সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার নছীহত মুবারক:
মহাসম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা কারা?
, ০৪ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২০ ছানী, ১৩৯৪ শামসী সন , ১৯ জুলাই, ২০২৬ খ্রি:, ০৪ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) মহিলাদের পাতা
মহান আল্লাহ পাক তিনি শূরা শুরা শরীফ উনার ২৩নং আয়াত শরীফে ইরশাদ মুবারক করেন,
قُلْ لّا اَسْأَلَكُمْ عَلَيْهِ اَجْرًا اِلَّا الْمَوَدَّةَ فِىْ الْقُرْبىٰ .
অর্থ: আমার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনি বলে দিন, তোমাদেরকে যে নিয়ামত দেয়া হয়েছে উনার কোন বিনিময় চাওয়া হচ্ছে না, তবে আমার যারা নিকটবর্তীগণ রয়েছেন অর্থাৎ মহাসম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম রয়েছেন উনাদেরকে মুহব্বত মুবারক করবে, তোমরা তা’যীম-তাকরীম মুবারক করবে, সম্মান- ইজ্জত মুবারক করবে, গোলামীতে আঞ্জাম মুবারক দিবে।”
এ মহাসম্মানিত ও মহাপবিত্র আয়াত শরীফে মহান আল্লাহ পাক তিনি হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদেরকে মুহাব্বত মুবারক, তা’যীম-তাকরীম মুবারক এবং উনাদের গোলামীতে আঞ্জাম মুবারক দেয়ার বিষয়কে ফরয করে দিয়েছেন।
এই ফরয পালন করার জন্য আমাদের প্রত্যেকের জন্য আবশ্যক হচ্ছে মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের পরিচয় মুবারক জানা। মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের স্তর হচ্ছেন তিনটি।
১. নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত হযরত ওয়ালিদাইন শারীফাইন তথা হযরত আব্বা ও আম্মা আলাইহিমাস সালাম।
২. মহাসম্মানিত হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম।
৩. মহাসম্মানিত হযরত বানাত ও আবনা রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
মূলত, এই মহাসম্মানিত তিন স্তর মুবারকে যারা রয়েছেন উনারা এবং উনাদের মহাসম্মানিত আল-আওলাদ উনারা সকলেই মহাসম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের অন্তর্ভুক্ত অর্থাৎ উনারা সকলেই নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত পরিবার-পরিজন আলাইহিমুস সালাম।
উল্লেখ্য যে, শিয়াদের আক্বীদা হচ্ছে, মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা হচ্ছেন পাঁচ জন তথা পাক পাঞ্জাতন। আর উনারা হলেন- ১. নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ২. হযরত সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ আন নুরুর রবিয়া হযরত যাহরা আলাইহাস সালাম তিনি ৩. সাইয়্যিদুনা ইমামুল আউওয়াল মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি ৪. সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছানী মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ৫. সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছালিছ মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি।
এই মহাসম্মানিত ৫ জন ব্যক্তিত্ব উনাদের ব্যতীত অন্যান্য মহাসম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদেরকে শিয়ারা মহাসম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম হিসাবে স্বীকার করে না। নাউযুবিল্লাহ! নাউযুবিল্লাহ! নাউযুবিল্লাহ!
প্রকৃতপক্ষে, উনারা সকলেই নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম তথা মহাসম্মানিত পরিবার-পরিজন আলাইহিমুস সালাম। আর সেই বিষয়টি পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ উনাদের আলোকে নি¤েœ তুলে ধরা হলো:
মহান আল্লাহ পাক তিনি সূরা তওবা শরীফ উনার ১২৮ নং আয়াত শরীফে ইরশাদ মুবারক করেন,
لَقَدْ جَاءَكُمْ رَسُولٌ مِّنْ أَنفُسِكُمْ عَزِيزٌ عَلَيْهِ مَا عَنِتُّمْ حَرِيصٌ عَلَيْكُم بِالْمُؤْمِنِينَ رَءُوفٌ رَّحِيمٌ.
