মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের ৯ জন ইমাম আলাইহিমুস সালাম উনাদের সাথে সংশ্লিষ্ট বিশেষ ঘটনা মুবারক
, ০৫ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৭ সাবি’, ১৩৯৩ শামসী সন , ২৬ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ১১ পৌষ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ
আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, রহমাতুল্লিল আলামীন মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি ১৪৪৭ হিজরী শরীফ উনার পবিত্র ১৬ই জুমাদাল ঊলা শরীফ মোতাবেক ৯ই সাদিস ১৩৯৩ শামসী লাইলাতুস সাবত শরীফ (শনিবার রাত) মহাসম্মানিত ও মহাপবিত্র ‘ফালইয়াফরহূ শরীফ’ সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ মাহফিল মুবারক-এ ইরশাদ মুবারক করেন, “একটা বিষয় দেখলাম। এটা এখানেই (৫ম তলা পবিত্র খানকা শরীফ) হবে। হঠাৎ দেখলাম- এখানে হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের ৯ জন ইমাম উনারা এসেছেন। হযরত ইমামুল আউওয়াল আলাইহিস সালাম উনার থেকে শুরু করে ৯ জন। ৯ জন এসেছেন উনারা। এসেছেন খুব ভালো। কি ব্যাপার? উনাদের বক্তব্য হলো যে, উনাদের নিরাপত্তার সমস্যা হচ্ছে। নিরাপত্তা দিতে হবে। এখন উনারা বসেছেন, নিরাপত্তা দিতে হবে। চিন্তার বিষয়। উনারা যে বসলেন- প্রথম কাতারে ছিলেন হযরত ইমামুল আউওয়াল আলাইহিস সালাম তিনি, হযরত ইমামুছ ছানী আলাইহিস সালাম তিনি, হযরত ইমামুছ ছালিছ আলাইহিস সালাম তিনি এবং হযরত ইমামুর রবি’ আলাইহিস সালাম তিনি অর্থাৎ উনারা ৪ জন। পিছনে বাকী ৫ জন। উনাদের মধ্যে একজন আমাকে বলতেছেন, ‘আসলে উনাদের মধ্যে হযরত ইমামুছ ইমামুছ ছালিছ আলাইহিস সালাম উনার প্রতি বেশি যুলুম করা হয়েছে।’ আবার এদিকে হযরত ইমামুর রবি’ আলাইহিস সালাম উনি আমাকে বলতেছেন যে, ‘আমার প্রতি বেশি যুলুম করা হচ্ছে।’ বলে উনি সামনে থেকে পিছনে চলে গেলেন। আচ্ছা ঠিক আছে। আবার উনাদের ঐ পাশে দেখা যায় একটা পর্দা। পর্দার আড়ালে কেউ আছেন। প্রথমে কিছু বুঝা যায়নি সেটা। আমি বললাম- ‘তাহলে উনারা এসেছেন, মেহমানদারী করা দরকার।’ তারপর আমাদের এই পবিত্র সুন্নত মুবারক প্রচারকেন্দ্রে যে গোল রুটি এবং লম্বা রুটি আছে, ওগুলি আনায়ে দিলাম। মানে আমার যারা লোক আছে, তাদেরকে বলেছি এনে দেয়ার জন্য, দেওয়া হলো। এখন উনারা গ্রহণ করলেন, খাইলেন। শেষে দেখি- ডান দিকে যাত্রাবাড়ির হযরত শায়েখ আলাইহিস সালাম উনিও আছেন। উনিও খেয়েছেন। খাওয়া-দাওয়া করার পর বলতেছেন যে, ‘খাওয়া-দাওয়া তো হলো, তাহলে আমাদেরকে চা খাওয়াইতে হবে।’ উনি নিজ থেকেই বলতেছেন যে, ‘আমরা ৩ প্রকার চা পছন্দ করি। কোন্ ৩ প্রকার? একটা হলো- দুধ চা, একটা রং চা, আরেকটা কি ঐটা বলেননি অর্থাৎ ৩ প্রকার চা পছন্দ করি।’ আচ্ছা ঠিক আছে। আমাদের লোকজন যারা আছে, আমি বললাম- ‘তাহলে চায়ের ব্যবস্থা করতে হবে।’ তারপর ব্যবস্থা করা হলো।
