মহিলাদের সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (১৪)
, ১৭ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৬ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ০৬ মে, ২০২৬ খ্রি:, ২৪ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) মহিলাদের পাতা
মহিলারা যখন ঘরের প্রকোষ্ঠে অবস্থান করবেন তখন উনারা ওড়না, ক্বমীছ (জামা/কোর্তা), সেলোয়ার এই পোশাকগুলি পরিধান করবেন। যখন ঘর থেকে প্রয়োজনে বের হওয়ার ইচ্ছা করবেন, তখন অবশ্যই বোরকা, হাত মোজা, পা-মোজা পরিধান করতে হবে। নচেৎ মোটেও পর্দা আদায় হবে না।
যিনি খালিক্ব যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
يا أَيُّهَا النَّبِيُّ قُل لِأَزواجِكَ وَبَناتِكَ وَنِساءِ المُؤمِنينَ يُدنينَ عَلَيهِنَّ مِن جَلابيبِهِنَّ ذلِكَ أَدنى أَن يُعرَفنَ فَلا يُؤذَينَ وَكانَ اللَّهُ غَفورًا رَحيمًا -
অর্থ: আয় মহাসম্মানিত হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনি হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম, আপনার হযরত বানাত আলাইহিন্নাস সালাম এবং মু’মিনগণ উনাদের আহলিয়াগণকে বলে দিন, উনারা যেন উনাদের চাদরের কিয়দাংশ মাথার উপর থেকে টেনে নিয়ে চেহারাসহ সমস্ত শরীর পর্দায় আবৃত করে নেয়। এর দ্বারা চিনা যাবে যে, উনারা স্বাধীনা মু’মিনা নারী, ফলে উনাদেরকে উত্যক্ত করা হবেনা। (পবিত্র সূরা আহযাব : আয়াত শরীফ-৫৯)
তাফসীরে আহকামুল কুরআন ২য় খ-ে উল্লেখিত আয়াত শরীফ উনার جِلْبَابٌ শব্দ মুবারক উনার অর্থ প্রসঙ্গে বলা হয়েছে-
وَالْخُلَاصَةُ فَاِنَّ الْجِلْبَابَ هُوَ اللَّذِىْ يَسْتُرُ جَمِيْعَ بَدْنَ الْمَرْأَةِ وَ هُوَ يَشْبَهُ الْمُلَاءَةَ اَىْ الْمُلْحِفَةَ الْمَعْرُوْفُ فِى زَمَانِنَا ـ
মোটকথা, জিলবাব হচ্ছে এমন পোশাক যার দ্বারা মহিলাদের মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শরীর আবৃত হয়ে যায়। আমাদের যামানায় বোরকা হিসেবে পরিচিত।
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে আরো বর্ণিত হয়েছে-
عَنْ حَضْرَت عَبْدِ اللّٰهِ بْنِ مَسْعُوْدٍ رَضِى اللّٰهُ تَعَالٰى عَنْهُ عَنِ النَّبِىِّ صلى الله عليه وسلم قَالَ اَلْمَرْأَةُ عَوْرَةٌ فَاِذَا خَرَجَتْ اِسْتَشْرَفَهَا الشَّيْطَانُ وَاَقْرَبُ مَا تَكُوْنُ رَحْمَةُ رَبِّهَا فِىْ قَعْرِ بَيْتِهَا-
অর্থ: ফক্বীহুল উম্মত হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রদ্বিয়াল্লাহু তায়া’লা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, মহিলাদের মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শরীর পর্দায় আবৃত থাকবে। কেননা, উনারা যখন ঘর থেকে বের হন, তখন শয়তান উনাদের দ্বারা পাপ কার্য সংঘটিত করার জন্য উঁকি ঝুঁকি মারতে থাকে। এবং মহিলাগণ উনারা যতক্ষণ ঘরের প্রকোষ্ঠে পর্দাসহ অবস্থান করেন, ততক্ষণ উনারা মহান আল্লাহ পাক উনার রহমত মুবারক উনার অধিক নিকটবর্তী থাকেন। (পবিত্র তিরমিযী শরীফ)
মহাসম্মানিত মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত রয়েছে-
عَنْ حَضْرَت قَيْسِ بْنِ شَمَّاسٍ رَحْمَةُ اللهِ عَلَيْهِ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ رَضِىَ اللّٰهُ تَعَالٰى عَنْه قَالَ: جَاءَتِ امْرَأَةٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُقَالُ لَهَا أُمُّ خَلَّادٍ وَهِيَ مُنْتَقِبَةٌ تَسْأَلُ عَنِ ابْنِهَا-
