মন্ত্রীর তথ্যানুযায়ী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংখ্যা ১৬.৫০ লাখ
, ০৯ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৬ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ২৫ জুন, ২০২৬ খ্রি:, ১১ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
দেশে গেজেটভুক্ত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংখ্যা ৫০টি। জনশুমারি ও গৃহগণনা ২০২২-এর প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, তফসিলভুক্ত এবং অন্যান্য নৃ-গোষ্ঠীসহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মোট জনসংখ্যা ১৬ লাখ ৫০ হাজার ১৫৯ জন।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) জাতীয় সংসদে এই তথ্য জানায় সংস্কৃতিমন্ত্রী নিতাই।
মন্ত্রী বলেছে, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন অনুযায়ী দেশে গেজেটভুক্ত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংখ্যা ৫০টি।
মন্ত্রীর তথ্য অনুযায়ী, দেশে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মধ্যে চাকমা জনগোষ্ঠীর সংখ্যা ২৯.২৯ শতাংশ, সংখ্যায় ৪ লাখ ৮৩ হাজার ২৯৯ জন। মারমা জনগোষ্ঠীর সংখ্যা ১৩.৫৯ শতাংশ, সংখ্যায় ২ লাখ ২৪ হাজার ২৬১ জন। ত্রিপুরা জনগোষ্ঠীর সংখ্যা ৯.৪৯ শতাংশ, সংখ্যায় ১ লাখ ৫৬ হাজার ৫৭৮ জন এবং সাঁওতাল ৭.৮২ শতাংশ, সংখ্যায় ১ লাখ ২৯ হাজার ৪৯ জন।
মন্ত্রী জানান, চট্টগ্রাম বিভাগে সর্বোচ্চ ৯ লাখ ৯০ হাজার ৮৬০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষ বসবাস করে। এর মধ্যে রাঙামাটিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ২২.৬০ শতাংশ, অর্থাৎ ৩ লাখ ৭২ হাজার ৮৬৪ জন বাস করেন। খাগড়াছড়িতে ২১.১৭ শতাংশ, অর্থাৎ ৩ লাখ ৪৯ হাজার ৩৭৮ জন বসবাস করে। বান্দরবানে ১২ শতাংশ, অর্থাৎ ১ লাখ ৯৭ হাজার ৯৭৫ জন বসবাস করে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ককটেল বিস্ফোরণ ও পুলিশকে লক্ষ্য করে হামলা, গ্রেফতার ১৫
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজধানীতে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঢাকায় বৃষ্টি-বজ্রপাত
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নিবন্ধন বাতিলসহ কার্যক্রম বন্ধ ৭২২ এনজিওর
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বালু উত্তোলনে ভাঙনের মুখে জনপদ
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শেখ হাসিনা কেন বিদেশিদের কাছে ধর্না দিচ্ছেন, প্রশ্ন রিজভীর
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কমিটিতে না এলে বিরোধীদের ছাড়াই সংবিধান সংশোধন -চিফ হুইপ
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ন্যূনতম মজুরি ৩২ হাজার করার প্রস্তাব শ্রমিক পক্ষের
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শেখ হাসিনার আবেদন ‘রাজনৈতিক স্টান্টবাজি’ -চিফ প্রসিকিউটর
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নতুন পাসপোর্টের জন্য শেখ হাসিনার আবেদন!
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পালিয়ে যাওয়া ‘টেরোরিস্টকে’ বাংলাদেশ পাসপোর্ট দেয় না -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












