সুন্নত মুবারক তা’লীম
মহাসম্মানিত সুন্নাহ শরীফ উনার অনুসরণ-ই মহান আল্লাহ পাক উনার অনুসরণ (২)
, ২৪ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৬ ছামিন, ১৩৯৩ শামসী সন , ১৪ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ৩৯ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) সুন্নত মুবারক তা’লীম
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত রয়েছে-
عَنْ حَضْرَتْ يَزِيْدَ بْنِ بَابَـنُـوْسَ رَحْمَةُ اللهِ عَلَيْهِ قَالَ دَخَلْنَا عَلَى اُمِّ الْمُؤْمِنِيْنَ الثَّالِثَةِ حَضْرَتْ )عَائِشَةَ( الصّـِدِّيْـقَةِ عَلَيْهَا السَّلَامُ فَـقُلْنَا يَا اُمَّ الْمُؤْمِنِيْنَ مَا كَانَ خُلُقُ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَتْ كَانَ خُلُقُهُ الْقُرْاٰنَ تَـقْرَؤُوْنَ سُوْرَةَ الْمُؤْمِنِيْنَ؟ قَالَتِ اقْـرَأْ {قَدْ اَفْـلَحَ الْمُؤْمِنُـوْنَ} قَالَ حَضْرَتْ يَزِيْدُ رَحْمَةُ اللهِ عَلَيْهِ فَـقَرَأْتُ {قَدْ اَفْـلَحَ الْمُؤْمِنُـوْنَ} اِلٰى {لِفُرُوْجِهِمْ حَافِظُوْنَ} قَالَتْ هٰكَذَا كَانَ خُلُقُ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ.
অর্থ: “হযরত ইয়াযীদ ইবনে বাবানূস রহমতুল্লাহি আলাইহি উনার থেকে বর্ণিত। তিনি বলেন, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছা ছিদ্দীক্বা আলাইহাস সালাম উনার খিদমত মুবারক-এ আমরা উপস্থিত হয়ে বললাম, হে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আলাইহাস সালাম! নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত আখলাক্ব মুবারক (চরিত্র-বৈশিষ্ট্য মুবারক) কি ছিল? তিনি বলেন, মহাপবিত্র কুরআন শরীফই ছিল উনার মহাসম্মানিত মহাপবিত্র চরিত্র মুবারক। আপনারা পবিত্র সূরা মু’মিনূন শরীফ পড়ে থাকেন। সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছা ছিদ্দীক্বা আলাইহাস সালাম তিনি বলেন, পড়–নঃ “قَدْ اَفْـلَحَ الْمُؤْمِنُـوْنَ”। হযরত ইয়াযীদ রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি পড়লাম, “قَدْ اَفْـلَحَ الْمُؤْمِنُـوْنَ.... لِفُرُوْجِهِمْ حَافِظُوْنَ” পর্যন্ত। সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছা ছিদ্দীক্বা আলাইহাস সালাম তিনি বলেন, এটাই ছিল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত আখলাক্ব মুবারক (চরিত্র-বৈশিষ্ট্য মুবারক)।” (আদাবুল মুফরাদ: পবিত্র হাদীছ শরীফ নং ৩০৮)
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে আরো বর্ণিত রয়েছে-
عَنْ حَضْرَتْ اَبِـيْ الدَّرْدَاءِ رَضِىَ اللهُ تَـعَالٰى عَنْهُ قَالَ سَاَلْتُ اُمَّ الْمُؤْمِنِيْنَ الثَّالِثَةَ حَضْرَتْ )عَائِشَةَ( الصّـِدِّيْـقَةَ عَلَيْهَا السَّلَامُ عَنْ خُلُقِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَـقَالَتْ كَانَ خَلْقُهُ الْقُرْاٰنَ يَغْضَبُ لِغَضَبِهٖ وَيَـرْضٰى لِرِضَاهُ
অর্থ: “হযরত আবূ দারদা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, আমি সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছা ছিদ্দীক্বা আলাইহাস সালাম উনার মুবারক খিদমতে সুওয়াল করলাম, হে উম্মুল মু’মিনীন আলাইহাস সালাম! আমাকে সংবাদ দিন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত মহাপবিত্র আখলাক্ব মুবারক সম্পর্কে। তিনি বললেন, মহাপবিত্র কুরআন শরীফই উনার মহাপবিত্র আখলাক্ব মুবারক। মহান আল্লাহ পাক উনার জালালী শান মুবারক-ই নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার জালালী শান মুবারক আর মহান আল্লাহ পাক উনার সন্তুষ্টি মুবারক-ই নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সন্তুষ্টি মুবারক।” (মু’জামুল কবীর ২০তম খ- ২৫৫ পৃষ্ঠা)
সুতরাং মহাসম্মানিত সুন্নত মুবারক অনুসরণ করার অর্থই হচ্ছে মহান আল্লাহ পাক উনার অনুসরণ।
-আহমদ হুসাইন
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হাত ও পায়ের নখ কাটার মহাসম্মানিত সুন্নতী তারতীব মুবারক
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, আত্মীয়দের হক্ব আদায় করা প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যক। যা মহাসম্মানিত সুন্নত মুবারক উনার অন্তর্ভুক্ত (৪)
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, আত্মীয়দের হক্ব আদায় করা প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যক। যা মহাসম্মানিত সুন্নত মুবারক উনার অন্তর্ভুক্ত (৩)
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, আত্মীয়দের হক্ব আদায় করা প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যক। যা মহাসম্মানিত সুন্নত মুবারক উনার অন্তর্ভুক্ত (২)
৩১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, আত্মীয়দের হক্ব আদায় করা প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যক। যা মহাসম্মানিত সুন্নত মুবারক উনার অন্তর্ভুক্ত
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সকল রোগের শেফা, মহাসম্মানিত সুন্নতী খাদ্য কালোজিরা (২)
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সকল রোগের শেফা, মহাসম্মানিত সুন্নতী খাদ্য কালোজিরা (১)
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ডান হাতে আহার করা, আঙ্গুল ও বাসন পরিস্কার করে চেটে খাওয়া খাছ সুন্নত মুবারক (৩)
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ডান হাতে আহার করা, আঙ্গুল ও বাসন পরিস্কার করে চেটে খাওয়া খাছ সুন্নত মুবারক (২)
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ডান হাতে আহার করা, আঙ্গুল ও বাসন পরিস্কার করে চেটে খাওয়া খাছ সুন্নত মুবারক (১)
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
স্বভাবজাত মহাসম্মানিত মহাপবিত্র সুন্নত মুবারক
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হায়াত থেকে মউত পর্যন্ত অর্থাৎ সর্বক্ষেত্রে মহাসম্মানিত সুন্নত মুবারক অনুযায়ী আমল করতে হবে
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












