার থেকে বর্ণিত। আর তিনি ছিলেন সাইয়্যিদুনা হযরত সাইয়্যিদুশ শুহাদা (হামযা) আলাইহিস সালাম উনার সম্মানিতা আহলিয়া রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা। অতঃপর সাইয়্যিদুনা হযরত সাইয়্যিদুশ শুহাদা (হামযা) আলাইহিস সালাম তিনি যখন শাহাদাতী শান মুবারক গ্রহণ করেন, অর্থাৎ সম্মানিত শাহাদাতী শান মুবারক গ্রহণ করার মাধ্যমে উনার থেকে বিদায় গ্রহন করেন, তখন একদিন হযরত খাওলাহ বিনতে ক্বইস ইবনে ফাহিদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত খিদমত মুবারকে আগমন করেন উনার সাথে সাক্ষাত মুবারক করার জন্য। তিনি এসে বললেন, ইয়া রসূলাল্লাহ! ইয়া হাবীবাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আমি আপনার মহাসম্মানিত ও মহাপবিত্র যিয়ারত মুবারক লাভ করতে চাই। এবং আপনাকে এমন বিষয়ে জিজ্ঞাসা করতে চাই যা আমার নিকট বর্ণনা করা হয়েছে। তা হচ্ছে, নিশ্চয়ই আপনি ইরশাদ মুবারক করেছেন যে, আপনার এমন মহাসম্মানিত ও মহাপবিত্র হাউজে কাউছার মুবারক রয়েছেন যার দূরুত্ব অমুক জায়গা থেকে অমুক জায়গা পর্যন্ত। তখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনাকে ইরশাদ মুবারক করেন, হ্যাঁ, মানুষের মধ্যে আমার নিকট যিনি অধিক প্রিয় অথবা তিনি ইরশাদ মুবারক করেছেন আপনার সম্প্রদায়ের মাঝে যিনি আমার নিকট অধিক প্রিয় তিনি সেখানে অর্থাৎ মহাসম্মানিত ও মহাপবিত্র হাউজে কাউছার মুবারকে উপস্থিত হবেন। অতঃপর হযরত খাওলাহ বিনতে ক্বইস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা তিনি বলেন, আমি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র খিদমত মুবারকে একটি মাটির পাত্রে (সম্মানিত সুন্নতী খাবার) আছীদা (যব এবং ঘি দ্বারা তৈরীকৃত খাদ্য) পেশ করলাম। যখন তিনি সম্মানিত আহার মুবারক করার জন্য খাবার মুবারক-এ উনার মহাসম্মানিত ও মহাপবিত্র নূরুল মাগফিরাত মুবারক (মহাসম্মানিত ও মহাপবিত্র হাত মুবারক) রাখলেন তখন তিনি উনার মহাসম্মানিত ও মহাপবিত্র নূরুল মাগফিরাত মুবারকে গরম অনুভব করলেন। অর্থাৎ খাবার মুবারক তখনও গরম ছিলো। অত:পর তিনি হাস্সি শব্দ উচ্চারণ মুবারক করে ইরশাদ মুবারক করেন, নিশ্চয়ই আদম সন্তান যখন কোন গরম অনুভব করে তখন সে বলে “হাস্সি”। আবার যখন কোন ঠান্ডা অনুভব করে তখনও সে বলে ‘হাস্সি’। (আল মু’জামুল কাবীর লিত ত্ববারানী-১৭তম খ- ৪৭০ পৃষ্ঠা, মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ নং ২০০৫৬)
উক্ত মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত تَوْرٌ শব্দের ব্যাখ্যায় বিখ্যাত মুহাদ্দিছ মুহম্মদ ইবনে ইউসুফ ছালেহ আশ শামী রহমতুল্লাহি আলাইহি (বিছাল শরীফ ৯৪২ হিজরী) উনার প্রসিদ্ধ সীরাতগ্রন্থ “সুবুলুল হুদা ওয়ার রশাদ ফী সীরাতি খইরিল ইবাদ” গ্রন্থের ৯ম খ- ৪৮১ পৃষ্ঠায় উল্লেখ রয়েছে-
اَلتَّوْرُ: بِـمُثَنَّاةٍ فَوْقِيَّةٍ اِنَاءٌ مِّنْ مَدَرٍ.
অর্থ: تَوْرٌ : উপরে দুই নোক্তা বা ফোঁটা দিয়ে। তা এমন পাত্র যা মাটি থেকে তৈরীকৃত।
মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনার শরাহ গ্রন্থ- আল মাফাতীহু ফী শরহিল মাছাবীহ- ১ম খ- ৩৮৫ পৃষ্ঠায় উল্লেখ রয়েছে-
اَلتَّوْرُ: ظَرْفٌ يُشْبَهُ اِجَّانَةً يُتَوَضَّاُ مِنْهُ وَيُؤْكَلُ مِنْهُ الطَّعَامُ.
