মহাসড়ক অবরোধ করে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীদের বিক্ষোভ
চট্টগ্রাম সংবাদদাতা:
চট্টগ্রামের সীতাকু-ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীরা। গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট এলাকায় অবস্থান নিয়ে চাকরিচ্যুত কর্মীরা এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এ সময় মহাসড়কে দূরপাল্লার যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রায় তিন ঘণ্টা মহাসড়ক বন্ধ থাকার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের বুঝিয়ে সরিয়ে দেয়। এতে ধীরে ধীরে স্বাভাবিক হয় যানবাহন চলাচল।
অবরোধকারীরা জানান, ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুতির কারণে চট্টগ্রামের প্রায় সাড়ে ৫ হাজার কর্মকর্তা-কর্মচারীরা বর্তমানে সংকটে পড়েছেন। এমন পরিস্থিতিতে আর ধৈর্য ধারণের সুযোগ নেই। চাকরিচ্যুত কর্মকর্তাদের পুনর্বহাল, ওএসডি প্রত্যাহারসহ মোট ৬ দফা দাবি জানালেও কর্তৃপক্ষ তা আমলে নেয়নি বলে তাদের দাবি। তাই নিজেদের অধিকার রক্ষায় ও পরিবার-পরিজন বাঁচাতে তারা মহাসড়কে অবরোধ কর্মসূচি পালন করতে বাধ্য হয়েছেন।
আরও পড়ুন
সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।