মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নাত মুবারক পালনের বেমেছাল দৃষ্টান্ত মুবারক (৬)
কিতাবে বর্ণিত রয়েছেন,
كَانَ سَيِّدُنَا حَضْرَتْ اَلصِّدِّيْقُ الْاَكْبَرُ عَلَيْهِ السَّلَامُ (سَيِّدُنَا حَضْرَتْ اَبُوْ بَكْرٍ عَلَيْهِ السَّلَامُ) وَسَيِّدُنَا حَضْرَتْ اَلْفَارُوْقُ الْاَعْظَمُ عَلَيْهِ السَّلَامُ (سَيِّدُنَا حَضْرَتْ عُمَرُ عَلِيْهِ السَّلَامُ) يَزُوْرَانِ سَيِّدَتَنَا حَضْرَتْ اُمِّىْ بَعْدَ اُمِّىْ اَلْاُوْلٰى عَلَيْهَا السَّلَامُ (سَيِّدَتَنَا حَضْرَتْ اُمَّ اَيْمَنَ عَلَيْهَا السَّلَامُ) مَوْلَاةَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَيَقُوْلَانِ كَانَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَزُوْرُهَا
অর্থ: “সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম তিনি এবং সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম তিনি অর্থাৎ উনারা মাওলাতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত উম্মী বা’দা উম্মী আল ঊলা আলাইহাস সালাম (সাইয়্যিদাতুনা হযরত উম্মে আয়মন আলাইহাস সালাম) উনাকে দেখতে যেতেন এবং বলতেন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনিও উনাকে দেখতে যেতেন।” সুবহানাল্লাহ! (শিফা শরীফ ২/৫২, সুবুলুল হুদা ওয়ার রশাদ, শরহুশ শিফা ইত্যাদি)
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সাইয়্যিদাতুনা হযরত উম্মী বা’দা উম্মী আল ঊলা আলাইহাস সালাম উনাকে দেখতে যেতেন, উনার খোজ-খবর মুবারক নিতেন। আর এই পবিত্র সুন্নত মুবারক পালনার্থে অর্থাৎ উনার অনুসরণে সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম তিনি এবং সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম তিনি অর্থাৎ উনারাও সাইয়্যিদাতুনা হযরত উম্মী বা’দা উম্মী আল ঊলা আলাইহাস সালাম উনাকে দেখতে যেতেন, উনার খোজ-খবর মুবারক নিতেন পবিত্র সুন্নত মুবারক পালনার্থে। সুবহানাল্লাহ!
কিতাবে বর্ণিত রয়েছেন, হযরত ইবনে উমার রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু উনার নিকট এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলেন,
يَا حَضْرَتْ اَبَا عَبْدِ الرَّحْمٰنِ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ اِنَّا نَجِدُ صَلَاةَ الْخَوْفِ وَصَلَاةَ الْحَضَرِ فِى الْقُرْاٰنِ وَلَا نَجِدُ صَلَاةَ السَّفَرِ فَقَالَ حَضْرَتْ اِبْنُ عُمَرَ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ يَا اِبْنَ اَخِىْ اِنَّ اللهَ عَزَّ وَجَلَّ بَعَثَ اِلَيْنَا سَيِّدَنَا مَوْلٰنَا مُحَمَّدًا صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَا نَعْلَمُ شَيْئًا فَاِنَّمَا نَفْعَلُ كَمَا رَاَيْنَاهُ يَفْعَلُ
অর্থ: “হে হযরত আবূ আব্দির রহমান রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু! আমি মহাসম্মানিত ও মহাপবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্যে পবিত্র ছলাতুল খওফ এবং মুক্বীম অবস্থায় পবিত্র নামায পড়ার হুকুম পেয়েছি। কিন্তু সফরকালীন নামায আদায়ের বিস্তারিত কোনো বর্ণনা পাইনি। (এখন আমি কিভাবে সেটা আদায় করবো?) জবাবে তিনি বললেন, হে আমার ভাতিজা!
اِنَّ اللهَ عَزَّ وَجَلَّ بَعَثَ اِلَيْنَا سَيِّدَنَا مَوْلٰنَا مُحَمَّدًا صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَا نَعْلَمُ شَيْئًا فَاِنَّمَا نَفْعَلُ كَمَا رَاَيْنَاهُ يَفْعَلُ
‘নিশ্চয়ই মহান আল্লাহ পাক তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে আমাদের নিকট প্রেরণ করেছেন; এর পূর্বে আমরা কিছুই জানতাম না। আমরা তো সেভাবেই (পবিত্র নামায আদায়) করি, যেভাবে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে করতে দেখেছি।” সুবহানাল্লাহ! (শিফা শরীফ ২/১৩, বাহজাতুল মাহাফিল, শরহুশ শিফা ইত্যাদি)
অর্থাৎ তিনি বুঝিয়েছেন যে, আমরা নিজ থেকে কোনো আমলই করতাম না। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে যখন যেই আমল মুবারক যেভাবে করতে দেখেছি, আমরা সেভাবেই সমস্ত আমল করেছি। আমাদের সমস্ত আমলের মূল উৎস মুবারকই হচ্ছেন- নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নত মুবারক, উনার অনুসরণ-অনুকরণ মুবারক, উনার ইত্তিবা মুবারক। সুবহানাল্লাহ!
