মহিলাদের সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (৫)
, ২১ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১২ তাসি, ১৩৯৩ শামসী সন , ১০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ২৭ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) মহিলাদের পাতা
ঘরোয়া সুন্নতী পোশাক উনার আলোচনা :
ক্বমীছ পরিধান করা সুন্নত:
ক্বমীছ বা জামা বিভিন্ন রংয়ের হওয়া, সূতি কাপড়ের হওয়া, মোটা কাপড় হওয়া, ফুতহা বা গলাবন্ধনী সংশ্লিষ্ট ফাঁড়া অংশটি বুকের উপর হওয়া, গলাবন্ধনীকে আটকানোর জন্য কাপড়ের তৈরী গুটলীযুক্ত হওয়া, কোণা ফাঁড়া না হওয়া বরং গোল হওয়া, ছয় টুকরা বিশিষ্ট হওয়া, নিছফে সাক্ব হওয়া ইত্যাদি খাছ সুন্নত মুবারকের অন্তর্ভুক্ত।
মহিলাদের ক্বমীছকে دِرْعٌ (দিরউন) বলা হয় :
মহিলাদের সুন্নতী ক্বমীছ বা জামাকে دِرْعٌ (দিরউন) বলা হয়ে থাকে। যেমন এই বিষয়ে পবিত্র হাদীছ শরীফ উনার কিতাবসহ বিভিন্ন কিতাবে উল্লেখ রয়েছে-
دِرْعُ الْمَرْأَةِ قَمِيْصُهَا-
অর্থ: মহিলাদের ক্বমীছকে دِرْعٌ (দিরউন) বলা হয়। (ছহীহ মুসলিম শরীফ, সুনানুল কুবরা লিল বাইহাক্বী-৪/২১৪, নিহায়া-২/১১৪, ইজকদুল হাক্বীক্বাতি ফী সীরাতি হযরত উম্মিল মু’মিনীন আছ ছালিছাহ ছিদ্দীক্বাহ আলাইহাস সালাম পৃষ্ঠা-৫৮, আল-ফতহুর রব্বানী লি-তারতীবি মুসনাদে আহমদ বিন হাম্বল আশ-শাইবানী-৭/১৭৬, আয-যাদুল মুইয়াস্সার ফী ইলমিত-তাফসীর-১/৫০১, তাফসীরে কাশশাফ, তাফসীরে ত্ববারী)
دِرْعٌ (দিরউন) বা জামা পরিধান করা মহিলাদের জন্য পবিত্র সুন্নত মুবারক এবং তা সূতী কাপড়ের হওয়া সুন্নত :
মহাসম্মানিত মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত রয়েছে-
عَنْ حَضْرَتْ عَبْد الْوَاحِدِ رَحْمَةُ اللهِ عَلَيْهِ أَخْبَرَنِي أَبِي أَنَّهُ دَخَلَ عَلَى حَضْرَتْ اُمِّ الْمُؤْمِنِيْنَ الثَّالِثَةِ الصِّدِّيْقَةِ عَلَيْهَا السَّلَامُ وَعِنْدَهَا جَارِيَةٌ لَهَا. عَلَيْهَا دِرْعُ قطْنٍ. ثَمْنُ خَمْسَةِ دَرَاهِمَ. فَقَالَتْ لِي اُنْظُرْ جَارِيَتِي هَذِهِ. وَأُنْظُرْ مَا عَلَيْهَا. فَإِنَّهَا تُزْهَى عَلَى أَنْ تَلْبَسَ هَذَا الدِّرْعَ. وَقَدْ كَانَ لِي دِرْعٌ مِنْ ذَلِكَ عَلَى عَهْدِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَمَا كَانَتِ امْرَأَةٌ بِالْمَدِينَةِ تُقَيِّنُ عَرُوسًا إِلَّا أَرْسَلَتْ إِلَيَّ تَسْتَعِيرُهُ-
অর্থ: হযরত আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহি আলাইহি উনার থেকে বর্ণিত। তিনি বলেন, আমাকে জানিয়েছেন আমার পিতা। নিশ্চয়ই তিনি একদা সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ ছিদ্দীক্বাহ আলাইহাস সালাম উনার খিদমত মুবারকে গমন করলেন। এমতাবস্থায় উনার নিকট একজন বাঁদী বসা ছিলেন। যার পরিধানে ছিল পাঁচ দিরহামের একটি সূতী কাপড়ের ক্বমীছ। তিনি আমাকে বললেন, এই বাঁদীটির দিকে লক্ষ্য করুন। এবং লক্ষ্য করুন তার শরীরে পরিহিত ক্বমীছের প্রতি। নিশ্চয়ই এটি পরিধান করায় উক্ত বাঁদীটির সৌন্দর্যতা-উজ্জলতা বৃদ্ধি পেয়েছে। মহাসম্মানিত মহাপবিত্র হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার যমীনে অবস্থানকালীন সময়ে এ ধরনের একটি ক্বমীছ আমারও ছিল। পবিত্র মদীনা শরীফ উনার কোন বালিকার জন্য কোন বরের সাথে বিবাহ নির্ধারিত হলে, উক্ত ক্বমীছ মুবারক ধার নেয়ার জন্য আমার কাছে পাঠানো হতো। (মুসনাদে ইসহাক্ব ইবনে রাহবিয়া-৩/৬৯৫, মুখতাছারু ছহীহিল ইমামিল বুখারী-২/১৯৯, বুখারী শরীফ)।
-আল্লামা মুহম্মদ মুফিদুর রহমান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সর্বক্ষেত্রে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে প্রাধান্য দিতে হবে
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সর্বক্ষেত্রে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে প্রাধান্য দিতে হবে
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহিলাদের প্রতি মহান আল্লাহ পাক উনার বিশেষ নির্দেশনা মুবারক- পর্দা পালন করা
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার নছীহত মুবারক: মহান আল্লাহ পাক উনার যিকির সমস্ত কামিয়াবীর সোপান (১ম পর্ব)
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মহিলাদের জামায়াতের জন্য মসজিদে ও ঈদগাহে যাওয়া হারাম ও কুফরী (৪)
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মহিলাদের জন্য হাত, পা ও চেহারা আবৃত করে ঘর থেকে বের হওয়া ফরজ। খোলা রেখে বের হওয়া হারাম, জায়েয বলা কুফরী (৩)
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পশু-পাখিদের মহব্বত ও সম্মান প্রদর্শনের কিছু নমুনা (১)
১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












