মসজিদ কমিটি নিয়ে দু’গ্রুপের সংঘর্ষ, ৭ বসতঘরে আগুন, ৪০ বাড়িতে হামলা-ভাঙচুর
পুলিশ ও স্থানীয়রা জানায়, তিন মাস আগে বাহেরান্দী জামে মসজিদের কমিটি গঠন করা হয়। এতে মোশারফ ফকির নামে একজনকে সভাপতি করা হয়। এতে একই এলাকার বাচ্চা মোড়ল বাঁধা হয়ে দাঁড়ায়। তিনি নিজেকে সভাপতি দাবি করেন। এরপর থেকেই দুই দলে বিভক্তি হয়ে এলাকায় মাঝে মাঝেই মারামারির ঘটনা ঘটে আসছে। এরই জেরে বুধবার ভোরে শতাধিক লোকজন নিয়ে বাচ্চু মোড়ালের কর্মীসমর্থকরা স্থানীয় মাতুব্বর বাড়ি, সর্দার ও ফকির বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় মিনজাল জমাদ্দার, রবিউল মাতুব্বর, ফারুক মাতুব্বর, বোরহান মাতুব্বর, এমদাত মাতুব্বরসহ ৭ জনের ঘরে আগুন দেয়া হয়।। দুই ঘণ্টাব্যাপী তিন বাড়ির প্রায় ৪০টি ঘরে ব্যাপক হামলা-ভাঙচুর ও লুটপাট চালায় প্রতিপক্ষ।
এদিকে, খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। অন্যদিকে, ক্ষতিগ্রস্ত পরিবার এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।
এ ব্যাপারে এমদাদ মাতুব্বর জানান, বাচ্চু মোড়লের নেতৃত্বে এলাকায় ব্যাপক তান্ডব চালানো হয়। পুরো তিনটি গ্রাম ধ্বংস করে দিয়েছে। ৪০ থেকে ৫০টি বাড়িতে হামলা ও লুটপাট করেছে তারা। প্রতিটি বাড়িতে আগুন দিয়ে ভয়ংকর পরিস্থিতি করেছে। এ সময় স্বর্ণালংঙ্কার, নগদ অর্থসহ কোটি টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয় সাবেক ইউপি মেম্বার জাহিদ হাওলাদার জানান, মসজিদের কমিটি নিয়ে এতো বড় ঘটনা ঘটবে আমাদের ভাবনায় ছিল না। যেভাবে তান্ডাব চালানো হয়েছে। দেখে মনে হয়, কোন যুদ্ধ হয়েছে। যারা দোষী তাদের কঠোর বিচার হওয়া দরকার। আগামীতে যেন এমন কেউ করতে না পারে। প্রশাসনকে অনুরোধ করবো, দ্রুত দোষীদের গ্রেপ্তার করতে।
এদিকে, ঘটনার পর থেকে বাচ্চু মোড়াল ও তার লোকজন এলাকা থেকে গা ঢাকা দিয়েছে। তাই অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
এ ব্যাপারে সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কামাল আজাদ জানান, মূলত কমিটি গঠন নিয়ে দ্বন্দ্ব। কয়েকদিন ধরেই দুইপক্ষের মধ্যে উত্তেজনা ছিল। ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখনও কোন পক্ষ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন
সব ›
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা…
মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২
সোমবার (১৬ নভেম্বর) রাত ১০টা ৫ মিনিটের দিকে মিরপুর মডেল থানাধীন মিরপুর-১ বাসস্ট্যান্ডে এই ঘটনা ঘটে। পুলিশ জানা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।