অর্থ: হযরত কয়েস ইবনে শাম্মাস রহমতুল্লাহি আলাইহি তিনি উনার পিতা থেকে, উনার পিতা উনার দাদা থেকে বর্ণনা করেন, তিনি বলেন- একজন মহিলা ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা যাকে উম্মু খাল্লাদ বলে ডাকা হয়, তিনি নিকাব পরিহিতা অবস্থায় মহাসম্মানিত হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকট এসে উনার ছেলে সম্পর্কে জানতে চাইলেন। (আবূ দাউদ শরীফ, জামউল জাওয়ামি’-১/৮১, আল-বাহরুল মুহীতুছ ছাজ্জাজ ফী শারহি ছহীহিল ইমাম মুসলিম ইবনে হাজ্জাজ-৩৭/২২৫, ইরশাদুস সারী বি-শারহি শারহিস সুন্নাহ লিল-ইমাম বারবাহারী-পৃষ্ঠা ৩১২, আত-তামহীদ লিমা-ফীল মুয়াত্ত্বা মিনাল মায়ানী ওয়াল আসানীদ-১২/১৯৫)
মহাসম্মানিত মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত রয়েছে-
عَنْ حَضْرَت عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِىَ اللّٰهُ تَعَالٰى عَنْه قَالَ رَسُول اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تَنْتَقِبُ الْمَرْأَةُ الْمُحْرِمَةُ وَلَا تَلْبَسُ الْقُفَّازَيْنِ-
অর্থ: হযরত আব্দুল্লাহ ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত: মহাসম্মানিত হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, কোন মুহরিম মহিলা যেন ইহরাম অবস্থায় নেকাব পরিধান না করে এবং হাত মোজা পরিধান না করে। (বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবূ দাউদ শরীফ, তিরমিযী শরীফ, মুয়াত্ব ইমাম মালিক-৩/৪৭৩, কানযুল উম্মাল, সুনানুল কুবরা লিল-বাইহাক্বী-৫/৪৭, মাজমাউয যাওয়াইদ, তালখীছ)
মহাসম্মানিত মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত রয়েছে-
عَنْ حَضْرَت عَبْدِ اللّٰهِ بْنِ مَسْعُوْدٍ رَضِىَ اللّٰهُ تَعَالٰى عَنْه قَالَ مَا صَلَّتِ امْرَأَةٌ فِي مَوْضِعٍ خَيْرٌ لَهَا مِنْ قَعْرِ بَيْتِهَا إِلَّا أَنْ يَكُونَ الْمَسْجِدَ الْحَرَامَ أَوْ مَسْجِدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَّا امْرَأَةً تَخْرُجُ فِي مَنْقَلَيْهَا يَعْنِي خُفَّيْهَا-
অর্থ: ফক্বীহুল উম্মত হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণিত: তিনি বলেন, পবিত্র ছলাত আদায়ের ক্ষেত্রে মহিলার জন্য নিজ গৃহের অভ্যন্তরের চেয়ে উত্তম কোনো স্থান আর কোথাও নেই। তবে যদি কোনো মহিলা তার চামড়ার মোজাদ্বয় পরিধান করে মসজিদুল হারাম ও মসজিদে নববীতে পবিত্র ছলাত আদায় করার জন্য বের হয়, তবে তা ভিন্ন কথা। (মাজমাউয যাওয়ায়িদ-২/৩৪, ত্ববারানী ফীল কাবীর)
উল্লেখ্য, পরবর্তীতে মহিলাদের জন্য মসজিদে হারাম শরীফ, মসজিদে নববী শরীফসহ সকল মসজিদে নামায আদায় করার জন্য যাওয়া নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, হাত মোজা পরে হলেও নিষেধ।
-আল্লামা মুহম্মদ মুফিদুর রহমান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
একসাথে তিন তালাক দেয়ার শরয়ী হুকুম (১)
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পারিবারিক তা’লীমের ব্যবস্থা করা অত্যন্ত জরুরী একটি বিষয়
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যিকিরের মাধ্যমে ইলমে তাসাউফ অর্জন করা ফরয (১ম পর্ব)
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মহিলাদের জামায়াতের জন্য মসজিদে ও ঈদগাহে যাওয়া হারাম ও কুফরী (৭)
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মহিলাদের জন্য হাত, পা ও চেহারা আবৃত করে ঘর থেকে বের হওয়া ফরজ। খোলা রেখে বের হওয়া হারাম, জায়েয বলা কুফরী (৫)
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত ফায়সালা মুবারক তথা উনার সুন্নত মুবারক পালন করা ব্যতীত ঈমানদার হওয়া সম্ভব নয়
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনাকে অনুসরণ করার আদব
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












