অনুমোদিত নকশায় নির্মাণ করতে হবে সেপটিক ট্যাংক, অন্যথায় আইনি ব্যবস্থা
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন এলাকায় অনুমোদিত নকশা অনুযায়ী সেপটিক ট্যাংক ও সোক ওয়েল নির্মাণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে রাজউক আওতাধীন এলাকার লেকগুলো দূষণমুক্ত ও পরিবেশসম্মত ব্যবস্থাপনা নিশ্চিতের লক্ষ্যে গঠিত কারিগরি কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
, ২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৫ নভেম্বরের মধ্যে অনুমোদিত নকশা অনুযায়ী সেপটিক ট্যাংক ও সোক ওয়েল নির্মাণকাজ শুরু করতে হবে। অন্যথায়, ইমারত নির্মাণ আইন ও ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা অনুযায়ী ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এদিন সভায় রাজধানীর লেকগুলোর বিদ্যমান দূষণ পরিস্থিতি ছাড়াও দূষণের উৎস চিহ্নিতকরণ, পানির গুণগত মান উন্নয়ন, বর্জ্য ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থাপনা এবং লেকগুলোর পরিবেশগত ভারসাম্য রক্ষায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত কার্যক্রমের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়।
সভায় আরও সিদ্ধান্ত হয়, রাজউক আওতাধীন ১ হাজার ২৬৯টি ভবনে সেপটিক ট্যাংক, সোক ওয়েল ও স্যুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি) নির্মাণের জন্য চূড়ান্ত নোটিশ দেয়া ভবনের তালিকা সংশ্লিষ্ট সোসাইটিগুলোকে সরবরাহ করা হবে। এ ছাড়াও সেপটিক ট্যাংক ও সোক ওয়েলের স্ট্রাকচারাল ডিজাইন রাজউক থেকে অনুমোদন নিতে হবে। এ সংক্রান্ত আবেদন প্রাপ্তির ৩ দিনের মধ্যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে (রাজউক) তা নিষ্পত্তি করতে হবে।
সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ওই সভায় গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমদ সোহেল মনজুর ছাড়াও রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম, অতিরিক্ত সচিব আব্দুল মতিন, অতিরিক্ত সচিব মো. সারোয়ার আলম ও রাজউকের সদস্য এরাদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
এ ছাড়াও সভায় অন্যদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রফিকুল হাসান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কে এম মোহাম্মদ হুমায়ুন কবীর, গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান সুমন, বারিধারা সোসাইটির প্রেসিডেন্ট সাকিফ এ তাবানী ও সেক্রেটারি জেনারেল এ টি এম মতিন, বনানী সোসাইটির প্রেসিডেন্ট শওকত আলী ভূঁইয়া দিলন এবং নিকেতন সোসাইটির সেক্রেটারি জেনারেল রেজাউল করিম চৌধুরী আরিফসহ সংশ্লিষ্ট সংস্থা ও দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
তথ্যসূত্র: বাসস।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দূষিত বাতাসে শ্বাস নিতে কষ্ট, বিনা খরচে বিকল্প ব্যবস্থা চালু করল প্রশাসন
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কানাডায় অভিবাসন আইন পরিবর্তন, দুশ্চিন্তায় বহু অভিবাসনপ্রত্যাশী
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মসজিদ কমিটি নিয়ে দু’গ্রুপের সংঘর্ষ, ৭ বসতঘরে আগুন, ৪০ বাড়িতে হামলা-ভাঙচুর
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বিদেশে মাছ রপ্তানি করতে চায় সরকার: কৃষিমন্ত্রী
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইয়েমেনে সৌদি হামলায় ১৪ জন নিহত, এডেন বিমানবন্দরে পাল্টা হামলা হুতির
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৬ জেলায় রাতেই ঝড়ের আশঙ্কা, টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অর্থ আত্মসাৎ: গ্রামীণ ব্যাংকের সাবেক কর্মকর্তার ৫ বছরের কারাদণ্ড
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বিচার বিভাগের ওপর সরকারের নিয়ন্ত্রণের অভিযোগ তুলে পাকিস্তানে বিচারপতির পদত্যাগ
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কৃষিখাতেও খেলাপী ঋণের চাপ
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কক্সবাজারে মাটি ফুঁড়ে বের হচ্ছে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অসুখের সঙ্গে আসে ঋণ, চিকিৎসায় নিঃস্ব পরিবার
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাতীয় গ্রিডে কারিগরি ত্রুটি, বিদ্যুৎ বিভ্রাট
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