এখন উনাদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। তখন আমি বললাম, এটা তো কুদরতী বিষয় ছাড়া সম্ভব না। এখন ঐ পর্দার আড়ালে একজন আছেন। পরে আমি বুঝলাম যে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনি আছেন ওখানে। সুবহানাল্লাহি ওয়া রসূলিহী ওয়া আহলি বাইতিহী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! উনি ওখান থেকে আমাকে রূহানীভাবে মদদ করতেছেন। যাতে, আমার দ্বারা এই নিরাপত্তার ব্যবস্থাটা হয়ে যায়। (সুবহানা মামদূহ মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম!) পরে উনাদের নিরাপত্তার ব্যবস্থা করা হলো। হওয়ার পরে, খাওয়া-দাওয়া হলো, সব হলো। এরপর শেষ হলো।
হযরত ইমাম আলাইহিমুস সালাম উনারা যেখানে ছিলেন তার বাম পাশে কালো একটা পর্দা ছিলো। ঐ পর্দার আড়ালে ছিলেন স্বয়ং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনি। এখন আমি নিরাপত্তা দিবো কি করে? নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনি ঐ পর্দার আড়াল থেকে রূহানীভাবে আমাকে মদদ করতেছেন। যাতে, আমি উনাদের নিরাপত্তার ব্যবস্থাটা সঠিকভাবে করি। (সুবহানা মামদূহ মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম!) পরে উনাদের যাহিরী নিরাপত্তার ব্যবস্থা করা হলো, বাতিনী নিরাপত্তারও ব্যবস্থা করা হলো। তারপর খাওয়া-দাওয়া হলো, সবই হলো। পরে অনুষ্ঠান শেষ হলো।
আমার বলার উদ্দেশ্য হচ্ছে এটা যে, আসলে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিসবত মুবারক ছাড়া কোন নেক কাজ করা কখনই সম্ভব না। যখন সব শেষ হয়ে গেলো, তখন আমার স্মরণ হলো- ইমাম তো ১১ জন। তাহলে আর ২ জন কোথায়? ৯ জন এসেছেন। হযরত ইমামুল আউওয়াল আলাইহিস সালাম উনার থেকে শুরু করে ৯ জন।
তাহলে উনাদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। তাহলে কিভাবে করা হবে? উনাদের যাহিরী-বাতিনী নিরাপত্তা কিভাবে দেওয়া হবে? সেটাই নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনি পর্দার আড়ালে থেকে আমাকে মদদ করতেছেন। উনার রহমত মুবারক উনার কারণে সেই কাজটা করা হয়েছে।
এটা আমার বলার উদ্দেশ্য হলো- আসলে ওই নিসবত মুবারক ওখান থেকে হতে হবে। ওখান থেকে নিসবত মুবারক না হলে তো হবে না। এই জন্য যত কিছুই হোক, মূলে হলেন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনি। উনার সাথে নিসবত মুবারক স্থাপন করতে হবে। তখন কুদরতী ফয়সালা হবে। উনাদের এই বিষয়টা তো নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার রহমত মুবারক উনার মাধ্যম দিয়ে কুদরতী ফয়সালা হলো। এখন তাহলে আক্বীদাহ্ কত শুদ্ধ করতে হবে? হুসনে যন কতটুকু পোষণ করতে হবে? এখন এটা তো অনেক বড় বিষয়! এটা তোমরা কতটুকু বুঝেছো জানি না। এটার মধ্যে অনেক হাক্বীক্বত আছে। সব তো আর বর্ণনা করা সম্ভব না। এতটুকু বর্ণনা করলাম। কঠিন; অনেক কঠিন বিষয়।
৯ জন এসেছেন। এখন উনারা বসলেন। আমি দেখলাম, বিষয়টা তো কঠিন। এখন উনারা প্রকাশ্যে এসে বললেন, অর্থাৎ ঐ অবস্থায় বললেন যে, যুলুম করা হচ্ছে। এখন উনারা বললেন যে, ‘হযরত ইমামুছ ছালিছ আলাইহিস সালাম উনার প্রতি বেশি যুলুম করা হচ্ছে বা হয়েছে।’ হযরত ইমামুর রবি’ আলাইহিস সালাম উনি দাঁড়িয়ে বললেন যে, ‘না; আমার প্রতি বেশি যুলুম করা হচ্ছে।’ এর মধ্যে একটা হাক্বীকত আছে। উনার প্রতি যে যুলুম করা হয়েছে তা প্রকাশ্যে বুঝার জন্য অনেকগুলি ছূরত রয়েছে। তার মধ্যে একটা ছূরত হলো- পারস্যের রাজকন্যা যিনি ছিলেন, উনাকে তো গ্রহণ করছেন হযরত ইমামুছ ছালিছ আলাইহিস সালাম উনি। কিন্তু ঐ কাফিরগুলি বলতে চায়- হযরত ইমামুর রবি’ আলাইহিস সালাম উনি বাদীর সন্তান। না‘ঊযুবিল্লাহ! না‘ঊযুবিল্লাহ! না‘ঊযুবিল্লাহ! এইভাবে উনাকে যুলুম করা হয়। এটা একটা ছূরত। আরো কিছু আছে। এটা উনি বললেন, বলে আস্তে করে উনি পিছনের সারিতে চলে গেলেন। সামনের সারিতে উনারা ৩ জন থাকলেন। পরে নিরাপত্তার ব্যবস্থা করা হলো।
