মরিচের দাম ভালো পাওয়ায় কৃষকের মুখে হাসি
, ০৭ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১২ সাবি’, ১৩৯২ শামসী সন , ১০ ডিসেম্বর, ২০২৪ খ্রি:, ২৫ অগ্রহায়ণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
দামুড়হুদা মরিচ চাষ করে স্বাবলম্বী হয়েছেন দামুড়হুদা উপজেলার নাটুদা ইউনিয়নের চন্দ্রবাস গ্রামের কৃষক সাগর আলী। দামুড়হুদা উপজেলায় চলতি মৌসুমে প্রথম অবস্থায় আবহাওয়া প্রতিকুলে থাকলেও কিছুদিন পরে আবহাওয়া অনুকূলে আসায় ও জমি চাষের উপযোগী মরিচ চাষ করে বেশ ভালো ফলন পেয়েছেন। ফলন ভালো হওয়ার পাশাপাশি বাজারে মরিচের দাম ভালো পেয়ে আর্থিকভাবে বেশ লাভবানও হয়েছেন তিনি।
জানা যায়, সাগর আলী অন্যান্য ফসলের চেয়ে মরিচ চাষে দাম ভালো ফল পেয়ে এ চাষের দিকে ঝুঁকেছেন। চলতি মৌসুমে মরিচের বাম্পার ফলন হওয়ায় ও সময় বেশী দাম পাওয়ায় বেশ খুশি কৃষক সাগর। কৃষক সাগর আলী বলেন, আমার উপজেলার চন্দ্রবাস গ্রামের বারাকপুর মাঠে ২৫ কাটা জমিতে মরিচ উৎপাদনে খরচ পড়ে ২৫ থেকে ৩০ হাজার টাকা। মরিচ বীজ রোপণের ৪৫ থেকে ৫৫ দিনের মধ্যে মরিচ তোলা যায়। প্রতি মণ মরিচের গড় বাজারমূল্য ৩ হাজার ৫ শত টাকা হিসাবে বিক্রি করছে। এতে এবছর ৩ লাখ টাকার বেশি বিক্রি করেছি আরও ৫০ হাজার টাকা বিক্রি করা যাবে এ আশা করছি।
দামুড়হুদা উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার বলেন, এবছর দামুড়হুদা উপজেলায় ৩ শত ৯২ হেক্টর জমি মরিচ চাষ করা হয়েছে। তবে এ অঞ্চলের মাটি ও আবহাওয়া মরিচ চাষের জন্য খুবই উপযোগী। সে যদি প্রান্তিক চাষি হয় তাকে সব ধরণের সহযোগিতা করা হবে এবং আগামীতে উপজেলায় মরিচের চাষ আরও বাড়বে বলে আশা করছি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বৃষ্টির বদলে তাপপ্রবাহের শঙ্কা, জনদুর্ভোগের আভাস
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নেট দুনিয়ায় ডিজিটাল ডাকাতি
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
উপকারভোগীর তালিকায় বিএনপি নেতাসহ সচ্ছলরাও!
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘জিনের বাদশা’ সেজে কল, হাতিয়ে নেয় ২১ লাখ টাকা
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অপরাধ ও অনুপ্রবেশের ক্ষেত্রে হত্যাকে ‘বর্ডার কিলিং’ বলা ঠিক হবে না -স্বরাষ্ট্রমন্ত্রী
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বিএসইসিতে আসছেন দক্ষ ও অরাজনৈতিক চেয়ারম্যান-কমিশনার -অর্থমন্ত্রী
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রবাসী কার্ড হলে বিএমইটি কার্ড থাকবে না -মন্ত্রী
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কিচেন ক্যাবিনেটের সদস্যরা প্রতি গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বসতো -আলী ইমাম মজুমদার
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুলিশ হেফাজতে আসামির বক্তব্য প্রচারে আদালতের কড়া নিষেধাজ্ঞা
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পরিবর্তন হতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি -শিক্ষামন্ত্রী
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সৌরবিদ্যুৎ উৎপাদন ও ব্যবহারে আসছে বড় কর সুবিধা
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্ল্যাটফর্মে রয়ে গেল শিশু, মায়ের কোলে ফেরালেন আনসার সদস্যরা
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)