সেটাই আমরা মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে দেখতে পাই। যখন সম্মানিত ক্বিবলা পরিবর্তনের সম্মানিত ও পবিত্র আয়াত শরীফ নাযিল হন, তখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত ইমামতী মুবারক-এ হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহুমগণ উনারা পবিত্র নামায আদায় করছিলেন। মহাসম্মানিত ও মহাপবিত্র ওহী মুবারক নাযিল হওয়ার পর নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি পবিত্র বাইতুল মুকাদ্দাস শরীফ উনার থেকে মহাসম্মানিত ও মহাপবিত্র নূরুর রহ্মাত মুবারক (মহাসম্মানিত ও মহাপবিত্র চেহারা মুবারক) ঘুরিয়ে মহাসম্মানিত ও মহাপবিত্র বাইতুল্লাহ শরীফ উনার দিকে ফিরে পবিত্র নামায মুবারক আদায় করতে লাগলেন। উনাকে অনুসরণ মুবারক করে হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহুমগণ উনারাও মহাসম্মানিত ও মহাপবিত্র বাইতুল্লাহ শরীফ উনার দিকে ফিরে পবিত্র নামায মুবারক আদায় করতে শুরু করলেন। এ সম্পর্কে উনাদের অন্তঃকরণ মুবারক-এ কোনো প্রকার প্রশ্ন বা জানার আগ্রহ মুবারকও জাগ্রত হয়নি যে কেন করছি বা করবো। সুবহানাল্লাহ!
সেটাই হযরত ইবনে উমার রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু তিনি বললেন,
فَاِنَّمَا نَفْعَلُ كَمَا رَاَيْنَاهُ يَفْعَلُ
‘আমরা তো সেভাবেই আমল করি যেভাবে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে করতে দেখেছি।’ অর্থাৎ হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহুম উনারা সর্বদাই নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অনুসরণ মুবারক করতেন। উনাদের ব্যক্তিগত কোনো পথ বা মত ছিলো না। সুবহানাল্লাহ! আর প্রত্যেক উম্মতের জন্যও দায়িত্ব হচ্ছে সর্বাবস্থায় নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ইত্তিবা মুবারক করা, উনার অনুসরণ-অনুকরণ মুবারক করা।
খালিক মালিক রব মহান আল্লাহ পাক তিনি আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, রহমাতুল্লিল আলামীন মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার সম্মানার্থে আমাদেরকেসহ কায়িনাতবাসী সকলকে সেই তাওফীক্ব দান করুন। আমীন!
-হাফিয মুহম্মদ ইমামুল হুদা।
আরও পড়ুন
সব ›
পুরুষের জন্য দাড়ি ও গোফ রাখার মহাসম্মানিত মহাপবিত্র সুন্নতী তারতীব মুবারক
কাফির-মুশরিক, বেদ্বীন-বদদ্বীনদের সঙ্গে কখনই মুহব্বত করা ও সাদৃশ্য রাখা যাবে না
কিতাবের মধ্যে একটি ঘটনা উল্লেখ করা হয়, হিন্দুস্থানে মহান আল্লাহ পাক উনার একজন ওলী ছিলেন উনার বিছাল শরীফ গ্রহণ …
একখানা পবিত্র সুন্নত মুবারক উনার ফযীলত মুবারক
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৬)
মহাসম্মানিত সুন্নত মুবারক প্রচার-প্রসার করার ফযীলত মুবারক
যে ব্যক্তি দুইটি বিষয় আঁকড়িয়ে ধরবে সে কখনো গোমরাহ হবে না
ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (৩)
ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (১)
ওয়াজ, নছীহত ও তা’লীম-তালকীন হলো জিন-ইনসানের ইছলাহ হাছিল, দ্বীনি শিক্ষার বিস্তার এবং সম্মানিত দ্বীন ইসলাম সম্প…
মহান আল্লাহ পাক এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের মহাসম্মানিত সন্তুষ্টি মুবারক হাছিলের উদ্দেশ্যেই নিকাহ বা বিবাহ করতে হবে
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- وَاللهُ وَرَسُوْلُهٗۤ أَحَقُّ أَنْ يُّرْضُوْهُ إِنْ كَانُوْا مُؤْمِنِي…
প্রত্যেক মুসলমান পুরুষের জন্য দাড়ি রাখা ফরয
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার একখানা মহাসম্মানিত সুন্নত মুবারক হচ্ছে, বিবাহ-শাদী করা।
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৫)
মাইয়্যিতকে পবিত্র দাফন সংক্রান্ত দোয়া মুবারকসমূহ : মাইয়্যিতকে ক্ববরে নামানোর দোয়া মুবারক : মাইয়্যিতকে ক্ব…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।