অর্থ: تَوْرٌ এমন মাটির পাত্র যা ইজ্জানা নামক পাত্রের সাথে সাদৃশ্য রাখে। এই পাত্রের মাধ্যমে অযূ করা হয় এবং এই পাত্রের মধ্যে খাবার খাওয়া হয়।
মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনার প্রসিদ্ধ কিতাব “মুসনাদে দারেমী শরীফ” উনার ১ম খ- ৫৭ পৃষ্ঠায় উল্লেখ রয়েছে-
اَلتَّوْرُ مِنَ (الطِّيْنِ) اِنَاءٌ يُشْرَبُ فِيْهِ.
অর্থ: تَوْرٌ যা মাটি থেকে তৈরী। তা এমন পাত্র যাতে পানি পান করা হয়।
মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনার প্রসিদ্ধ কিতাব “মুসনাদে দারেমী শরীফ উনর ১ম খ- ২৫৭ পৃষ্ঠায় উল্লেখ রয়েছে-
وَالتَّوْرُ:اِنَاءٌ مِّنَ الْفَخَّارِ، الطِّيْنُ الْمَحْرُوْقُ.
অর্থ: تَوْرٌ এমন পাত্র যা মাটি থেকে তৈরীকৃত অর্থাৎ পোড়া মাটি থেকে তৈরীকৃত।
উপরোক্ত বর্ণনা দ্বারা বিষয়টি সু-স্পষ্ট যে, হযরত খাওলাহ বিনতে ক্বইছ ইবনে ফাহিদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র খাবার মুবারক উনার জন্য উনার মহাসম্মানিত ও মহাপবিত্র খিদমত মুবারকে যে পাত্র মুবারকে খাবার মুবারক দিয়েছিলেন তা ছিলো মাটির পাত্র। অর্থাৎ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মাটির পাত্রে মহাসম্মানিত ও মহাপবিত্র আহার মুবারক করেছেন। সুবহানাল্লাহ!
-মুহম্মদ আলমগীর হুসাইন মুরাদী

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
কাফির-মুশরিক, বেদ্বীন-বদদ্বীনদের সঙ্গে কখনই মুহব্বত করা ও সাদৃশ্য রাখা যাবে না কিতাবের মধ্যে একটি ঘটনা উল্লেখ করা হয়, হিন্দুস্থানে মহান আল্লাহ পাক উনার একজন ওলী ছিলেন উনার বিছাল শরীফ গ্রহণ … ১২ মিনিট আগে একখানা পবিত্র সুন্নত মুবারক উনার ফযীলত মুবারক একখানা পবিত্র সুন্নত মুবারক উনার ফযীলত মুবারক ৩ দিন আগে মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৬) মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৬) ৩ দিন আগে মহাসম্মানিত সুন্নত মুবারক প্রচার-প্রসার করার ফযীলত মুবারক মহাসম্মানিত সুন্নত মুবারক প্রচার-প্রসার করার ফযীলত মুবারক ৪ দিন আগে যে ব্যক্তি দুইটি বিষয় আঁকড়িয়ে ধরবে সে কখনো গোমরাহ হবে না যে ব্যক্তি দুইটি বিষয় আঁকড়িয়ে ধরবে সে কখনো গোমরাহ হবে না ৫ দিন আগে ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (৩) ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (৩) ৬ দিন আগে ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (১) ওয়াজ, নছীহত ও তা’লীম-তালকীন হলো জিন-ইনসানের ইছলাহ হাছিল, দ্বীনি শিক্ষার বিস্তার এবং সম্মানিত দ্বীন ইসলাম সম্প… ৭ নভেম্বর, ২০২৬ মহান আল্লাহ পাক এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের মহাসম্মানিত সন্তুষ্টি মুবারক হাছিলের উদ্দেশ্যেই নিকাহ বা বিবাহ করতে হবে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- وَاللهُ وَرَسُوْلُهٗۤ أَحَقُّ أَنْ يُّرْضُوْهُ إِنْ كَانُوْا مُؤْمِنِي… ৬ নভেম্বর, ২০২৬ প্রত্যেক মুসলমান পুরুষের জন্য দাড়ি রাখা ফরয প্রত্যেক মুসলমান পুরুষের জন্য দাড়ি রাখা ফরয ৬ নভেম্বর, ২০২৬ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার একখানা মহাসম্মানিত সুন্নত মুবারক হচ্ছে, বিবাহ-শাদী করা। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার একখানা মহাসম্মানিত সুন্নত মুবারক হচ্ছে, বিবাহ-শাদী করা। ৫ নভেম্বর, ২০২৬ মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৫) মাইয়্যিতকে পবিত্র দাফন সংক্রান্ত দোয়া মুবারকসমূহ : মাইয়্যিতকে ক্ববরে নামানোর দোয়া মুবারক : মাইয়্যিতকে ক্ব… ৫ নভেম্বর, ২০২৬ বিবাহের ক্ষেত্রে ওয়ালিমা একখানা বিশেষ মহাসম্মানিত সুন্নত মুবারক সম্মানিত দ্বীন ইসলামে বিবাহের ওয়ালিমা করার গুরুত্ব অপরিসীম। ওয়ালিমা করা নূর মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছ… ৪ নভেম্বর, ২০২৬