মব আক্রমণে আবারও ফিরছে সহিংসতা
নিজস্ব সংবাদদাতা:
তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত মব সহিংসতায় নিহত হয়েছেন ১৮৪ জন। তুলনায় ২০২৩ সালে এ ধরনের ঘটনায় প্রাণহানি হয়েছিল ৫১ জনের।
এই ঘটনা অন্তর্র্বতী সরকারের জন্য এক বড় পরীক্ষার উদাহরণ হয়ে উঠেছে। বিশৃঙ্খল পরিস্থিতিতে সরকার কতটা নিয়ন্ত্রণ রাখতে পারছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে ফেব্রুয়ারিতে সম্ভাব্য জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাড়তে থাকা উত্তেজনা কীভাবে সামাল দেওয়া হবে, সে উদ্বেগ আরও তীব্র হয়েছে।
বাংলাদেশের একজন সাংবাদিক বলেন, ‘আমি (এই আন্দোলনে) অংশ নিয়েছিলাম, কারণ (হাসিনার) আওয়ামী লীগ শাসনের অধীনে আমরা ১৫ বছর ধরে যেন এক অন্ধকার কারাগারে ছিলাম। কিন্তু গত ১৬ মাসে প্রথমবারের মতো আমার মনে হয়েছে, আমরা কি তবে একেবারে তলানিতে নেমে গেলাম?'
তিনি বলেন, আগের সরকারের সময়ের তুলনায় এখন সরকার ও রাজনৈতিক দলগুলোর সমালোচনা নিয়ে প্রতিবেদন করতে তিনি সাধারণভাবে বেশি স্বাধীনতা অনুভব করেছেন, কিন্তু সহিংসতা তাকে গভীরভাবে নাড়িয়ে দিয়েছে।
ওই সাংবাদিক বলেন, ‘আওয়ামী লীগের সময়টা খারাপ ছিল- হুমকি দেওয়া হয়েছিল, আক্রান্তও হয়েছিল। কিন্তু এভাবে হামলার শিকার হওয়া এবং সরকারের কাছ থেকে কোনো ধরনের সহায়তা না পাওয়াটা (মর্মান্তিক), তারা মবের কাছে আত্মসমর্পণ করেছে।’
অপর এক সাংবাদিক বলেন, সব সাংবাদিক ও নাগরিক সমাজের অধিকার কর্মীরা এখন নিজেদের অসহায় মনে করছেন। মাঠে গিয়ে প্রশ্ন করলেই হামলার ভয় কাজ করছে। তিনি বলেন, ‘অন্তর্র্বতী সরকার দায়িত্ব নেওয়ার পর অনেক আশা ছিল, কিন্তু ধীরে ধীরে সেই আশা শেষ হয়ে গেছে।’
আরও পড়ুন
সব ›
নভেম্বরের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২৪২ কোটি ৮০ লাখ ডলার
পূর্বানুমতি ছাড়া বিচারকদের সরকারি গাড়ি কর্মস্থলের বাইরে না নেয়ার নির্দেশ
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ (বিচার শাখা-৫) থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা…
রোহিঙ্গা গণহত্যা: যুক্তরাজ্যের আহ্বানে বুধবার বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক
যুক্তরাজ্য সরকার জানিয়েছে, জবাবদিহি নিশ্চিত করা এবং চলমান মানবিক সংকটের অবসান ঘটাতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক…
পাকিস্তান ও বাংলাদেশের স্পিকারের বৈঠক: সংসদীয় কূটনীতি ও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের অঙ্গীকার
পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আইয়াজ সাদিক ইসলামাবাদের পার্লামেন্ট হাউসে বাংলাদেশের জাতীয় সংসদের স্পি…
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হতে লাগবে স্নাতক পাস
সোমবার (২৩ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মোহাম্মদ মনোয়ার হোসেন স্বাক্ষরিত …
৫ গ্যাসক্ষেত্রের গ্যাস-কনডেনসেট বিক্রি থেকে মুনাফা ১৪৮ কোটি টাকা
গাজীপুরে দুই মহাসড়ক অবরোধ, ৭০ কারখানা ছুটি
খামারে হরিণ পালন করে বাণিজ্যিকভাবে বিক্রির পথ তৈরিতে আইন প্রণয়নের উদ্যোগ
শীতের শুরুতেই বাড়ছে বায়ুদূষণ, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
গাজীপুরে পুলিশ বক্স ভাঙচুর, মালামাল বের করে আগুন
‘কাজ নেই, মজুরি নেই’ নীতিতে ২০ কারখানা বন্ধ
তিন বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপ সফরে প্রধানমন্ত্রী
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।