মধ্যরাতের ভূমিকম্পে নেপালে ধ্বংসযজ্ঞ নিহত কয়েকশ
নেপালে গত জুমুয়াবার মধ্যরাতে আঘাত হেনেছে ৬.৪ মাত্রার ভূমিকম্প। সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, ভূমিকম্পে নিহতের সংখ্যা এ পর্যন্ত বেড়ে দাঁড়িয়েছে ২০০ জনে। আহত হয়েছে আরও অন্তত ১৫৫ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
নেপালের জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল পশ্চিম নেপালের জাজারকোট এলাকা। তবে পার্শ্ববর্তী পশ্চিম রুকুম এলাকাও এই ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্পে নেপাল ছাড়াও কেঁপে উঠেছিল দিল্লি, উত্তর প্রদেশ, উত্তরাখ-, বিহারসহ ভারতের বহু জায়গা।
নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল ভূমিকম্পে হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে। এবং অবিলম্বে উদ্ধার ও ত্রাণ নিশ্চিতের জন্য ৩টি নিরাপত্তা সংস্থাকে নির্দেশ দিয়েছে।’
নেপালের আর্মড পুলিশ ফোর্সের কেন্দ্রীয় কার্যালয়ের ডেপুটি সুপারিনটেনডেন্ট শৈলেন্দ্র থাপা জানিয়েছে, এই ভূমিকম্পে নিহতদের মধ্যে শেষ খবর পাওয়া পর্যন্ত জাজারকোটে নিহত হয়েছে ১২২ জন। এই এলাকায় আহত হয়েছে অন্তত ৭০ জন। পাশাপাশি পশ্চিম রুকুম জেলায় নিহত হয়েছে ৫৬ জন এবং এই এলাকায় আহত হয়েছে আরও ৮৫ জন।
বিগত এক মাসের মধ্যে তৃতীয়বারের মতো এত শক্তিশালী ভূমিকম্প দেখা গেল নেপালে। নেপাল বিশ্বের অন্যতম সক্রিয় টেকটোনিক অঞ্চলে অবস্থিত। ফলে এটি ভূমিকম্পের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকা।
গত ৩ অক্টোবর নেপালে এক ঘণ্টার মধ্যে চারটি ভূমিকম্প আঘাত হানার পর দিল্লিতেও শক্তিশালী কম্পন অনুভূত হয়। ৪.৬ এবং ৬.২ মাত্রার ভূমিকম্প ২৫ মিনিটের ব্যবধানে আঘাত হানে; পর ১৫ মিনিট পরে ৩.৮ মাত্রা এবং ১৩ মিনিট পর ৩.১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।
এর আগে, ২০১৫ সালের এপ্রিলে নেপালে ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৮ হাজার জনেরও বেশি মানুষ প্রাণ হারায়, আহত হয় ২১ হাজারের বেশি।
আরও পড়ুন
সব ›
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্…
শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ…
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়…
মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব
নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন…
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার …
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ…
১৪৭ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
নিজস্ব প্রতিবেদক:শ্রম অসন্তোষ ও নিরাপত্তাহীনতার কারণে আশুলিয়া ও সাভার অঞ্চলের ১৪৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকা…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।