মশার লার্ভা দমনে সম্ভাবনা নাপিত খয়রা মাছে -দূষিত পানিতেও টেকে চার প্রজাতির মাছ -মাঠপর্যায়ে দীর্ঘমেয়াদি পরীক্ষার তাগিদ
জাবি সংবাদদাতা:
মশার বংশ বিস্তার নিয়ন্ত্রণে বিদেশি গাপ্পি মাছের চেয়ে দেশীয় নাপিত খয়রা বেশি কার্যকর বলে উঠে এসেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)-এর এক গবেষণায়।
গবেষণায় দেখানো হয়েছে, নাপিত খয়রা মাছ ২৪ ঘণ্টায় গড়ে মশার প্রায় ৯৪টি মশার লার্ভা খেয়েছে।
একই সময় গাপ্পি মাছ খেয়েছে গড়ে ৫৬টির মতো লার্ভা। এ ছাড়া পরীক্ষায় চার প্রজাতির মাছই দূষিত পানিতে ১০ দিন পর্যন্ত বেঁচে ছিল।
তবে বাস্তব পরিবেশে এসব মাছের কার্যকারিতা নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি মাঠপর্যায়ের গবেষণার প্রয়োজন বলে জানিয়েছেন গবেষকরা।
গবেষণাটি পরিচালনায় নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও কীটতত্ত্ববিদ ড. কবিরুল বাশার।
এতে তিনটি দেশীয় মাছ নাপিত খয়রা, জেব্রাফিশ ও ব্লু পাঞ্চাক্সের সঙ্গে বিদেশি গাপ্পি মাছের মশার লার্ভা খাওয়ার সক্ষমতা তুলনা করা হয়। পাশাপাশি দূষিত পানিতে মাছগুলোর টিকে থাকার ক্ষমতা এবং অন্য খাবারের উপস্থিতিতে মশার লার্ভার প্রতি তাদের খাদ্যপছন্দও পরীক্ষা করা হয়।
গবেষণার জন্য ঢাকার সাভার এলাকার বিভিন্ন নর্দমা থেকে মশার লার্ভা সংগ্রহ করা হয়। গবেষণাগার ও সেমিফিল্ড পর্যায়ে পরিচালিত পরীক্ষায় প্রতিটি মাছকে আলাদা পাত্রে রেখে স্বাভাবিক ও দূষিত পানিতে তাদের লার্ভা খাওয়ার সক্ষমতা যাচাই করা হয়।
প্রতিটি পাত্রে কিউলেক্স মশার তৃতীয় পর্যায়ের ১০০টি লার্ভা দেওয়া হয়। ২৪ ঘণ্টা পর অবশিষ্ট লার্ভা গণনা করে মাছের খাবারগ্রহণের পরিমাণ নির্ধারণ করা হয়।
পরীক্ষার ফল অনুযায়ী, স্বাভাবিক পানিতে নাপিত খয়রা গড়ে ৯৪.৫টি এবং দূষিত পানিতে ৯৩.৭৫টি লার্ভা খেয়েছে। জেব্রাফিশের ক্ষেত্রে এ সংখ্যা যথাক্রমে ৮৭ ও ৮৬.২৫টি। আর ব্লু পাঞ্চাক্স খেয়েছে ৮০.৭৫ ও ৭৮.৭৫টি।
অন্যদিকে গাপ্পি মাছ স্বাভাবিক পানিতে গড়ে ৫৬.৫টি এবং দূষিত পানিতে ৬১.৫টি লার্ভা খেয়েছে। অর্থাৎ উভয় পরিবেশেই লার্ভা খাওয়ার সক্ষমতায় অন্য তিন প্রজাতির চেয়ে এগিয়ে ছিল নাপিত খয়রা।
গবেষণায় আরো দেখা যায়, স্বাভাবিক ও দূষিত পানিতে চার প্রজাতির মাছের লার্ভা খাওয়ার হারের মধ্যে পরিসংখ্যানে উল্লেখযোগ্য পার্থক্য পাওয়া যায়নি। এতে ধারণা পাওয়া যায়, পরীক্ষার নির্দিষ্ট পরিবেশে মাছগুলো দূষিত পানিতেও মশার লার্ভা খেতে সক্ষম।
গবেষণার আরেকটি অংশে লার্ভার পাশাপাশি অন্য খাবার থাকলে মাছগুলো কোনটি বেশি পছন্দ করে, তা পরীক্ষা করা হয়। এ জন্য দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ পর্যায়ের মশার লার্ভা, টিউবিফেক্স কৃমি ও কৃত্রিম মাছের খাবার ব্যবহার করা হয়।
দেখা যায়, নাপিত খয়রা, জেব্রাফিশ ও ব্লু পাঞ্চাক্স অন্য খাবারের তুলনায় মশার লার্ভার প্রতি বেশি আগ্রহ দেখিয়েছে। ব্লু পাঞ্চাক্সের পছন্দ ছিল তৃতীয় পর্যায়ের লার্ভা, আর নাপিত খয়রা বেশি পছন্দ করেছে দ্বিতীয় পর্যায়ের লার্ভা।
তবে গাপ্পি মাছের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো খাবারের প্রতি উল্লেখযোগ্য পছন্দ দেখা যায়নি। কৃত্রিম খাবারের প্রতিও তাদের আগ্রহ ছিল।
দূষিত পানিতে মাছগুলোর টিকে থাকার সক্ষমতা যাচাইয়ে ১০ দিন ধরে পরীক্ষা চালানো হয়। এতে চার প্রজাতির সব মাছই বেঁচে ছিল। এ ছাড়া জেব্রাফিশ ও ব্লু পাঞ্চাক্সের ওজনও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে দূষিত পানিতে মাছগুলো কিছুটা নিস্তেজ হয়ে পড়েছিল।
বাংলাদেশে অতীতে মশা নিয়ন্ত্রণে বিদেশি গাপ্পি মাছ ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়। ঢাকা উত্তর সিটি করপোরেশনও বিভিন্ন সময় নর্দমায় গাপ্পি মাছ ছেড়েছে। তবে বর্তমান গবেষণার ফল বলছে, লার্ভা খাওয়ার সক্ষমতায় কয়েকটি দেশীয় মাছ গাপ্পির চেয়ে এগিয়ে থাকতে পারে। দেশীয় প্রজাতি ব্যবহারের ক্ষেত্রে স্থানীয় জীববৈচিত্রে্যর সঙ্গে সামঞ্জস্যের বিষয়টিও গুরুত্বপূর্ণ।
অন্যদিকে বিদেশি মাছের অনিয়ন্ত্রিত বিস্তার স্থানীয় বাস্তুতন্ত্রের জন্য ঝুঁকি সৃষ্টি করতে পারে বলে গবেষণার আলোচনায় উল্লেখ করা হয়েছে।
গবেষণায় নাপিত খয়রাকে মশার লার্ভা নিয়ন্ত্রণে সবচেয়ে সম্ভাবনাময় প্রজাতি হিসেবে চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি জেব্রাফিশ ও ব্লু পাঞ্চাক্সও জৈবিক নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে। তবে কোন পরিবেশে কোন প্রজাতির মাছ ব্যবহার সবচেয়ে উপযোগী, তা আরো গবেষণার মাধ্যমে নির্ধারণ করতে হবে।
আরও পড়ুন
সব ›
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্…
শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ…
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়…
মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব
নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন…
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার …
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ…
১৪৭ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
নিজস্ব প্রতিবেদক:শ্রম অসন্তোষ ও নিরাপত্তাহীনতার কারণে আশুলিয়া ও সাভার অঞ্চলের ১৪৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকা…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।