আমার এটা বলার এখানে মূল উদ্দেশ্যই হলো যে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনি কিন্তু বিষয়টা করালেন। উনার নিসবত মুবারক ছাড়া তো এটা হবে না। এখন এটা মানুষ কি বুঝবে? অনেকের আক্বীদাহ্ শুদ্ধ থাকতে পারে, অনেকের অশুদ্ধ হতে পারে। এটা কঠিন বিষয়। হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের ইমাম তো ১১ জন। ওখানে ৯ জন ছিলেন। হযরত ইমামুল আউওয়াল আলাইহিস সালাম উনার থেকে হযরত ইমামুত তাসি’ আলাইহিস সালাম উনার পর্যন্ত।” (সুবহানা মামদূহ মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম!)
-মুহাদ্দিছ মুহম্মদ আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রায় সাড়ে ১৪০০ বছর পর মহাসম্মানতি ও মহাপবত্রি হাদীছ শরীফ لِـىْ مَعَ اللهِ وَقْتٌ উনার হাক্বীক্বত মুবারক প্রকাশ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করার বেমেছাল ফযীলত মুবারক
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে সিবতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, জান্নাতী ইমাম, সাইয়্যিদুল উমাম সাইয়্যিদুনা হযরত শাহনাওয়াসা আছ ছানী আলাইহিস সালাম উনাকে মহাসম্মানিত ও মহাপবিত্র মুহব্বত মুবারক করার বেমেছাল ফযীলত মুবারক
০১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে মহাসম্মানতি ও মহাপবত্রি হযরত উম্মাহাতুল মু’মনিীন আলাইহন্নিাস সালাম উনাদরে এবং মহাসম্মানতি ও মহাপবত্রি হযরত আবনাউ রসূলল্লিাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদরে এবং মহাসম্মানতি ও মহাপবত্রি হযরত বানাতু রসূলল্লিাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদরে বমেছোল তা‘য়াল্লুক্ব-নসিবত মুবারক উনার হাক্বীক্বত মুবারক প্রকাশ
০১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
০১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার এবং মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের সকলের মহাসম্মানিত ও মহাপবিত্র হুজরা শরীফ নির্মাণ
২৭ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
উম্মুল মু’মিনীন আল ঊলা সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম তিনি নিজেই বলেছেন উনার মহাসম্মানিত শান-মান, ফাযায়িল-ফযীলত, বুযূর্গী-সম্মান মুবারক আলোচনা মুবারক করার জন্য
২৭ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
২৭ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সুমহান বুলন্দী শান মুবারক প্রকাশ: ‘উম্মী’ শব্দ নিয়ে বাতিলপন্থীদের মিথ্যাচারের চূড়ান্ত জবাব (৪)
২৭ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুনা হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম উনার মহাসম্মানিত ‘আল মানছূর’ লক্বব মুবারক উনার অর্থ মুবারক
২৭ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












