মহিলাদের জন্য হাত, পা ও চেহারা আবৃত করে ঘর থেকে বের হওয়া ফরয। খোলা রেখে বের হওয়া হারাম, জায়েয বলা কুফরী (২৪)
, ২৮ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৪ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ২৩ আগস্ট, ২০২৫ খ্রি:, ০৮ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) মহিলাদের পাতা
মহাসম্মানিত হাদীছ শরীফ থেকে মুখ ঢেকে পর্দা করা ফরয হওয়ার দলীল:
(১২)
গাইরে মাহরাম বা পর পুরুষ থেকে হাত, পা ও চেহারাসহ সমস্ত শরীর আবৃত করা ফরয বিষয়ে আরো কতিপয় দলীল:
মহাসম্মানিত মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত রয়েছে-
عن حَضْرَتْ أَبِي بَكْرٍ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْحَارِثِ بْنِ هِشَامٍ رَحْمَةُ اللهِ عَلَيْهم قَالَ: اَلْمَرْأَةُ كُلُّهَا عَوْرَةٌ حَتَّى ظُفُرِهَا-
অর্থ: হযরত আবূ বকর ইবনে আব্দুর রহমান ইবনে হারিছ ইবনে হিশাম রহমতুল্লাহি আলাইহিম উনার থেকে বর্ণিত: তিনি বলেন, মহিলাদের সমস্ত শরীরটাই পর্দার অন্তর্ভুক্ত। এমনকি তাদের নখটিও পর্দার অন্তর্ভুক্ত।
(আল-মুগনী লি-ইবনে কুদামা, ১/৪৩১, মুছান্নাফ ইবনে আবী শাইবা, ৪/৫৩, আত-তামহীদ লিমা ফীল-মুয়াত্ত্বা মিনাল মা‘য়ানী ওয়াল আসানীদ, ৬/৩৬৪, আল-ইস্তিজকার, ২/২০১, ঊমদাতুল ক্বরী শারহু ছহীহিল বুখারী, ৪/৯০, আল-লুবাব ফী-ঊলূমিল কিতাব, ৯/৬৮, ছহীহিল বুখারী লি-ইবনি বাত্ত্বাল, ২/৩৫, ইকমালুল ‘মুলিম বি-ফাওয়ায়িদি মুসলিম, ২/১৮৬, ফাতহুল বারী লি-ইবনি রজব, ২/৩৪৮, মা‘য়ালিমুস সুনান, ১/১৮০, শারহু ইবনি মাজাহ লি-মুগাল্লাত্বী, ৯২৭, আদ-দুররুল মানছূর ফীত-তাফসীরিল মাছূর, ৬/১৮৫, তাফসীরুল কুরতুবী, ৭/১৮৩, যাদুল মাসীর ফী ‘ইলমিত তাফসীর, ৩/২৯০, ‘আওনুল ‘মাবূদ ওয়া হাশিয়াতু ইবনি ক্বইয়্যুম, ২/২৪২, আল-কাওকাবুল ওয়াহহাজ শারহু ছহীহি মুসলিম, ৬/২৫৭, আহকামুন নিসা লিল ইমাম আহমদ বিন হাম্বল: পৃষ্ঠা-৩৩)
(১৩)
وَقَدْ قَالَ حَضْرَتْ أبو بكر بن عبد الرحمن رَضِىَ اللّٰهُ تَعَالٰى عَنْه وحَضْرَتْ الإمام أحمد رَحْمَةُ اللهِ عَلَيْه وحَضْرَتْ الإمام مالك رَحْمَةُ اللهِ عَلَيْه وغيرهم إِنَّ الْمَرْأَةَ كُلُّهَا عَوْرَةٌ حَتَّى ظُفُرِهَا-
অর্থ: হযরত আবূ বকর ইবনে আব্দুর রহমান, হযরত ইমাম আহমদ, হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহিম এবং আরো অনেকে বলেন, মহিলাদের সমস্ত শরীরটাই পর্দার অন্তর্ভুক্ত। এমনকি তাদের নখটিও পর্দার অন্তর্ভুক্ত।
(আল-আদিল্লাতুছ ছাওয়ারিম আলা মা ইয়াজিবু সাতরুহু মিনাল মারয়াতি ইনদান্নিসায়ী ওয়াল মাহারিম, পৃষ্ঠা ৪৮)
(১৪)
মহাসম্মানিত মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত রয়েছে-
قال حَضْرَتْ الإمام أحمد رَحْمَةُ اللهِ عَلَيْه كما نقل عنه حَضْرَتْ القاضي أبو يعلى رَحْمَةُ اللهِ عَلَيْه اَلْمَرْأَةُ كُلُّهَا عَوْرَةٌ حَتَّى ظُفُرِهَا لَا يَحِلُّ لَهَا أَنْ يُّظْهِرَ مِنْهَا شَيْءٌ حَتَّى الظُّفْرِ-
অর্থ: ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহি উনার থেকে হযরত কাজী আবূ ইয়া’লা রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, মহিলাদের সমস্ত শরীরটাই পর্দার অন্তর্ভুক্ত। এমনকি তাদের নখটিও পর্দার অন্তর্ভুক্ত। কোন মহিলার জন্য তাদের শরীরের কোন অংশ প্রকাশ করা জায়িয নাই, এমনকি তাদের নখটিও। (সিলসিলাতুত তাফসীর লি-মুছতফা আদওয়া-১০/৩৫)
(১৫)
মহাসম্মানিত মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত রয়েছে-
عن حَضْرَتْ أبي هريرة رَضِىَ اللّٰهُ تَعَالٰى عَنْه أنه قَالَ اَلْمَرْأَةُ كُلُّهَا عَوْرَةٌ حَتَّى ظُفُرِهَا-
অর্থ: হযরত আবূ হুরাইরা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেন, মহিলাদের সমস্ত শরীরটাই পর্দার অন্তর্ভুক্ত। এমনকি তাদের নখটিও পর্দার অন্তর্ভুক্ত। (আদাবুন্নিসায়িল মাওসূম বি-কিতাবিল ‘ইনায়া ওয়ান নিহায়া লি-আব্দিল মালিক ইবনে হাবীব, পৃষ্ঠা ২১৬)
-মুহম্মদ মুফীদ্বুর রহমান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন ধরনের লোক বেহেশতে প্রবেশ করবে না
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বালক ইমাম উনার সূক্ষ্ম সমঝ!
২৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩টি বিশেষ নেক কাজ, যা ইন্তেকালের পরও জারি থাকে
২৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
খাছ দোয়া মুবারক পাওয়ার বিশেষ মাধ্যম পবিত্র যাকাত আদায়
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পারিবারিক তা’লীম ও তার তারতীব
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩টি বিশেষ নেক কাজ, যা ইন্তেকালের পরও জারি থাকে
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হয়ে বদ আমল করার কারণে মানুষকে পরকালে পাকড়াও হতে হবে (২)
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্বোধন মুবারক করার ক্ষেত্রে সর্বোচ্চ আদব-শরাফত বজায় রাখতে হবে
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












