মাছ লুটে বাধা, পুলিশকে ধাওয়া দিলো হাজারও জনতা
মাছ লুটের মচ্ছব চলছে। গত এক সপ্তাহে অন্তত ৯টি পানিমহাল থেকে লুট করা হয়েছে কয়েক কোটি টাকার মাছ। গতকাল জুমুয়াবার (৭ মার্চ) সকালে জেলার শাল্লা উপজেলা সতোয়া পানিমহালে মাছ লুট করতে যায় হাজারও জনতা। খবর পেয়ে পুলিশ তাদের বাধা দিতে গেলে আশপাশের কয়েক গ্রামের হাজারও জনতা তাদের ধাওয়া দিয়েছে। এতে পুলিশ ও মাছ লুট করতে আসা জনতার মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
পুলিশ জানায়, সকালের সতোয়া বিলে দ্বিতীয় দফায় আশেপাশে কয়েক গ্রামের কয়েক হাজার মানুষ মাছ ধরতে জড়ো হন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাধা দেয় পুলিশ। এতে তারা ক্ষুব্ধ হয়ে পুলিশকে ধাওয়া দেয়। ঘটে পাল্টা ধাওয়ার ঘটনাও। এক পর্যায়ে মাছ ধরতে আসা জনতা পানিমহাল ইজারাদারদের দুইটি ছাউনি ঘরে আগুন ধরিয়ে দেয়।
শাল্লা থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, পরে সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসন, পুলিশ এবং স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণ আনা হয়। সংশ্লিষ্টদের হস্তক্ষেপে পানিমহাল এলাকা ছেড়ে যান মাছ ধরতে আসা কয়েক হাজার জনতা। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। পানিমহালের মাছ সুরক্ষায় পুলিশ সার্বক্ষণিক মোতায়েন থাকবে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।