একসাথে তিন তালাক দেয়ার শরয়ী হুকুম (১)
, ০১ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৪ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ১৩ অক্টোবর, ২০২৬ খ্রি:, ২৮ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) মহিলাদের পাতা
الطلاق (তালাক ) শব্দের অর্থ- বন্ধনমুক্ত হওয়া, সম্পর্ক ছিন্ন করা।
শরীয়তের পরিভাষায়, নির্ধারিত শব্দের মাধ্যমে বৈবাহিক সম্পর্ক ছিন্ন করাকে তালাক বলা হয়।
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন-
تزوجوا ولا تطلقوا فان الطلاق يهتزله عرش الرحمن
অর্থ : সাইয়্যিদুল মুরসালীন ইমামুল মুরসালীন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, তোমরা বিবাহ করো তালাক্ব দিও না। কেননা তালাক্ব দিলে মহান আল্লাহ পাক উনার আরশ মুবারক কেঁপে উঠে।
অর্থাৎ প্রয়োজনে চারটি বিবাহ করো কিন্তু তালাক্ব দিও না। (কাশফুল খাফা ১/৩০৮, বাদায়িউস সানায়া ২/১২)
অপর বর্ণনায় রয়েছে-
مَا خَلَقَ اللَّهُ شَيْئًا عَلَى وَجْهِ الأَرْضِ أَبْغَضَ إِلَيْهِ مِنَ الطَّلاَقِ
অর্থ : মহান আল্লাহ পাক তিনি তালাক অপেক্ষা নিকৃষ্টতম কোন কিছু দুনিয়াতে সৃষ্টি করেননি। (দারু কুতনী শরীফ)
সাইয়্যিদুল মুরসালীন ইমামুল মুরসালীন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আরো ইরশাদ মুবারক করেন-
تَزَوَّجوا ولَا تُطَلِّقُوا فإِنَّ اللهَ لَا يُحِبُّ الذوَّاقينَ و لا الذوَّاقاتِ
অর্থ : তোমরা বিবাহ করো। তবে তালাক দিও না। কারণ মহান আল্লাহ পাক তিনি সেই সকল পুরুষকে মুহব্বত করেন না, যারা শুধু ভোগের জন্য বিবাহ করে অতঃপর তালাক দেয়। আর সেই সকল নারীকেও মুহব্বত করেন না যারা ভোগের জন্য বারবার আহাল (স্বামী) পরিবর্তন করে। (আহকামুল কুরআন-২/১৩৮, মু’জামুল আওসাত লিত তাবারানী-৭৮৪৮)
মোট কথা, তালাক একটি অপ্রিয় কাজ। যাকে একান্ত প্রয়োজনের তাকিদে মুবাহ রাখা হয়েছে। পাশাপাশি তালাক দেয়ার পন্থা-পদ্ধতি এবং শরয়ী তরতীবও নির্ধারণও করে দেয়া হয়েছে।
কাজেই সে পন্থা-পদ্ধতি, তরতীব অনুসরণ না করে যদি কেহ মনগড়া পদ্ধতি অনুসরণ করে তাহলে সে গুনাহগার হবে। অর্থাৎ কেহ প্রয়োজনে তালাক্ব দিতে চাইলে তিন তুহুরে তিন তালাক্ব দিবে। কিন্তু যদি তা না করে, এক বাক্যে কিংবা এক সাথে তিন তালাক দিলে তিন তালাকই কার্যকর হবে। তবে তালাক্বদাতা কবীরা গুনাহে গুনাগার হবে। ইহাই আহলে সুন্নত ওয়াল জামায়াতের ফাতওয়া। আর যারা বিপরীত মত পোষণ করে তারা বাতিল বাহাত্তর ফিরকার অন্তর্ভূক্ত।
উল্লেখ্য যে, শীয়াহ সম্প্রদায়ের আকীদা-বিশ্বাস হচ্ছে, একবাক্যে বা একসাথে তিন তালাক দিলে এক তালাক কার্যকর হয়। নাঊযুবিল্লাহ্! আর তাদের অনুসরণে আহলে হাদীস তথা লামাযহাবীরাও বলে যে, একবাক্যে বা এক সাথে তিন তালাক দিলে এক তালাক বলে গণ্য হবে। নাঊযুবিল্লাহ্!
ঐ বদমাযহাবী, বদআকীদা পোষণকারী, জাহান্নামী ও বাতিল বাহাত্তর ফিরকার অন্তর্ভূক্ত পথভ্রষ্ট গোমরাহ লোকদের মনগড়া ফাতওয়া গ্রহণযোগ্য নয়।
-মুফতী সাইয়্যিদ মুহম্মদ আব্দুল হালীম।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পারিবারিক তা’লীমের ব্যবস্থা করা অত্যন্ত জরুরী একটি বিষয়
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যিকিরের মাধ্যমে ইলমে তাসাউফ অর্জন করা ফরয (১ম পর্ব)
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মহিলাদের জামায়াতের জন্য মসজিদে ও ঈদগাহে যাওয়া হারাম ও কুফরী (৭)
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মহিলাদের জন্য হাত, পা ও চেহারা আবৃত করে ঘর থেকে বের হওয়া ফরজ। খোলা রেখে বের হওয়া হারাম, জায়েয বলা কুফরী (৫)
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত ফায়সালা মুবারক তথা উনার সুন্নত মুবারক পালন করা ব্যতীত ঈমানদার হওয়া সম্ভব নয়
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনাকে অনুসরণ করার আদব
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পশু-পাখিদের মহব্বত ও সম্মান প্রদর্শনের কিছু নমুনা (৪)
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