অর্থ: তোমাদের কাছে তোমাদের জন্য একজন রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাশরীফ মুবারক এনেছেন। তোমাদের দুঃখ-কষ্ট উনার জন্য বেদনাদায়ক। তিনি তোমাদের ভালাই চান। মু’মিনদের প্রতি স্নেহশীল, দয়ালু।”
মহাসম্মানিত হাদীছ শরীফে ইরশাদ মুবারক হয়েছে, মহান আল্লাহ পাক তিনি রহমত মুবারক উনাকে একশত ভাগে বিভক্ত করেন। ৯৯ ভাগ রহমত মুবারক উনার নিকট রেখে বাকী ১ভাগ রহমত মুবারক উনাকে আবার ১০০ভাগে বিভক্ত করেন। আর সেখান থেকে ৯৯ভাগ রহমত মুবারক নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে হাদিয়া মুবারক করেন এবং ১ভাগ রহমত মুবারক গোটা মাখলুকাতের মাঝে বন্টণ করে দেন।
উপরোক্ত মহাসম্মানিত আয়াত শরীফ ও মহাসম্মানিত হাদীছ শরীফ উনাদের দ্বারা বুঝা যাচ্ছে, মহান আল্লাহ পাক তিনি যেমন রউফুর রহীম অর্থাৎ পরম দয়ালু তদ্রুপ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনিও রউফুর রহীম ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
বলাবাহুল্য যে, সামান্য একভাগ রহমত মুবারক পাওয়ার কারণে মাখলুকাত একে অপরকে মুহব্বত করে। এমনকি এই মুহব্বত মুবারক একটা ক্ষুদ্রতম প্রাণীর মাঝেও পরিলক্ষিত হয়।
ফিকিরের বিষয় হলো, আমরা এই রহমত মুবারক পাওয়ার কারণে অর্থাৎ মুহব্বত মুবারক লাভ করার কারণে পরিবারের একে অপরকে আলাদা করে দেখিনা বা আলাদা করতে পারিনা। তাহলে যিনি রউফুর রহীম ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং সমস্ত রহমত মুবারক উনার মালিক তিনি কিভাবে উনার পরিবার-পরিজনকে আলাদা করে দেখতে পারেন! মূলত, এভাবে চিন্তা করাটাও উনার শান মুবারক উনার খিলাফ তথা কুফরী।
বিশেষভাবে উল্লেখ্য যে, শিয়ারা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পরিবারের ৫ জনকে হযরত আহলু বাইত শরীফ বলে স্বীকার করে এবং বিশ্বাস করে। কিন্তু যারা সুন্নি দাবিদার উনারাও বছরের পর বছর ধরে এই মহাসম্মানিত ও মহাপবিত্র আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের মধ্য থেকে শুধুমাত্র উপরোক্ত ৫ জন উনাদের ছানা-ছিফত মুবারক, সাওয়ানেহ উমরী মুবারকই আলোচনা করে আসছেন। আর অন্যান্য হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের বিষয়গুলো ছিল আলোচনার বাইরে।
(সংকলনে মুহম্মদিয়া জামিয়া শরীফ বালিকা শাখা)
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
১৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ মাহফিল উনার ইন্তিজামকারী বিনা হিসাবে সম্মানিত জান্নাতে প্রবেশ করবেন
১৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
তিন ধরনের লোক বেহেশতে প্রবেশ করবে না
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ উনার সম্মানার্থে মেহমানদারী করার মাধ্যমে সম্মানিত শাফায়াত মুবারক লাভ
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন ধরনের লোক বেহেশতে প্রবেশ করবে না
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ উনার সম্মানার্থে মেহমানদারী করার মাধ্যমে সম্মানিত শাফায়াত মুবারক লাভ
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহিলাদের সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (২৪)
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হাশরের ময়দানে যে ৫টি প্রশ্নের উত্তর প্রত্যেককেই দিতে হবে
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












