মহিলাদের জামায়াতের জন্য মসজিদে ও ঈদগাহে যাওয়া হারাম ও কুফরী (৫)
, ১৪ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৮ রবি, ১৩৯৪ শামসী সন , ২৬ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ১১ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) মহিলাদের পাতা
প্রথম যুগে মহিলাদের মসজিদে যাওয়ার মূল কারণ:
কেউ কেউ বলে থাকে, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার যামানায় মহিলারা মসজিদে গিয়ে জামায়াতে নামায পড়তেন এবং এখনও পবিত্র মক্কা শরীফ ও পবিত্র মদীনা শরীফ উনাদের মহিলা উনারা জামায়াতে উপস্থিত হন, তবে এর ফায়ছালা কি?
এর ফায়ছালা হলো- সম্মানিত ইসলামী শরীয়ত উনার মধ্যে এমন অনেক বিষয়ই রয়েছে, যা সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক যামানায় ছিল না। কিন্তু হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের সময় তা উৎপত্তি লাভ করে। যেমন জুমুয়ার ছানী আযান”। এ ছানী আযান সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সময় ছিল না। আমীরুল মু’মিনীন, খলীফাতুল মুসলিমীন, হযরত যুন নূরাইন আলাইহিস সালাম তিনি মুসলমান ও দ্বীন ইসলাম উনার বৃহত্তর স্বার্থে ইজতিহাদ করতঃ উক্ত ছানী আযান প্রবর্তন করেন এবং এর উপর সকল হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের ইজমা প্রতিষ্ঠিত হয়। সুবহানাল্লাহ!
অনুরূপভাবে যদিও প্রথম যুগে সম্মানিত ইসলাম ও মুসলমান উনাদের বৃহত্তর স্বার্থে মহিলাদের জামায়াতে উপস্থিত হওয়ার অনুমতি ছিল কিন্তু আমীরুল মু’মিনীন, খলীফাতুল মুসলিমীন, হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম উনার খিলাফতকালে তা নিষিদ্ধ ঘোষণা করা হয় এবং পরবর্তীতে হযরত ইমাম-মুজতাহিদ রহমতুল্লাহি আলাইহিম উনারা মহিলাদের মসজিদে গিয়ে জামায়াতে নামায পড়া আম ফতওয়া মুতাবিক মাকরূহ্ তাহরীমী আর খাছ ফতওয়া মুতাবিক কুফরী ফতওয়া প্রদান করেন এবং এর উপর উম্মতের ইজমা প্রতিষ্ঠিত হয়।
উল্লেখ্য, প্রথম যুগে মহিলাদের জামায়াতে উপস্থিত হওয়ার অনুমতি দেয়ার কারণ সম্পর্কে কিতাবে উল্লেখ করা হয়,
حضرت امام طحاوی رحمۃ اللہ علیہ کھتے ھیں کہ یہ حکم ابتداء اسلام میں دشمنوں کی نظر میں مسلمانوں کی کثرت و شوکت کے اظھار کیلئے تھا- عینی رحمۃ اللہ علیہ کھتے ھیں کہ اس وقت فتنوں سے بھی امن تھا اب یہ بات نھیں رھیں
অর্থ : হযরত ইমাম ত্বহাবী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, সম্মানিত ইসলাম উনার প্রথম যুগে মহিলাদের জামায়াতে উপস্থিত হওয়ার অনুমতি প্রদান করার কারণ হলো, বেদ্বীনদের সম্মুখে মুসলমানদের জনসংখ্যা ও জনশক্তি বৃদ্ধি করা। হযরত ইমাম বদরুদ্দীন আইনী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, (শুধু তাই নয়) সে যুগ ফিৎনা-ফাসাদ হতেও সম্পূর্ণ নিরাপদ ছিল, কিন্তু বর্তমানে তার কোন কারণই অবশিষ্ট নেই। (মায়ারিফে মাদানী)
উল্লেখ্য, শুরূহাতের (ব্যাখ্যার) অধিকাংশ কিতাবেই প্রথম যুগে মহিলাদের মসজিদে যাওয়ার অনুমতি দেয়ার কারণ হিসেবে তা’লীম বা ইলম অর্জন করাকেই উল্লেখ করা হয়েছে এবং তা আরো স্পষ্টভাবে প্রমাণিত হয়, মুসলিম শরীফ উনার ১৯৩৩ নং পবিত্র হাদীছ শরীফ উনার বর্ণনা দ্বারা।
-আল্লামা মুফতী শুয়াইব আহমদ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
১০ই রবীউছ ছানী সর্বপ্রকার মুহাব্বত মুবারক, সন্তুষ্টি মুবারক পাওয়ার উছিলাহ মুবারক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রহমতের অমরাবতী, নূরের তজাল্লি ও কুদরতি নূরুত তাশরীফ মুবারক ঈদে নূরুত তাশরীফে শাহেন শাহ আলাইহিস সালাম
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ উনার সম্মানার্থে মেহমানদারী করার মাধ্যমে সম্মানিত শাফায়াত মুবারক লাভ
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সর্বক্ষেত্রে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে প্রাধান্য দিতে হবে
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সর্বক্ষেত্রে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে প্রাধান্য দিতে হবে
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহিলাদের প্রতি মহান আল্লাহ পাক উনার বিশেষ নির্দেশনা মুবারক- পর্দা পালন করা
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার নছীহত মুবারক: মহান আল্লাহ পাক উনার যিকির সমস্ত কামিয়াবীর সোপান (১ম পর্ব)
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মহিলাদের জামায়াতের জন্য মসজিদে ও ঈদগাহে যাওয়া হারাম ও কুফরী (৪)
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












