মন্ত্রীরা কি দেশের মালিকানা দাবি করতে চায়?
সংবিধানের ১৫২ অনুচ্ছেদে সরকারি কর্মচারীর সংজ্ঞায় বলা হয়েছে, “সরকারি কর্মচারী” অর্থ প্রজাতন্ত্রের কর্মে বেতনাদিযুক্ত পদে অধিষ্ঠিত বা কর্মরত কোনো ব্যক্তি; শুনতে তিক্ত হলেও সত্য মন্ত্রীরা হচ্ছে প্রজাতন্ত্রের মালিক জনগণের কর্মচারী। জনগণের টাকায় মন্ত্রীদের কর্মসংস্থান।
হঠাৎ জনগণ এবং মন্ত্রীদের সংজ্ঞার প্রয়োজন কেন? সেইজন্য প্রাসঙ্গিক বিষয়ে আসি।
বিভিন্ন সময়ে এমপি-মন্ত্রীরা কোথায় গেলে সেখানের জনগণের ঘরবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়, জনগণের চলাচল বন্ধ করে দেয়া হয়। এমনকি অনেক সময় মানুষের রুজি-রোজগারের দোকান-পাট ভেঙে দেয়া হয়। নাউযুবিল্লাহ!
উল্লেখ্য যে, দেশের প্রতিটি জনগণের জান-মাল সুরক্ষার দায়িত্ব সরকারের।
কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ বিপরীত চিত্র। অর্থাৎ যেখানে সরকার জনগণের জান-মাল সুরক্ষার করবে, সেখানে সেটা না করে একজন মন্ত্রীর জন্য ঘরবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান ভেঙ্গে গুঁড়িয়ে দিয়ে জনগণকে বিপদগ্রস্ত করা হলো।
দেশের ভূমিহীন জনগণের বাসস্থান এবং কর্মসংস্থানের ব্যবস্থা সরকারের মন্ত্রীদেরকেই করতে হবে।
সংবিধান অনুসারে, এখন আমরা দেখতে চাই- মন্ত্রীর জন্য জনগণ! নাকি জনগণের জন্য মন্ত্রী?
-মুহম্মদ আসআদ।
আরও পড়ুন
সব ›
আপনার সন্তানের কারণে আপনাকে যেন জাহান্নামে যেতে না হয়...
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (২)
কত বিনিয়োগ করবে: ডিপি ওয়ার্ল্ড প্রথম ১০ বছরে টার্মিনালটির আধুনিকায়নে ১,০০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করবে। আ…
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (১)
ডিপি ওয়ার্ল্ডের সাথে এনসিটির চুক্তিটি নন ডিসক্লোজার বা গোপন চুক্তি হওয়ায় সব তথ্য আমাদের কাছে নেই। তবে চুক্ত…
বাংলাদেশের কৃষিতে সাদা মাছির আক্রমণ: উদ্বেগ ও প্রতিকার (১)
বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ফসলের ক্ষতিকারক পোকা সাদা মাছি (ডযরঃব-ভষু) বা হোয়াইট ফ্লাইয়ের আক্রমণ একটি বড় উদ্ব…
পথশিশুদের স্থায়ী পুনর্বাসনে চাই দীর্ঘমেয়াদি ও সমন্বিত উদ্যোগ
রাজধানীসহ দেশের প্রধান প্রধান শহরগুলোর পথঘাট, রেলওয়ে স্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চঘাটে প্রতিদিন যেসব নিস্পাপ ম…
মাটির হনন ও খাদ্য-সার্বভৌমত্বের সংকট: বিষচক্র থেকে ফেরার ডাক
খাদ্যই মানুষের অস্তিত্বের শেষ সীমানা। অথচ আজ সেই অন্নকেই রূপ দেওয়া হয়েছে পরোক্ষ এক শিকলে। নতুন বিশ্বব্যবস্থা…
জাহান্নাম সম্পর্কে সবারই চিন্তা-ফিকির করা উচিত
পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মাঝে ইরশাদ মুবারক হয়েছে- ‘প্রত্যেকে যা আমল করবে সে হিসেবেই তার জন্য নির্দিষ্ট স্…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।