মাছের ঘেরে খাবার দিচ্ছিলেন, হঠাৎ বিএসএফের গুলি
মাছের ঘেরে খাবার দিতে গিয়ে ভারতীয় হানাদার বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) ভোর সাড়ে পাঁচটার দিকে সদর উপজেলার লক্ষ্মীদাড়ি সীমান্তে এ ঘটনা ঘটে।
আহত ঘের মালিক আলমগীর হোসেন (৩৫) সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের লক্ষীদাড়ি গ্রামের মৃত শেখ আব্দুস সাঈদের ছেলে।
সাতক্ষীরা সদর হাসপাতালে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. আক্তার মারুফ জানান, আলমগীর হোসেনের শরীরের ডান পাশে মাথায়, গলায়, চোখের পাশে ও ঘাড়সহ বিভিন্ন জায়গায় কমপক্ষে ২০-২৫টি ছররা গুলি লেগেছে। তবে তিনি বর্তমানে শঙ্কামুক্ত।
এ বিষয়ে বিজিবি ভোমরা কোম্পানি কমান্ডার সুবেদার জহির বলেন, ঘোজাডাঙ্গা বিএসএফ একদল চোরাচালানিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে একজন গুলিবিদ্ধ হয়েছে বলে জানতে পেরেছি। বিষয়টি খোঁজখবর নেওয়া হচ্ছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।