মধ্যবর্তী নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রে বাড়ছে মূল্যস্ফীতি, সুদহার বৃদ্ধির শঙ্কা চরমে
, ০৭ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২০ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ১৯ অক্টোবর, ২০২৬ খ্রি:, ০৩ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ঠিক আগমুহূর্তে দেশটিতে ভোক্তা পর্যায়ে মূল্যস্ফীতি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। শ্রম বিভাগের ব্যুরো অব লেবার স্ট্যাটিস্টিক্সের (বিএলএস) প্রকাশিত সর্বশেষ ভোক্তা মূল্য সূচক (সিপিআই) অনুযায়ী, সেপ্টেম্বরে বার্ষিক মূল্যস্ফীতি বেড়ে ৩.৭ শতাংশে দাঁড়িয়েছে, যা আগস্ট মাসে ছিলো ৩.৪ শতাংশ। এছাড়া গত মাসের তুলনায় এক লাফে পণ্যের দাম বেড়েছে ০.৬ শতাংশ।
মূলত জ্বালানি তেল ও পেট্রোলের দাম হু হু করে বাড়ায় এই মূল্যস্ফীতির উল্লম্ফন ঘটেছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা এবং বৈশ্বিক সরবরাহ চেইনে বিঘœ ঘটায় জ্বালানির বাজার অস্থিতিশীল হয়ে ওঠে।
বিএলএসের তথ্যমতে, সেপ্টেম্বরে পেট্রোলের দাম ৯.১ শতাংশ বেড়েছে, যা মাসিক সিপিআই বৃদ্ধির অর্ধেকেরও বেশি। এমনকি বিগত বছরের তুলনায় জ্বালানি তেলের দাম বেড়েছে ৩৪.২ শতাংশ। ইরানের সাথে চলমান উত্তেজনার কারণে বৈশ্বিক সরবরাহ চেইন ব্যাহত হচ্ছে, যা খাদ্য ও জ্বালানির দাম বাড়িয়ে দিচ্ছে।
মূল্যস্ফীতির এই উর্ধ্বমুখী প্রবণতা ইউএস ফেডারেল রিজার্ভের (ফেড) সুদের হার নির্ধারণ নিয়ে অনিশ্চয়তা তৈরি করেছে। চলতি মাসের শেষেই ফেডের সুদের হার ঘোষণার কথা রয়েছে। গত মাসে তিন বছরের মধ্যে প্রথমবারের মতো সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৩.৭৫ থেকে ৪.০০ শতাংশে নিয়েছিলো কেন্দ্রীয় ব্যাংক।
আসন্ন ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে এই মূল্যস্ফীতি রাজনৈতিক চাপও বাড়িয়ে দিয়েছে। সাম্প্রতিক এক রয়টার্স/ইপসোসের জরিপে দেখা গেছে, প্রায় ৭৮ শতাংশ আমেরিকান সন্ত্রাসী ড্রাম্পের নীতিকেই মূল্যস্ফীতি বৃদ্ধির জন্য দায়ী করছে। মূল্যস্ফীতির এই খবরের পর যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারেও নেতিবাচক প্রভাব পড়েছে। নাসডাক এবং এস অ্যান্ড পি ৫০০ সূচক কিছুটা নিম্নমুখী প্রবণতায় লেনদেন শেষ করেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইরানের প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র শক্তির নেপথ্যে কারা, জানালেন পেজেশকিয়ান
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরানের প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র শক্তির নেপথ্যে কারা, জানালেন পেজেশকিয়ান
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সৌদি আরবে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, বন্যার আশঙ্কা
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলাদেশের মতো ক্ষমতা পাল্টাতে চায় বিরোধীরা -ভারতের প্রতিরক্ষামন্ত্রী
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হুথিদের অব্যাহত হামলায় ভয়াবহ সঙ্কটে সউদী আরব
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল, অন্যত্র পালাচ্ছে বাসিন্দারা
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিপুল অর্থসংকটে ইসরাইল
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরীয় বিমান হামলায় সুদানে নিহত ৭২
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ড্রাম্প প্রশাসনের কাছে ব্যাখ্যা দাবি মার্কিন আইনপ্রণেতাদের
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
স্কুলে হিজাব নিষিদ্ধের ঘটনায় উত্তপ্ত আজারবাইজান, সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান তুরস্কের
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












