মহিলাদের প্রকাশিত কিতাব থেকে ১০০ টি চমৎকার ঘটনা
, ০৩ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৪ ছানী ‘আশার, ১৩৯০ শামসী সন , ২৪ মে, ২০২৩ খ্রি:, ১১ জ্যৈষ্ঠ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) মহিলাদের পাতা
“অবশ্যই এই ঘটনা সমূহের মধ্যে রয়েছে জ্ঞানীদের জন্য নছীহত।” (পবিত্র সূরা ইউসুফ শরীফ, পবিত্র আয়াত শরীফ নং ১১১)
“পূর্ববর্তীদের ঘটনাসমূহ পরবর্তীদের জন্য নছীহত স্বরূপ”
ঘটনা-৩৩: হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম উনার হারামের প্রতি অনিহা ও খোদাভীতি
সাইয়্যিদুনা ছিদ্দীক্বে আকবর হযরত আবূ বকর আলাইহিস সালাম উনার একজন গোলাম ছিলেন। তিনি নিজের মুক্তির জন্য আয়ের একটি নির্ধারিত অংশ হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম উনাকে দিতেন।
একদিন ঐ গোলাম কিছু খাদ্য নিয়ে আসেন। সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম তা হতে এক লোকমা খেয়ে ফেললেন। গোলাম বললেন, “হুযূর! আমি এ খাবার কোথা থেকে এনেছি এ কথা জিজ্ঞাসা করা ব্যতীতই আপনি তা খেয়ে ফেললেন? অথচ অন্য সময় জিজ্ঞাসা করা ব্যতীত খাদ্য গ্রহণ করেন না।” তিনি বললেন, ‘ক্ষুধার তাড়নায় জিজ্ঞাসা করার সময় পাইনি। এখন বলো দেখি তা কোথা থেকে এনেছো?’ গোলাম বললেন, ‘আমি ঈমান গ্রহণ করার পূর্বে কিছু লোকের জন্য মন্ত্রের দ্বারা তদবীর করি। তারা আমাকে কিছু দেয়ার ওয়াদা করেছিল। আজ তাদের সেখানে বিবাহের উৎসব ছিল। আমিও সেদিক দিয়ে যাচ্ছিলাম। আমাকে দেখে তারা আমাকে সেদিনের পারিশ্রমিক দান করে।’
ঘটনা শুনে সাইয়্যিদ্নুা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম তিনি বললেন, “তুমি আমাকে ধ্বংস করে দিলে!” এই বলে তিনি গলার ভিতর আঙ্গুল দিয়ে বমি করার চেষ্টা করতে থাকেন। কিন্তু ক্ষুধাবস্থায় খাওয়া একটি মাত্র গ্রাস সহজে কি বের হয়? তখন কেউ একজন বললো, বেশি করে পানি পান করলে বমি হতে পারে। এটা শুনে তিনি বড় এক পেয়ালা পানি নিয়ে পান করতে থাকেন এবং কিছুক্ষণের মধ্যে ঐ লোকমা বের হয়ে আসলো।
এ অবস্থা দেখে একজন বললেন, “মহান আল্লাহ পাক আপনার কল্যাণ করুন। একটি মাত্র লোকমা খেয়ে ফেলার জন্য এত কষ্ট স্বীকার করলেন!” তিনি বললেন ‘যদি এই লোকমা বের করতে আমার প্রাণও চলে যেত তবুও আমি তা বের করতাম। কেননা আমি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র যবান মুবারকে শুনেছি, “হারাম মালে গঠিত শরীরের জন্য আগুনই যথেষ্ট।” তাই আমার ভয় হলো, এই লোকমার দ্বারা আমার কোনো অঙ্গ গঠিত হয় কিনা!’ সুবহানাল্লাহ!
যদিও মুহাদ্দিছীনে কিরামগণের মতে, গোলামের মাল খাওয়া জায়েয; তবুও সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম সতর্কতার জন্য সন্দেহজনক মাল গ্রহন করতে রাজি ছিলেন না। সুবহানাল্লাহ!
-০-
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
খাছ দোয়া মুবারক পাওয়ার বিশেষ মাধ্যম পবিত্র যাকাত আদায়
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পারিবারিক তা’লীম ও তার তারতীব
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩টি বিশেষ নেক কাজ, যা ইন্তেকালের পরও জারি থাকে
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হয়ে বদ আমল করার কারণে মানুষকে পরকালে পাকড়াও হতে হবে (২)
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্বোধন মুবারক করার ক্ষেত্রে সর্বোচ্চ আদব-শরাফত বজায় রাখতে হবে
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
খাছ দোয়া মুবারক পাওয়ার বিশেষ মাধ্যম পবিত্র যাকাত আদায়
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত রমাদ্বান শরীফ মাস হচ্ছে তাক্বওয়া হাছিলের মাস, নেক দোয়া করার মাস এবং কাফির মুশরিকদের বিরুদ্ধে বেশী বেশী বদ দোয়া করার মাস
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩টি বিশেষ নেক কাজ, যা ইন্তেকালের পরও জারি থাকে
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












